মহাকালের ডাক
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
এই সুন্দর ধরনী হয়তো আরো সুন্দর হবে,
কিন্তু আমি চলে যাবো মহাকালের অতল তলে।
যেথা সূর্য আলোক ছড়াবে না কোনো কালে,
কিংবা চন্দ্র জ্যোতি মাখাবে না চাঁদনী রাতে।
আমি দেখব না আর আলো স্বিগ্ধ প্রাতে।
সে আঁধারে কে সঙ্গী হবে আমার সাথে?
কিন্তু আমি চলে যাবো মহাকালের অতল তলে।
যেথা সূর্য আলোক ছড়াবে না কোনো কালে,
কিংবা চন্দ্র জ্যোতি মাখাবে না চাঁদনী রাতে।
আমি দেখব না আর আলো স্বিগ্ধ প্রাতে।
সে আঁধারে কে সঙ্গী হবে আমার সাথে?
ফুলের ঘ্রাণে জাগবো না আর শিউলির তরে,
ভাবলেই মোর প্রাণ যেনো কেমন করে।
শিউলি ফুল তবু ঝরবেই রোজ নিয়ম মেনে,
কেউ কি আমায় খুঁজবে হৃদয় পুরে?
আজ বসে ভাবি পৃথিবীর মায়াজালে,
লিখবে কি কেউ আমার নাম সেই মহাকালে?
ভাবলেই মোর প্রাণ যেনো কেমন করে।
শিউলি ফুল তবু ঝরবেই রোজ নিয়ম মেনে,
কেউ কি আমায় খুঁজবে হৃদয় পুরে?
আজ বসে ভাবি পৃথিবীর মায়াজালে,
লিখবে কি কেউ আমার নাম সেই মহাকালে?
সঙ্গী হবে কি তোমরা আমার পাশে?
যখন শেষ শয্যায় সাজবো আমি নবসাজে?
মনে থেকে থেকে বিষাদের ঐ সুর বাজে
প্রাণে হাহাকার সেদিনের সেই মহাতাপে।
তৃষিত প্রাণে শীতল পরশ কে দেবে?
স্রষ্টা বিনে সেদিন আপন কে হবে?
যখন শেষ শয্যায় সাজবো আমি নবসাজে?
মনে থেকে থেকে বিষাদের ঐ সুর বাজে
প্রাণে হাহাকার সেদিনের সেই মহাতাপে।
তৃষিত প্রাণে শীতল পরশ কে দেবে?
স্রষ্টা বিনে সেদিন আপন কে হবে?