নিদ্রা নাহি আসে
রাত্রি যতই বাড়ে;
দুশ্চিন্তা হতাশা গ্লানি আর
ক্লান্ত, মোর নিদ্রা কাড়ে।
আমি বৃক্ষ তলায়
বসিয়া শুধুই ভাবিয়া যাই;
রাতের গগন তলায়
শুধু তোমায় খুঁজিয়া পাই।
তুমি কেমন করিয়া চলিয়া
গেলে হায়, দিলেনা বিদায়;
নির্ভাবনায়, কাঁদাইয়া আমায়;
আজও আমি ভালোবাসি তোমায়।
মানিতে পারি না হায়;
তবুও মানিতে চাই;
তোমায় ভুলিতে চাই।
মনে কি রেখেছো আমায়;
তুমি তো কভু মোরে মনে রাখো নায়;
সুখেই আছো, কখনো
মোরে মনেই করো নাই।
এই সল্প জীবমের অল্প
মনেই পেয়েছি অনেক ব্যথা;
তাইতো মোর বানীতে রয়েছে পাহাড়
ন্যায় বেদনাময় অজস্র আবেগময় কথা।