আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকেসকালে ঘুম ভেঙে দি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই তাহলে বুঝতে হবেপুরাে ব্যাপারটা স্বপ্নআর যদি দেখেন লেখা আছে তাহলে বুঝতে হবে যা দেখেছেন সবই সত্যিমিসির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেনসাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন, সেই ভয়টা এখন আর লাগছে 

তবে গা ছমছম করছে। 

মেঝেতে কোথাও সাপটাকে দেখা গেল নামিসির আলি টেবিলের কাছে গেলেনডায়েরিতে লিখলেনআজ সাত তারিখ আমি আমার মশারির উপর একটা সাপ দেখেছিলিখে নাম সই করলেনডায়েরি উল্টে এমনভাবে টেবিলে রাখলেন যেন সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ে ডায়েরিটা উল্টানােটেবিলের কাছ থেকে গেলেন দরজার কাছেদরজা খুলে বাইরে যাবেনকিছুক্ষণ বারান্দায় দাঁড়াবেনঘরের ভেতর দমবন্ধ লাগছে। 

আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

তিনি দরজায় ছিটকিনি না দিয়েই শুয়েছিলেনপুরনাে আমলের বাড়ি ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিলযেহেতু ছিটকিনি লাগানাে নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথাকিন্তু আশ্চর্য দরজা খুলতে পারলেন নাপ্রাণপণে টেনেও দরজা নাড়ানাে গেল নামনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেনকোনাে লাভ হলাে নামিসির আলি খাটে এসে উঠলেন। হৈ চৈ চিৎকার করার কোনােই মানে হয় নাপুরাে ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনা অনেক বেশিকাজেই তার যা করণীয় তা হলাে বিছানায় চলে যাওয়া ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্যে অপেক্ষা করা । 

মিসির আলি বিছানায় শুয়ে পড়লেনশীত শীত লাগছেপায়ের কাছে রাখা চাদর বুক পর্যন্ত টেনে দিলেনএকটা হাত রাখলেন কোলবালিশের উপরতিনি চোখ বন্ধ করে আছেনমাথার ভেতরে সমুদ্র গর্জনের মতাে শব্দ হচ্ছেরকম শব্দ কেন হচ্ছে কে জানে? প্রচণ্ড ভয় পাবার পরে কি মানুষের শরীর বৃত্তীয় কর্মকাণ্ড খানিকটা এলােমেলাে হয়ে যায়

তার ঘুম ভাঙল অনেক বেলায়ঘর ভর্তি আলােপাখপাখালি চারদিকে কিচকিচ করছেখাটের পাশে লিলি দাড়িয়ে আছেতার হাতে চায়ের কাপআজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই সতেরাে আঠারাে বছরের বেশি হবে নালিলি হাসিমুখে বলল, চাচাজি আপনি দরজার ছিটকিনি না লাগিয়েই ঘুমিয়েছেন

আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারি নি। 

লিলি বলল, আমি তাে আর সেটা জানি নাএর আগেও দুবার এসে বন্ধ দরজার সামনে দাড়িয়ে থেকে চলে গেছিএইবার কী মনে করে দরজা ধাক্কা দিলামধাক্কা দিতেই দরজা খুলে গেলচাচাজি রাতে ঘুম কেমন হয়েছে

ভালাে। 

নিন চা নিনআমি বইয়ে পড়েছি আপনি বাসিমুখে দিনের প্রথম চা খাননাশতা তৈরি আছেহাত মুখ ধুয়ে নিচে নামলেই নাশতা দিয়ে দেব। 

তােমার শরীর এখন ভালাে

শরীর খুব ভালােকাল রাতেও ভালাে ছিলওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলামআপনাকে কী বলেছে ? আমার মাথা খারাপ? আমার চিকিৎসা দরকার

এই ধরনেরই কিছুলিলি হাসতে হাসতে বলল, ওর কোনাে দোষ নেইরাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করেছিআমার অভিনয় ধরতে পারে নাচাচাজি আমার চা কেমন হয়েছে

ভালাে হয়েছেকাল রাতের খাবারটা কেমন ছিল? ভালাে ছিলআমি খুব তৃপ্তি করে খেয়েছি। 

আজ আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবপুঁই শাকের পাতা আনতে পাঠিয়েছিপাওয়া গেলে হয়এমন জংলা জায়গায় বাস করি আশে পাশের দুতিন মাইলের মধ্যে হাটবাজার নেই। 

মিসির আলি কাপে চুমুক দিতে দিতে বললেন, লিলি একটা কাজ কর তােটেবিলের উপর দেখ আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছেপাতাটা খুলে দেখ কী লেখা। 

আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

লিলি টেবিলের কাছে গেলডায়েরি উল্টো করে রাখা নেইবইগুলির উপর রাখালিলি বলল, চাচাজি টেবিলের উপর কোনাে ডায়েরি উল্টো করে রাখা নেই। 

লাল মলাটের বইটি ডায়েরিসাত তারিখ বের করে দেখ তাে কিছু লেখা আছে কি না। 

লিলি অবাক হয়ে বলল, কিছু লেখা নেইকী লেখা থাকবে

মিসির আলি হালকা গলায় বললেন, রেখে দাওকিছু লেখা থাকবে নাতােমার স্বামীর ঘুম কি ভেঙেছে

ওর ঘুম একটার আগে ভাঙবে নাসারা রাতে জেগে তারা দেখেছেআপনাকে কী কী দেখাবে সব ঠিকঠাক করেছেআজ আপনাকে কী দেখানাে হবে জানেন

না। 

শনির বলয়এইসব দেখে কী হয় কে জানে! আমার খুবই ফালতু লাগেচাচাজি আমি নিচে যাচ্ছিহাতমুখ ধুয়ে আপনি নেমে আসুনআজ আপনি নাশতা খাবেন চুলার পাশে বসেগরম গরম লুচি ভেজে পাতে তুলে দেব। 

তােমার লুচিগুলিও কি স্পেশাল

আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

অবশ্যইঅর্ধেক ময়দা আর অর্ধেক সুজিদানা মিশিয়ে কাই তৈরি করা হয়দশ বারাে ঘণ্টা এই কাই ভেজা ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়লুচির কাই আমি কাল রাতেই তৈরি করে রেখেছি। 

ভালাে। 

শুধু ভালাে বললে হবে নাআপনি চলে যাবার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেনরান্নার সার্টিফিকেটসেই সার্টিফিকেট আমি বাঁধিয়ে রাখব। 

অবশ্যই দিয়ে যাবতুমি চাইলে এখনি দিয়ে দিতে পারি। 

ওমা এখন কেন দেবেন ? আমি তাে এখনাে আপনার জন্যে রান্নাই করি নিচাচাজি যাই। 

লিলি চলে যাবার পর মিসির আলি টেবিলের কাছে গেলেন

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *