বয়স তোমার উঠতি – তাওহীদ আল মামুন

বয়স তোমার উঠতি - তাওহীদ আল মামুন

বয়স তোমার উঠতি
তাই করো এই ফূর্তি,
আসবে যেদিন যম টা
শেষ হবে ভাই দম টা।

মায়ায় মোড়া জীবন
লোভনীয় ভুবন,
পড়ে রবে সবই,
তুমিই হবে ছবি!

থাকতে সময় ভাই রে,
কিছু করে যাই রে,
যাতে পাবো সুখটা,
উঁচু হবে মুখটা।

নিজের সুখের জন্যে
ঘুরলে হয়ে হন্নে,
সুখ কি আর পেলে
জীবন গেল জ্বলে।

খবর রাখো ঘরের,
হাসি ফুটাও পরের,
তাতেই কমবে শোকটা
শীতল হবে চোখটা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *