“যাকে তুমি আপন ভেবে রেখেছো বুকে ধরে
তার চেয়ে পর আর কে হতে পারে।
শত দুঃখ বেদনায়-
যাকে পেয়েছ কাছে ভালোবাসায়
তার চেয়ে বিরহ আর কে দেবে অন্তরে?
যে দিয়েছে বেদনা হৃদয় ভরে
তাকেই তো মনে পড়বে বারেবারে।
হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়িয়ে
যাকে বেসেছ ভালো হৃদয় দিয়ে
সেই তো যাবে পর করে।
যাকে করেছো ঘৃণা পর ভেবে
সেইতো আপন করে হৃদয়ের খবর নেবে।
কাছের মানুষই বেশি দূরে রয়
পাহাড় সমান লাগে বিন্দু সময়
যা চাওনা তাইতো পাবে ঘুরেফিরে।
যাকে ভাববে দুঃখের সাথি
সেই করবে তোমার ক্ষতি
এই তো জীবন যেখানে যেমন
পৃথিবীর ‘পরে।”
কবিতাটি ছন্দ কাঠামো বহির্ভূত
Copyright- তাওহীদ আল মামুন FB Page,All Right Reserved