আয়নাঘর-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

আয়নাঘর-হুমায়ূন আহমেদ

ছালাম উঠে এসেছেতাহের লিলিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনটাই বােধ করল নাশুকনাে গলায় তাহেরকে বলল, ব্যাটারি আনছিতাহের তাকিয়ে দেখল ছালাম দুটি পেনসিল ব্যাটারি নিয়ে এসেছে

আয়নাঘর

তাহেরের কেন জানি মনে হল সে এটা নির্বুদ্ধিতার কারণে করে নিইচ্ছা করে করেছে। 

আচ্ছা ঠিক আছে, তুমি যাও। 

আর কিছু লাগব ?না, আর কিছু লাগবে না। 

লিলিয়ান বলল, আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছ কেন? এত লজিক দিয়ে তুমি কখনাে কথা বল না। 

তা বলি না, আজ বলছিকারণ আমার মনে হচ্ছে তােমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কমতােমার লজিক ভাল থাকলে কখনাে আমাকে বিয়ে করতে 

আর করলেও ভালমত খোজখবর করতে আমি কে? আমার বাবামারা কোথায়, ভাই বােন ... কোন প্রশ্ন না, কোন কৌতূহল না স্বপ্নে পাওয়া মানুষের মত বলে বসলে আমি আমার জীবনটা তােমার সঙ্গে কাটাতে চাই” 

আমি কি ভুল করেছি ?| তুমি ভুল করেছ কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারব নাতুমি নিজেও বুঝবে নাআজ থেকে দশ বা পনের বছর পর ধরতে পারবে।’ 

কিভাবে ধরব

আমাকে বিয়ে করার সময়, আমার সম্পর্কে তােমার কিছু প্রত্যাশা ছিলআমি যদি তা মেটাতে পারি তাহলে বুঝতে হবে আমাকে বিয়ে করে তুমি ভুল কর নিমজার ব্যাপার হচ্ছে, আমি নিজে এখনাে জানি না কোন প্রত্যাশা নিয়ে তুমি আমাকে বিয়ে করেছজানলে মেটাবার চেষ্টা করতাম

আয়নাঘর-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

তােমার প্রতি আমার কোন প্রত্যাশা নেইআমাকে তােমার পাশে থাকতে হবে এটা হল নিয়তি। 

তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথাযারা দুর্বল মানুষ, অর্থাৎ যারা দুর্বল লজিকের মানুষ নিয়তি তাদের একটি প্রিয় শব্দএই শব্দ আমাদের ভুলে যাওয়া উচিতঅভিধান থেকে এই শব্দ তুলে দেওয়াউচিত। 

লিলিয়ান কোমল গলায় বলল, পৃথিবীর সব ভাষার অভিধানে কিন্তু এই শব্দটি আছেনিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে। 

তাহের রাগী গলায় বলল, তুমি একটা হাস্যকর লজিক দিলে লিলিয়ানঅভিধানে দৈত্য শব্দটাও আছেপরী আছে, ড্রাগন আছে, মৎস্যকন্যা আছেতুমি কি কখনাে দৈত্য, পরী বা ড্রাগন দেখেছ? পৃথিবীর কেউ কি দেখেছে

না দেখে নিএত রেগে যাচ্ছ কেন? চল ঘুমুতে যাই। 

তাহের মুখে বলছিল তার ঘুম ছুটে গেছে, বাস্তবে দেখা গেল বিছানায় শােয়ামাত্র তার নাক ডাকতে শুরু করেছেহারিকেন নিভিয়ে লিলিয়ান এসে পাশে শুয়েছেতার ঘুম আসছে না। জানালা গলে জোছনা এসে পড়েছে তাদের খাটের এক মাথায়কি সুন্দর যে লাগছে দেখতেবাইরের বাগানে পাখি ডাকছেলিলিয়ানকোন বইয়েও যেন পড়েছিল রাতে কখনাে পাখি ডাকে নাবইয়ের তথ্য ঠিক না

আয়নাঘর-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

অনেক পাখিই ডাকছেঝিঝির ডাকের সঙ্গেও বােধহয় পাখির ডাকের এক ধরনের সম্পর্ক আছেঝিঝির ডাক যখন থামছে তখনি শুধু পাখি ডাকছেঝিঝি এবং 

পাখি কখনােই এক সঙ্গে ডাকছে না। 

শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলকে যেন দরজায় হাত রেখেছেঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায় নিদরজার ছিটকিনিতে জং পড়েছেকিছুতেই নড়ান যায় নাকেউ যদি সত্যি সত্যি এসে থাকে সে অল্প ধাক্কা দিয়েই দরজা খুলতে পারবেআশ্চর্য তাে, দরজা খুলে যাচ্ছেলিলিয়ান তাহেরের গায়ে হাত রাখলতাহের ঘুমের মধ্যেই বলল, আহ, কি কর

লিলিয়ান হাত সরিয়ে নিলসে খােলা দরজার দিকে তাকিয়ে আছেতার কাছে মনে হচ্ছে দরজার ওপাশে কেউ একজন আছেসে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছেলিলিয়ান বলল, কে

ফিসফিস করে কেউ কি জবাব দিল? খুব হালকা স্বর যা বাতাসে ভেসে চলে যায়লিলিয়ান খুব সাবধানে বিছানা থেকে নামলএগুলাে দরজার দিকেতার মােটেও ভয় করছে নাবরং ভাল লাগছে| না, দরজার ওপাশে কেউ নেইফাকা সিড়িরেলিং গলে জোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছেনকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছেহাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এল

আয়নাঘর-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

আয়নাঘরের দরজা ভেজানেতার ইচ্ছা করতে লাগলাে ভেজানাে দরজা ঠেলে ভেতরে ঢুকতেভেতরটা নিশ্চয়ই অন্ধকারদরজা খুলে দিলে চাদের আলাে কি ঘরে ঢুকবে? লিলিয়ান দরজা খুললচাঁদের আলাে ঘরে ঢুকেছেআয়নার একটা অংশআলােকিত হয়ে আছেকি সুন্দর লাগছে দেখতে! শোবার ঘর থেকে ঘুমের ঘােরে তাহের ডাকল, লিলিয়ান!

শােবার ঘরে যেতে ইচ্ছা করছে নাআয়নাঘরের মেঝেতে পার্টি পেতে শুয়ে থাকতে ইচ্ছা করছেপাটি ছাড়াও সিমেন্টের মেঝের উপর শুয়ে থাকা যায়ঘরের মেঝে কালো সিমেন্টের। খুব মসৃণকেমন ঠাণ্ডা ঠাণ্ডা ভাব। 

তাহের আবার ডাকল, লিলিয়ানএবার বােধহয় সে জেগে উঠেছেলিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি

পানি খাবআনছি। 

আয়নাঘর-পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ

পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শােবার ঘরে চলে এলতাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, I love you. যদিও মনে মনে বলার প্রয়ােজন ছিল নাতাহের ঘুমিয়ে আছেএই বাক্যটি শব্দ করেও বলা যেততবু কিছু কিছু কথা আছে মনে মনে বলতেই ভাল লাগে। 

খুব ভােরে পাখির কিচকিচ শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছেএত পাখিকে সে একসঙ্গে কখনাে ডাকতে শুনে নিতাহেরকে ডেকে তুলে পাখির গান শােনাতে ইচ্ছা করছেডেকে লাভ হবে নাএত ভােরে সে উঠবে নাছুটির দিনে টাদশটার আগে তার ঘুম ভাঙে নাএখন তাে প্রতিদিনই ছুটিলিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেলকাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল এখন তা মনে হচ্ছে না

ঝােপঝাড় ঠিকই আছে, ঝােপঝাড়ের জন্যেই ভাল লাগছেবাগানটা বেশ বড়, বেশির ভাগ গাছই তার অচেনাতাহেরের কাছ থেকে গাছের নামগুলি জেনে নিতে হবেএকটা বড় গাছের সামনে লিলিয়ান থমকে দাড়ালগাছটা চেনা চেনা লাগছেমনে হচ্ছে ওলিভ গাছদেশে কি ওলিভ গাছ হয়? একেক দেশে একেক রকম গাছ, সেই হিসেবে মানুষেরও তাে একেক রকম হওয়া উচিত

 

Read more

আয়নাঘর-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *