মনভাঙা আখ্যান
মনিকা শকুন্তলা
২৭.০১.২০২৫
মনিকা শকুন্তলা
২৭.০১.২০২৫
তোমার মাঝে কষ্ট আছে জানি
কষ্ট তোমার পাহাড় সম মানি।
মন কেবলই জানতে তবু চায়!
কোন প্রাণে বলেছো বিদায়?
কেন তোমার নিরব অভিমান
কেন ই বা হৃদয় ভাঙা গান?
কবির চোখে কবি রেখে চোখ
নিরব ভাষা বুঝে নেয়া হোক।
ভাষার ভাবে পরলে তুমি ধরা
কে পরালো তোমায় হাতকড়া?
বিধি দেবেন সরল সমাধান,
লিখে গেলাম মনভাঙা আখ্যান।
(Dedicated to writer Rakibul Hasan Vai.)
