সিকান্দার আবু জাফর এর জীবনী ও সাহিত্যকর্ম: ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতিচর্চার যে ধারা গড়ে উঠেছিল, সিকান্দার আবু জাফর ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। তাঁর কবি মনোভাব ও গীতিকার সত্তা সর্বদায় উৎসর্গিত হয়েছে জনমানুষের মুক্তির আহ্বানে । বিক্ষোভ-বিদ্রোহ স্বাধীনতার আকাঙ্খায় আত্মবিশ্বাসী কবি কখনো প্রত্যক্ষ উচ্চারণে, কখনো রূপকের অন্ত রালে বিতাড়িত করতে চেয়েছেন সাম্রাজ্যবাদের শক্তিকে ।তিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনায় উজ্জীবিত করতে রচনা করেছেন অসংখ্য গান ও সাহিত্যকর্ম।
- বিশিষ্ট কবি সিকান্দার আবু জাফরের জন্ম – ১৯ মার্চ, ১৯১৯ সালে, তৎকালীন খুলনা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে ।
- সিকান্দার আবু জাফরের পিতার নাম – সৈয়দ মঈনুদ্দীন হাশেমী ও মাতা জোবেদা খানম ।
- কবি সিকান্দার আবু জাফরের প্রকৃত নাম – সৈয়দ সিকান্দার আবু জাফর হাশেমী বখত ।
- অন্যতম এই লেখকের শিক্ষাজীবন – ১৯৩৬ সালে তালা বিডি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ করে কলকাতা বঙ্গবাসী কলেজে কিছুদিন অধ্যয়ন করেন, পরে কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন ।
- সিকান্দার আবু জাফর (১৯৪৩-১৯৪৫) সম্পর্কযুক্ত ছিলেন – কাজী নজরুল ইসলামের ’দৈনিক নবযুগ’ পত্রিকার সাথে ।
- তিনি কলকাতা ছেড়ে স্থায়ীভাবে ঢাকাতে চলে আসেন – ভারত বিভক্তের পর ।
- ’দৈনিক সংবাদ’ পত্রিকার প্রথম সম্পাদকীয় লিখেছিলেন – কবি সিকান্দার আবু জাফর ।
- ১৯৫০-৫৪ সাল পর্যন্ত আবু জাফল কর্মরত ছিলেন – রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে ।
- ’দৈনিক সংবাদ ছাড়াও তিনি সম্পাদকীয় সম্পাদনা করেছিলেন – ইত্তেফাক ও মিল্লাত পত্রিকার ।
- কবি সিকান্দার আবু জাফর কর্তৃক প্রকাশিত হয়েছিল – ‘সমকাল’ পত্রিকা (১৯৫৭) ।
- ১৯৭১ সালে মুজিবনগর থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় – ‘অভিযান’ পত্রিকাটি ।
- তিনি সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন –(১৯৫৭-৭৫) র্দীঘ ১৮ বছর ।
- সিকান্দার আবু জাফরের পৈত্রিক নিবাস ছিল – পাকিস্তানের পেশোয়ার, তার পিতামহ সৈয়দ আলম শাহ হশেমী এদেশে বসতি স্থাপন করেছিলেন ।
- তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন – ‘সমকাল মুদ্রায়ণ’ নামে একটি ছাপাখানা ও ‘সমকাল প্রকাশনী’ ।
- তিনি ‘দৈনিক মিল্লাত‘ পত্রিকার প্রধান সম্পাদক নির্বাচিত হয়েছিলেন – ১৯৫৪ সালে ।
জীবনী ও সাহিত্যকর্ম
- সৈয়দ জালালউদ্দীন হাশেমীর সাথে কবি সিকান্দার আবু জাফরের সম্পর্ক ছিল – তিনি কবির আপন বড় চাচা ।
- সৈয়দ জালালউদ্দীন হাশেমী বিখ্যাত হয়েছিলেন – কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র হিসেবে ।
- সিকান্দার আবু জাফর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘প্রসন্ন প্রহর’ প্রকাশিত হয় – ১৯৬৫ সালে (কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ) ।
- ’বৈরী বৃষ্টিতে’ ও ’তিমিরান্তিক’ কাব্যগ্রন্থ দুটির রচয়িতা – সিকান্দার আবু জাফর ।
- কবি সিকান্দার আবু জাফরের প্রথম প্রকাশিত উপন্যাস – পূরবী (উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪১ সালে, ছাত্র থাকাকালীন) ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সকলকে উজ্জীবিত করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন – কবি সিকান্দার আবু জাফর তাঁর বিখ্যাত দুটি কবিতার মধ্যে রয়েছে – ‘বাংলা ছাড়ো’ ও আমাদের সংগ্রাম চলবেই’ ।
- আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা দিয়েছিল সিকান্দার আবু জাফরের – ’আমাদের সংগ্রাম চলবেই’ কবিতাটি ।
- তাঁর এই কবিতাটি গান হিসেবে সুরারোপ করেছিলেন – শেখ লুৎফর রহমান ।
- ’জয়ের পথে’ সিকান্দার আবু জাফরের – কিশোর উপন্যাস (প্রকাশ ১৯৪২ সালে) ।
- ’নতুন সাকাল’ আবু জাফরের – উপন্যাস (প্রকাশ ১৯৪৭ সালে) ।
- বিখ্যাত ‘সিরাজ-উ-দৌলা’ নাটকটির রচয়িতা – সিকান্দার আবু জাফর (প্রকাশ ১৯৬৫ সালে) ।
- ’মহাকবি আলাওল’ আবু জাফর রচিত – নাটক (প্রকাশিত হয় ১৯৬৬ সালে) ।
- ’মাটির উপরে আর মাটির নিচে’ এবং ‘যাদুর কলস’ আবু জাফর রচিত – অনুবাদমূলক সাহিত্য ।
- তাঁর ‘যাদুর কলস’ অনুবাদমূলক নাটকটি প্রকাশিথ হয়েছিল – ১৯৫৯ সালে ।
- রচিত বিখ্যাত কয়েকটি অনুবাদমূলক নাটকের মধ্যে রয়েছে – ’সেন্ট লুইয়ের সেতু’, ’রুবাইয়াৎ ওমর খৈয়াম’, ‘সিংগের নাটক’, ‘পশ্চিমের পারাবাত’, ‘মালব কৌশিক’ প্রভৃতি ।
- ’ধূসর আকাশ’, ‘দুই বন্ধু’, ’জীবনের লেখা’ গ্রন্থগুলো আবু জাফরের – ছোটগল্প ।
- সিকান্দার আবু জাফরের অগ্রন্থিত কয়েকটি অনুবাদমূলক গল্পের মধ্যে রয়েছে – ‘অলিখিত কাহিনী’, ‘মিগলাস’, ‘রডনের ছাদ’ প্রভৃতি ।
- তাঁর বিখ্যাত আরও কয়েকটি কবিতার মধ্যে রয়েছে – ‘কবিতা ১৩৭২’, ‘কবিতা ১৩৭৪’, ‘বৃশ্চিক লগ্ন’ প্রভৃতি ।
