দিন বদলায় বদলে যায় মানুষের মন
কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়
কেউ ব্যস্ততার অজুহাতে ভুলে যায়!
কেউ ভালবাসার টানে পিছু ফিরে চায়
কেউ অতীতকে মনে করে।
দিন রাত অঝরে চোখের জল ঝড়ায়
কেউ অতীতকে ভুলে নতুন স্বপ্ন দেখে
কেউ কাউকে মন থেকে ভালোবেসে।
জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে।
কেউ ছুটে টাকার পিছনে
কেউ করে আল্লাহর ইবাদত।
কেউ সত্য বলে,কেউ বলে মিথ্যা।
কেউ-বা করে অভিনয়।
মানুষের জীবন বড়ই অদ্ভুত
এইভাবেই প্রতিদিন হাজার হাজার
মানুষ জীবন যাপন করে চলছে।
হয়তো এরই নাম জীবন।