ভালোবাসি তাসকিন,
বল করে সারাদিন।
ফেলে দেয় উইকেট,
সাকিবের হাতে ব্যাট।
আফিফ,তামিমের নেই ঊর্ধ্বশ্বাস,
আছে বল-আত্মবিশ্বাস।
লিটন-মিরাজের ছক্কা-চার,
সাথে আছে সৌম্য সরকার।
সাইফ, রিয়াদ, হাসান, জয়—
টাইগাররা মানে না পরাজয়।
দলে আছে হৃদয়, এবাদত, সোহান,
বিশ্বমাঝে বাংলার জয়গান।
মারো ছক্কা মুশফিকুর,
বল ধরো মুস্তাফিজুর।
হাসান, মাহমুদ, ইয়াসির,
টাইগারদের খেলায় কত ভিড়।
নাইম, রুবেল, ইমন, শান্ত—
ব্যাটে-বলে নয় ক্লান্ত।
জাকের, শামীম, নাসুম, রিশাদ,
মিলে মিশে থাকে, করে না বিবাদ।
মেহেদি, তানজিদ, শাকিব, শরিফুল,
একনিষ্ঠভাবে খেলতে করে না ভুল।
আরো আছে কত টাইগার!
জয় তো হবেই সোনার বাংলার।