সেসব দিনের কথা
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
তখন ধানের শীষেও সুখ খুঁজে পেতাম
কচি সবুজ গাছে একটু পরশ বোলাতাম
আমায় উদাস করে দমকা হাওয়ার টানে
মধুর ঘ্রাণে মাতাল হতাম সেই সুধা পানে।
কচি সবুজ গাছে একটু পরশ বোলাতাম
আমায় উদাস করে দমকা হাওয়ার টানে
মধুর ঘ্রাণে মাতাল হতাম সেই সুধা পানে।
আমি চেয়ে চেয়ে আজীবন কাটালাম
তবু গ্রামীণ জনপদে এই মন হারালাম
এখনো হৃদয় আমার নেচে নেচে যায়
মায়াঘেরা ছবিআঁকা বসুবাড়ীর গাঁয়।
এখনো কি খেজুর রসে কলসখানি ভরে
রোজ ভোরে অলিমামা বাড়ির পাশে আসে
খোকাখুকি দৌড়ে গিয়ে মাকে বলে মাগো
একটুখানি খেজুর রসে আমরা শীতল হবো!
পসরা নিয়ে বসে আছে হরেক রকম পিঠা
উঠছে ধোঁয়া গগন ভোলা লাগছে চোখে ধাধা।
কোনটা ছেড়ে কোনটা খাবে ভাবছে ছোটমনি
তাইনা দেখে বায়না করে দুষ্টুমেয়ে বুবুনি।
এমনি করেই মিষ্টি করে কাটতো ছেলেবেলা
এখন বড়ই ইচ্ছে করে খেলতে সেসব খেলা,
দাঁড়িয়াবান্ধা গোল্লাছুট কানামাছি খেলায়
মনটা যেন আগের মতোই মাঠে দৌড়ে যায়।
এখন হঠাৎ পথের ধারে পিঠের বাজার দেখে
থমকে দাঁড়াই অবশেষে পাই যদি স্বাদ চেখে,
পাইনি তো আর এলোকেশী, মুগপুলি,সন্দেশ
দিদুর হাতের খেজুর রসে মনকাড়া পায়েস।
