*বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে* -মনিকা শকুন্তলা

*বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে* -মনিকা শকুন্তলা
*বটবৃক্ষে,টিয়ের ঝাঁকে*
-মনিকা শকুন্তলা

বটবৃক্ষ শাখে টিয়ে বসে আছে ঝাঁকে ঝাঁকে
শত না সহস্র কি জানি কে বা জানে?
পাতাশূন‍্য গাছে যেনো সবুজ পাতার সাজে
টিয়ে পাখির দল ঐ যে কেমন লেজ তুলে নাচে।

 

পত্রবিহীন বট অশ্বথের গায় কখনোবা তারা দোল খায়
সারারাতি ঘুমের ঘোরে থেকে উষাকালে ডাকে- সদলবলে!

পৃথিবীকে যেনো বলে যায় জাগো সবাই ভোর হয়ে যায়
নতুন সকাল নতুন কোনো গানে জাগে পাখির কলতানে

 

হন‍্যে হয়ে ছুটে বেড়ায় এ বন থেকে ও বনে
কখনো বা ধেয়ে আসে শস‍্য ক্ষেত আর বাগানে
প্রিয় ফল পেয়ে গেলে আহার সেরে নিয়ে
শিস্ দিয়ে ডেকে যায় দুষ্ট মিষ্টি টিয়ে।

 

বটফল প্রিয় তাই বটগাছে গিয়ে
অবসন্ন শরীরে নেয় একটু ঘুমিয়ে
এমনি করেই দিন শেষে গোধূলি আসে
টিয়ে পাখির দল আবার বটবৃক্ষের শাখে।।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *