মা! -রকিবুল ইসলাম।

২৭.০৯.২৫।
মাগো তোমার চরণ ধুলি পড়বে না আর ভুবন মাঝে।
তুমি হীনা প্রভাত সাঁঝে ডাকব কারে গো বুকটি ভরে।
মাগো তুমি ঐ গগন তলে তারার দলে আছো মিশে।
দেখছ সদা কেমন করে তাকিয়ে রয় খোকা তোমার পানে।
মাগো তোমার খুশির বানে জোসনা আসে নেমে ধরার বুকে।
কান্নার রোলে হয় অমাবস্যা,গাঢ় আঁধারে যায় ধরণী ঢেকে।
মাগো তোমার নয়নের অঝোর ধারায়
সিক্ত হয় ধরার বক্ষ।
শুকালে নেত্র জল নেমে আসে খরা,ভুবন হয় তপ্ত।
মাগো তোমার বিহনে আমি যাই গো মরে জরায় ভুগে,
ধৈর্য ধর!সকল বাঁধা পেরিয়ে এবার আসব তোমার কাছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *