ফেতনার আঁধারে- নূর চৌধুরী

দুনিয়া ডুবে গেছে ঘোর অন্ধকারে,
ফেতনার ছোঁয়ায় জ্বলে অন্তরের দ্বারে।
পথ দেখাবে কে আজ আমাদেকে?
চলতে গিয়েও শয়তানের ফাঁদে খাই বারেবারে হোঁচট,
পড়ে গিয়ে উঠি না যেন, উচ্চারিত হয় না “আল্লাহ” একটিবার।
পথ দেখাবে কে? পথ দেখাবে কে?
এই আঁধারের ছায়া থেকে আলোর পথে?
সমাধান একটাই — সুন্নাহ ধরে চলা,
নবীর আদর্শে গড়ি জীবনজুড়ে আলোয় ভরা।
নবীর পথে চলবে যারা,
জান্নাত হবে সাথী তাদের সারা।
চাই যদি সুখ অনন্ত কালের,
চলো নবীজির অনুসরণে নিই জীবনটা চাল।
সেই সুন্নাহর দীপ্তি দিয়ে,
সাজাব জান্নাতের আঙিনা হৃদয়ের প্রিয়ে।
থাকবো সেথায় চিরকাল,
মৃত্যু ছুঁবে না আর কোনও কালে, কোনওকাল।
২০/৯/২০২৫

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *