মধ্যাহ্ন-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

মধ্যাহ্ন

আমার অনেক দিনের ইচ্ছা আপনেরে লঞ্চ করে সােহাগগঞ্জ বাজারে নিয়া যাবএকটু ইজ্জত করব । নিবারণ চক্রবর্তী বিরক্ত গলায় বললেন, ইজ্জত আমার যথেষ্টই আছেতােমার ইজ্জতের প্রয়ােজন নাই। ধনু শেখ বলল, অবশ্যই অবশ্যই। 

এই ঘটনার দুদিন পরই নিবারণ চক্রবর্তীর দোতলা লঞ্চ সোহাগগঞ্জে অচল হয়ে পড়ে গেলইঞ্জিনে যে ডিজেল দেয়া হয়েছিল সেখানে নাকি পানি মেশানো ছিলডিজেল কেনা হয়েছিল ধনু শেখের দোকান থেকেসে ডিজেল এবং কেরােসিনের ডিলারশিপ পেয়েছেতার কাছ থেকে ডিজেল না কিনে উপায় নেই। 

শশী মাস্টার ভােরবেলা ঘর ছেড়ে বের হনমাধাই খালে একঘণ্টা সঁতার কাটেনভেজা কাপড়েই যান স্কুলেভেজা কাপড় গায়ে শুকালে স্বাস্থ্য ভালােথাকে এই যুক্তিতে ভেজা কাপড় গায়ে শুকানস্কুলের ছাত্র পড়ানাে শেষ করে, জমিদারির কাগজপত্র নিয়ে বসেনদুপুরে হরিচরণের সঙ্গে ফলাহার করেনহরিচরণের সঙ্গে টুকটাক কিছু কথাবার্তা হয় সবই ধর্মবিষয়কঈশ্বরের স্বরূপ কী ? উপনিষদ বলছেজগত মায়ামায়ার অর্থ কী ? জগৎ যদি মায়া হয় তাহলে কি প্রেমভালােবাসা, স্নেহমমতাও মায়া ?

মধ্যাহ্ন-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

শশী মাস্টারের নিজের বাড়িতে ফিরতে ফিরতে বরাবরই সন্ধ্যা হয়নিত্যদিনের এই রুটিনে একদিন ব্যতিক্রম হলােহঠাৎ জ্বর এসে যাওয়ায় স্কুল ছুটি দিয়ে বাড়ি ফিরে স্তম্ভিত হয়ে গেলেনজামগাছের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার ঘরেকলের গানের সামনে বসে আছেপেতলের চোঙের ভেতর চোখ রেখে ভেতরটা দেখার চেষ্টা করছেশশী মাস্টারকে দেখে তরুণী ফ্যাকাশে হয়ে গেলশশী মাস্টার নিজের বিস্ময় গােপন রেখে বললেন, রাতে আপনাকে দেখাবার জন্যে থাল এনে দেখি আপনি নাইচলে গেলেন কেন

তরুণী জবাব দিল নামাথা নিচু করে বসে রইলশশী মাস্টার বললেন, কলের গান কীভাবে বাজে দেখাব ? ………..তরুণী হাসূচক মাথা নাড়লশশী মাস্টার বললেন, আপনি কি আমার বাড়িতে এর আগেও ঢুকেছেন। 

তরুণী হাসূচক মাথা নেড়ে তিনটা আঙুল উচিয়ে দেখালসে তিনবার ঢুকেছে। ……কলের গান দেখার জন্যে ? ………আপনার নাম জানতে পারি ? আজ কি আপনি আপনার নামটা বলবেন ? জুলেখা। ….মুসলমান ? ………গান খুব পছন্দ করেন

জুলেখা হঁসূচক মাথা নেড়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি নিজে একটা বাজনা বাজান আমি দেখছিবেঞ্জো । ……..হ্যা, ব্যাঞ্জোআপনার বাজনা ভালাে নাতাল কাটেআপনি কি গান গাইতে পারেন? …….আমি কি আপনার একটা গান শুনতে পারি

কলের গানটা বাজানআমি দেখি শশী মাস্টার কলের গান চালু করলেনমীরার ভজন হচ্ছে। শশী মাস্টার অবাক হয়ে লক্ষ করলেনগান শুনতে শুনতে এই অস্বাভাবিক রূপবতী মেয়েটি চোখের পানি ফেলছে। 

মধ্যাহ্ন-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

শশী মাস্টার বললেন, কলের গানটা আপনি নিয়ে যানআমি আপনাকে দিলামউপহার। ……জুলেখা বলল, আপনার জিনিস আমি নিব কী জন্যে ? আপনে আমার কে ? আরেকটা থাল দিব ? অন্য গানজুলেখা হাসূচক মাথা নাড়ল। 

সেই রাতে হারিকেন জ্বালিয়ে শশী মাস্টার ডায়েরি লিখতে বসলেনWhat a shame! I am deeply in love with the muslim ladyfasta TA OCE দেয় পয়ে তপস্যার ফল। অনেক রাতে শশী মাস্টার একটি কবিতাও লিখলেন— ………এক জোড়া কালাে আঁখি এত মূল্য তারি! নিতান্ত পাগল ছাড়া কে করে প্রত্যয় ? জগতের যত রত্ন লাজে মানে হারিবিনিময়ে দিতে পারি, যা কিছু সঞ্চয়

অনেকদিন পর হিন্দুস্থান রেকর্ড কোম্পানি ইসলামি গানশিরােনামে রূপবতী জুলেখার একটি রেকর্ড প্রকাশ করেসেখানে তার নাম লেখা হয় চান বিবিগানের প্রথম কলিকে যাবি কে যাবি বল সােনার মদিনায়সেই গল্প যথাসময়ে বলা হবেএই ফাঁকে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থাটা বলে নেই সম্রাট পঞ্চম জর্জ এবং রানী মেরী বেড়াতে এসেছেন ভারতবর্ষে (ডিসেম্বর, ১৯১১)তাদের সম্মানে দিল্লিতে এক মহা দরবার অনুষ্ঠিত হলােসেই দরবারে সম্রাট হঠাৎ বঙ্গভঙ্গ রদ ঘােষণা করলেনমুসলমানরা মর্মাহত

মধ্যাহ্ন-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

মুসলমানদের স্বার্থরক্ষার জন্যে যে মুসলিম লীগের জন্ম হয়েছিল ঢাকার নবাব সলিমুল্লাহ ছিলেন তার প্রতিষ্ঠাতাদের একজনইংরেজের প্রিয়পাত্র হয়েও তিনি বঙ্গভঙ্গের কঠিন সমালােচনা করলেনতার সঙ্গে যুক্ত হলেন আইনজীবী মােহাম্মদ আলি জিন্নাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মােহম্মদ আলি, মাওলানা জাফর আলি খানরাজনীতির আসরে এই সময় যুক্ত হয়েছেন বরিশালের চাখার থেকে আসা এক তরুণতাঁর নাম কে ফজলুল হক। 

 

 

মধ্যাহ্ন-পর্ব-(১৮)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *