কবিতাঃ বাঙালি নামে কুলাঙ্গার
লেখকঃ অনন্ত
তোরা বাঙালি নহে
বাঙালি নামে কুলাঙ্গার;
আগুনে পুড়িয়ে তোদের,
মন চায় করিতে ছারখার।
বাংলা মোদের মাতৃভাষা
রেখেছিস কি তার মান?
বাঙালি হয়ে বাংলিশে লিখে, বাংলা
ভাষার করেছিস বহু অপমান।
৩০ লক্ষ ভাইয়ের কোটি প্রান,
মা-বোনের হারানো সম্মান;
বিনিময়ে পেয়েছিস বাংলা ভাষা,
দিতে কি পারবি তার প্রতিদান?
ভাষার লাগি দিয়েছিলো
প্রাণ, অর্ধ উলঙ্গ অশিক্ষিত;
তোরাই করিলি সেই ভাষার
অপমান, হইয়াও সজ্জিত শিক্ষিত।
তোরা তো বৃষ্টি ভেজা
আবর্জনার শুকনো জীর্ণ পাতা;
কি করে বুঝিবি তাহার মর্ম,
যাহা বৃষ্টি কালের ছাতা।
আমিও বলিতে চাই
কবি আবুল হাকিম- এর মতো;
চলে যা দূরদেশ, রইয়াছিস মোর
দেশ, বাঙালি নামে কুলাঙ্গার যত।