সেজো ছেলে ডাক্তার
মেজো জন ড্রাইভার
ছোট জন ট্রাকটার চালায়,
তবু তিনি অনাহারী
জুটে নাকো খাবারই
বৌমার বাড়াবাড়ি করায়।
কাল তার ছোট ছেলে
নিয়ে তার ছেলেপুলে
একবারে গেছে চলে ঢাকায়।
লোকমুখে শোনা যায়
আজ তার হবে ঠাঁই
ভেঙে পড়া ঘরেরও কোণায়।
মায়েদের ছোট পেটে
স্থান কম বুকে পিঠে
তবুও তো রেখেছিল সেথায়।
চলে এসি দিনভর
বড় বাড়ি বড় ঘর
তবু কেন হলো পর মাতায়?”
Copyright- তাওহীদ আল মামুন
FB Page,All Right Reserved