জলতরঙ্গ
(মনিকা শকুন্তলা)
(মনিকা শকুন্তলা)
জলের কত শব্দ…
কখনো কলকল
কখনো ছলাৎ ছল।
বৃষ্টি পরে জল হয়ে
ঝম ঝমা ঝম ঝম
নদীর জলে নৌকো ভাসে
ছলাৎ ছলাৎ ছল
শব্দ বিহীন অশ্রু জলে
নাইতো কোনো রং।।
উষ্ণ জলে নাইতে গেলে
ঘটবে মহাবিপদ।
বাষ্পপানির কাব্যকথা
বলবো অন্যদিন
শুধু জানবে উষ্ণ জলে
বুদ্বুদ হয় কঠিন।
শীতের কালে পাতার পরে
শিশির ঝরার শব্দে
জানিনা তো কখন যে
মন নাচে পরমানন্দে।
ঝর্ণা হতে নেমে আসে
অথই জলরাশি
আমি শুধু ভেবে ভেবে
একা একাই হাসি।
এত বর্ণে এতে শব্দে
জল গড়িয়ে পরে
সৃষ্টি শৈলী দেখে দেখে
অশ্রু বৃথাই ঝরে।।
আবার যদি বর্ষাকালে
যাও আমার গাঁয়
দেখবে কেমন নদীর স্রোতে
মাঝি বৈঠা বায়।।
কেমনধারা ছলাৎ ছলাৎ
শব্দ তুলে যায়।
স্রোতরাশি উপচে এসে
তীরে আঘাত পায়।
দরিয়ার ওই ঊর্মিমালা
কেমন করে এসে
সিংহগর্জনে নেয়
দুকূল ভাসিয়ে???
