আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

থাকার কোনােই কারণ নেইতবে সাপ দেখা গেছেআমি নিজেই দেখেছিআমি সাপ চিনি নাযেটাকে দেখেছি তার ফণা আছেকাজেই বিষ থাকার কথা। 

বলেন কী

আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছিখাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবেসাপ কার্বলিক এসিডের চেয়েও বেশি ভয় পায় আলােমশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমাবেনবাথরুমে যাবার প্রয়ােজন হলে ভালােমতাে মেঝে দেখে তারপর নামবেনআপনার কি ভয় লাগছে 

সামান্য লাগছেসাপ আমার পছন্দের প্রাণী না। 

আমার নিজেরও নাআমি এই পৃথিবীতে একটা জিনিসই ভয় পাইতার নাম সাপমানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে আমি একটা দুঃস্বপ্নই দেখি আমি সাপের সঙ্গে শুয়ে আছি। বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছিস্বপ্নটা দেখার সময় ভয় লাগে নাস্বপ্নটা যখন ভেঙে যায় তখন প্রচণ্ড ভয় লাগেগা ঘিনঘিন করতে থাকেবারবার গােসল করি তারপরেও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছেআপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলব। 

আচ্ছা। 

আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি নাইচ্ছা থাকলেও সম্ভব না। হুইল চেয়ার দোতলায় ওঠাবার কোনাে ব্যবস্থা নেইবরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দেবে। 

এত বড় বাড়িতে আপনারা তিন জন মাত্র মানুষ

আমরা ছয় জন ছিলামএখন তিন জনজার্নি করে এসেছেন আপনি ক্লান্ত শুয়ে পড়ুনকাল আপনার সঙ্গে কথা হবেআমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেয়া সেটা সম্ভব না। বরকত এগিয়ে দেবে। 

কোনাে অসুবিধা নেই। 

বরকতের অদ্রিা রােগ আছেসে কুকুরগুলির সঙ্গে সারারাত জেগে থাকেআপনার যদি কোনাে কিছুর প্রয়ােজন হয় সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। 

থ্যাংক ব্যু। 

নতুন জায়গায় ঘুম যদি না আসে তার জন্যে আপনার ঘরে ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছিলিলি নিশ্চয়ই দিয়েছেরাত জেগে যদি বই পড়তে চান তার ব্যবস্থাও করেছিThe Other Mind বইটাও আপনার বিছানার কাছে আছে। বইটা কি পড়েছেন

আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

না । পাঁচ জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে বইটা লেখা হয়েছেআমি নিজে খুবই আগ্রহ করে বইটা পড়েছিআপনার অনেক বেশি ভালাে লাগবে বলে আমার ধারণা। 

বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। ফ্লাক্স আছে, চায়ের কাপ আছে, পানির বােতল আছেমিসির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছেফ্লাক্স ভর্তি চা থাকলেও তিনি যে রাত জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছেমনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। 

নতুন যে ঘরে মিসির আলিকে থাকতে দেয়া হয়েছে সে ঘরটাও প্রায় আগেরটার মতই বড় তবে আসবাবপত্র নেইঘরের মাঝখানে কাল রঙের খাটখাটের পাশেই ছােট্ট টেবিলটেবিলে হারিকেন আছে, একটা কেরােসিনের টেবিল ল্যাম্প আছে, দেয়াশলাই এবং মােমবাতিও রাখা আছেঘুমের অষুধ রাখা হয়েছে, এক ধরনের নয়বেশ কয়েক ধরনেরThe Other Mind বইটি রাখা হয়েছে বিছানায় বালিশের উপর। 

আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

শােবার আগে বই পড়া মিসির আলির অনেক দিনের অভ্যাসপড়ার বই তিনি সঙ্গে এনেছেনবাইরে বেড়াতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তেই ভালাে লাগেসাইকোলজির কঠিন বই না। কিন্তু বাড়ির কর্তা যেকোনাে কারণেই হােক চাচ্ছে যেন তিনি The Other Mind বইটি পড়েন। আজ পড়া যাবে না, কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। | মিসির আলি দরজার ছিটকিনি লাগাতে গেলেনজং ধরে ছিটকিনি আটকে গেছেঅনেক চেষ্টা করেও ছিটকিনি লাগাতে পারলেন না

লাভের মধ্যে লাভ এই হলাে যে ঘুম কেটে গেলমিসির আলি ডায়েরি বের করলেন কয়েক পৃষ্ঠা লিখবেনএতে মস্তিষ্ক ক্লান্ত হবেতারপর বই নিয়ে বসবেন। সাইকলজির কঠিন বই না, জেরােম কে জেরােমের এক নায়ে তিনজন। | টেবিলে যদিও দুটা বাতি তারপরেও এই আলাে লেখার জন্যে যথেষ্ট মনে হচ্ছে না। মিসির আলি লিখে আরাম পাচ্ছেন নাএক সময় তার মনে হলাে শুধু যে আলাের অভাবেই তিনি লিখে আরাম পাচ্ছেন না, তা না। যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টি লিখতেও ভালাে লাগছে নামনের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। 

আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

এখন রাত একটা কুড়িআমার অনেকদিনের অভ্যাস ঘুমুতে যাবার আগে হয় কিছুক্ষণ লিখি, নয় বই পড়ি। লাল মলাটের এই ডায়েরিটা আমি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্যেসমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জনবাস ঠিকই করছিযাদের বাড়িতে আমি আছি তারা আমাকে খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে কিন্তু আমি কেন যেন ঠিক স্বস্তি পাচ্ছি না আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছেআমি সমস্যা ধরতে পারছি নাসমস্যার নিয়ম হলােসমস্যাটা যদি এমন হয় যে খুবই স্পষ্ট তাহলে সেই সমস্যা ধরা যায় নাধরতে সময় লাগে। 

এরা খুব আগ্রহ করে আমাকে এই বাড়িতে এনেছেআগ্রহের পেছনের কারণটা কী? আমাকে আকাশের তারা দেখানের জন্যে, কিংবা ভালাে ভালাে খাবার রান্না করে খাওয়াবার জন্যে নিশ্চয়ই আনে নিআমি অতি বিখ্যাত কোনাে ব্যক্তি না যে বাড়িতে কিছুদিন থেকে গেলে এদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে

 এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিসির আলি কিছুদিন ছিলেনতিনি আমাদের অতি বন্ধু মানুষপ্রায়ই আসেনআগামী সামারে আবার আসবেনএই দেখুন মিসির আলির সঙ্গে আমাদের ছবি। 

সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কি চাচ্ছে তা এখনাে ধরতে পারছি না বলে আমার অস্বস্তিটা কাটছে নাতারা কোনাে বিপদে আছে বলে আমার মনে হয় নাবিপদে থাকলে প্রথম রাতেই বিপদের কথা জানতে পারতামএদের আচার আচরণে সামান্য অস্বাভাবিকতা আছে এটা থাকবেইএকটা বিশাল পাঁচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি তিনটি মানুষ বাস করে তাহলে তাদের চরিত্রে পরিবেশের প্রভাব প্রবলভাবে পড়বেপরিবারের প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবন যাপন করছেন

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *