ব্যার্থ ভালোবাসা লেখক: অনন্ত

ব্যার্থ ভালোবাসা লেখক: অনন্ত

কবিতা : ব্যার্থ ভালোবাসা
লেখক: অনন্ত

তোমার ওই কাজল মাখা চোখে যখন তুমি দেখো আমাকে,
একটা রক্ত মাখা তীর
এসে গেঁথে পড়ে এ বুকে।

কেমনে বলি আমি
তোমাকে ভালোবাসি,
কষ্টের দাবানলে পড়ে থাকা পাগলের
ভালোবাসা দেখে আমি একাই হাসি।

যে নাকি অন্যের পায়ে দাঁড়িয়ে
আছে একটি মাত্র ভরসায়,
সে নাকি একদিন নিজের পায়ে
দাঁড়াবে সেদিনের আশায়।

কিছু চাওয়া কিছু পাওয়া
বিধাতার দান,
ভালোবাসাও বিধাতারই
একরকম প্রদান।

ইচ্ছে করলেই যদি আমি
তারে ভুলিতে পারিতাম,
তাহলে মোরা এই জাতি সবে
এই ফুল ছেড়ে ওই ফুলে যেতাম।

দুদিনের মেলামেশা আর
হাসিকেই বলে না ভালোবাসা,
স্বার্থের জন্য কাছে আসা
ওটাকে বলে কালো আশা।

একদিন তুমি আসিবে
ঠিকই মোর কাছে ফিরে,
সেদিন সব ভ্রমর তোমার
শূন্য ফুলকে ছেড়ে চলে যাবে উড়ে।

এই পাগলের মুখে
মানায় না ভালোবাসা শব্দটি,
এই পাগলতো ভবিষ্যৎ
ছাড়া আর কিছুই দেখেনি।

এক স্বপ্ন গড়তে গিয়ে
ভাঙ্গে আরেক আশা,
এরই নাম ব্যর্থ ভালোবাসা….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *