ছড়া
ঘোরসওয়ারী
মনিকা শকুন্তলা।
শীতসকালে মামাবাড়ী
যাচ্ছি চড়ে ঘোড়ার গাড়ী
গায়ের মেঠোপথ
ঘোড়ার খুড়ের আওয়াজ ভারী
টগবগা বগ বগ…
এমনি খুশী যুগল ঘোড়া
চিহিহি স্বরে মাতল পাড়া
আমি ও খুশী অনেক বেশি
লাগাম ধরে দিচ্ছি বেজায় টান
ছুটছে ঘোড়া কাঁপিয়ে সারা গ্রাম।
মা বকছে ভয়ে,আস্তে চলো
এমনি করে হাওয়ার বেগে
চললে গাড়ি হারাবো যে প্রাণ’
হাসছি আমি খিলখিলিয়ে
ভয় কেন মা পাচ্ছো শুধুই
খোকা তোমার অনেক বুদ্ধিমান।
মামাবাড়ি যাচ্ছে খোকা
চালিয়ে একা নিজের ঘোড়া
সবাই দেখে বলবে যখন
বাহ কী যে সাহসী সন্তান
তখন যে মা গরবেতে
জুড়িয়ে যাবে তোমার মন ও প্রাণ।
এবার মায়ের মুখে হাসি
ঘোড়ার গাড়ি ছুটছে আজি
যাচ্ছি সবাই মামাবাড়ি
আমি মায়ের সাহসী সন্তান।
টগবগিয়ে চলরে ঘোড়া
চিহিহি স্বরে কর রে আবার গান।
