বিচিত্র তার স্বভাব জগতে মানুষ,
ধর্মের নামে দেখায় কর্মের ফানুস।
বিবেকের তাড়া খেয়ে হন্য হারা বোধ,
চাপা কষ্টে ভোগে ব্যর্থ জাগতিক শোধ।
মানবিক হত্যা যজ্ঞে হাত টেনে ধরে,
এ সমাজে মনুষ্যত্ব জীয়ে থাকে মরে।
আড়াল করে চলছে নীতি হারা বলে,
মোহনাতে তরী ভিড়ে নেমে যায় চলে।
পাগলের মতো করে নিজে খুঁজে লাভ,
পাগল দেখলে পথে নিজে সাজে সাব।
আচরণে ধরা পড়ে লোকে বলে শেষে,
অত্যাশ্চর্য নীতি বহে বাস করা দেশে।
অতি ক্ষতি করে যারা স্বার্থবাদী বেশ,
লোক দেখানো সেবক মানবতা শেষ।
লোক সমাজে ধার্মিক ব্যাক্তি পশু দাস,
জাতির জীবন জুড়ে শান্তি সুধা নাশ।
মহা বীর হনুমানে তাড়া করে লোকে,
যখন সে ফল খেতে বাগিচাতে ঢোকে।
হনুমান মূর্তি পাচ্ছে নৈবদ্য পূজোর,
কী যে আচার বিচার লোকজ গুজুর।