শরৎতের শেষ বিকেলে মেঘ মুক্ত স্বচ্ছ নীলে
মন-প্রাণ অনাবিলে আনন্দে ভরে তোলে
শরৎ সমারোহ…..
দীঘির বুকে ফোঁটে উঠে শাপলা,সরোজ,নীলোৎপলে….
শিউলি,কেয়া, কাশফুলেতে প্রকৃতির আঙ্গিনা ভরে।
শরৎ সমারোহ…
নদীর বুকে চরের মাঝে
মৃদু হাওয়ার তালে তালে ঘাসফুলেরা দোলনা দোলে।
দক্ষিণা সমীর বহে চলে
ভ্যাপসা গরম তুষার করে
শরৎ সমারোহ
সারস,শালিক, দোয়েল উড়ে
সারিবদ্ধ নীল গগনে।
সন্ধ্যাে আকাশ ঘনিয়ে এলে
গোধূলিরা যায় যে মিশে সাদা মেঘ দেশে।
শরৎ সমারোহ
শিউলি গন্ধ ভোরে আগমনীর সুর ভেসে যায়
ঢাক,ডোল, কাঁসর বাজে
ঢাকির তালে কোমর দোলে।
ধূপের ঘ্রানে সনাতন ছুটে
বাসন্তীর আরাধনায় মন্দিরেতে।
শরৎ সমারোহ
আউশ আমন শস্য ক্ষেতে
ঢেউ খেলে যায় কৃষাণী গানে।
হঠাৎ বৃষ্টি কালো মেঘে
শরৎরানী নতুন সাজে
প্রকৃতির আমেজ বাড়ে।
শরৎ সমারোহে…..