আখতারুজ্জামান  ইলিয়াস এর জীবনী ও সাহিত্যকর্ম্য

আখতারুজ্জামান  ইলিয়াস এর জীবনী

 বাংলা সাহিত্যে প্রগতিশীল ও মানবতাবাদী কথাসাহিত্যিক হিসেবে প্রথমেই যার নাম আলোচিত তিনি আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস । তৎকালীন মুসলিম লীগের পার্লামেন্টারি সেক্রেটারি বদিউজামান মুহম্মদ ইলিয়াস ও বেগম মরিয়ম ইলিয়াসের সন্তান ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস । তৎকালীন সমাজবাস্তবতা ও ব্যক্তিচেতনাবোধ গভীরভাবে প্রতিফলিত হয়েছে তাঁর সাহিত্যকর্মে । স্বকীয় বর্ণনারীতি এবং কথ্যভাষার ব্যবহার তাঁর রচনাশৈলীর অনন্য সাধারণ বৈশিষ্ট্য ।

  • বাংলাদেশের প্রথম সচেতন কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন – ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারী, গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে (মাতুলালয়ে), পৈত্রিক নিবাস বগুড়া শহরের চেলোপাড়া ।
  • বিশিষ্ট এই সাহিত্যিকের শিক্ষা জীবন – বগুাড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৫৮), ঢাকা কলেজ থেকে আই.এ (১৯৬০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলাতে অনার্সসহ মাস্টার্স (১৯৬৪) ।
  • ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ আখতারুজ্জামানের যে শ্রেণির রচনা – মহাকাব্যোচিত উপন্যাস ।
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান আখতারুজ্জামানের যে উপন্যাসের বিষয়বস্তু – ‘চিলেকোঠার সেপাই’ ।
  • ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৮৬ সালে, ‘রোববার’ নামক সাপ্তাহিক সাহিত্য পত্রিকায় ।
  • রঞ্জু, ওসমান, আনোয়ার, হাড্ডি খিজির চরিত্রগুলো যে উপন্যাসের – ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের ।

আখতারুজ্জামান  ইলিয়াস এর জীবনী

  • ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেতাল্লিশের মন্বন্তর, আসামের ভূমিকম্প প্রভৃতি যে উপন্যাসের আলোচ্য বিষয় – ‘খোয়াবনামা’ উপন্যাসের ।
  • ‘খোয়াবনামা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৯৬ সালে ।
  • ‘মিলির হাতে স্টেনগান’ ও ‘রেইনকোট’ আখতারুজ্জামান ইলিয়াসের যে শ্রেণির রচনা – মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগ্রন্থে ।
  • সাম্প্রদায়িকতা ও পাকিস্তানি দখলদারিত্বের বর্ণনা রয়েছে – ‘খোঁয়ারী’ গল্পগ্রন্থে ।
  • আখতারুজ্জামান ইলিয়াসের অন্যান্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে – অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), দুধভাতে উৎপাত (১৯৮৫), দোজখের ওম (১৯৮৯), জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭) প্রভৃতি ।
  • ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা – আখতারুজ্জামান ইলিয়াস (২২ টি প্রবন্ধের সমন্বয়ে) ।
  • প্রেমের গল্পো, ফোঁড়া, ফেরারী, কান্না, যুগলবন্দি, অপঘাত, পায়ের নিচে জল নিরুদ্দেশ যাত্রা প্রভৃতি তাঁর যে শ্রেণির রচনা – ছোটগল্প।

আখতারুজ্জামান  ইলিয়াস এর জীবনী

  • “কী পশ্চিমবাংলা কী বাংলাদেশ সবটা মেলালে তিনি শ্রেষ্ঠ লেখক” আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে উক্তিটি করেছেন – পশ্চিমবঙ্গে প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ।
  • তাঁর যে যে সাহিত্যকর্ম অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – ‘চিলেকোঠার সেপাই’ এবং ‘তাঁর কান্না’ সাহিত্য অবলম্বনে ।
  • আখাতারুজ্জামান ইলিয়াস যে যে সাহিত্য পুরস্কার লাভ করেন – বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৭৮), অনন্দ পুরস্কার (১৯৯৬), একুশে পদক (মরণোত্তর) ১৯৯৯ প্রভৃতি ।
  • স্বনামধন্য এই কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন – ১৯৯৭ সালের ৪ জানুয়ারী (ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাতে)

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *