মৃন্ময়ী-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

আমি গাড়িতে উঠেই মােবাইল ফোনে বাবাকে টেলিফোন করলামষাট হাজার টাকা বাবার জন্যে কোনাে ঘটনাই নাবাবা টেলিফোন ধরলেনকিছুটা অবাক হয়েই বললেন, মা ব্যাপার কী কোনাে ব্যাপার না বাবা, আমার কিছু টাকা দরকারকখন দরকার

আমি ইউনিভার্সিটি থেকে ফিরব একটার সময়তখনই দরকারতুমি কাউকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিও। ……….তেমন প্রয়ােজন মনে করলে আমি রহমতকে দিয়ে তাের ইউনিভার্সিটিতেও পাঠাতে পারি। ………….ইউনিভার্সিটিতে পাঠাতে হবে নাবাড়িতে পাঠাওএমাউন্ট বলএমাউন্টটা বেশিআমার দরকার ষাট হাজার টাকাSixty thousand. হঠাৎ এত টাকাকী জন্যে দরকার বল তাে

সেটা এখন বলতে পারব নাষাট হাজার টাকা তােমার জন্যে দেয়া কি কোনাে সমস্যা ? ..সমস্যা না বাবা টাকাটা অবশ্যই দেড়টার মধ্যেই পাঠাবেআমার দরকার চারটার আগেতারপরেও কিছু সময় হাতে থাকা ভালাে। ……..বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মৃ টাকাটা তাের দরকার নাঅন্য কারাের দরকারআমার ধারণা তোর কাছে টাকাটা চেয়েছে টগরধারণা কি 

আমি বললাম, টাকাটা আমি তােমার কাছে চাচ্ছিএটাই মূল বিষয়। …….বাবা শান্ত গলায় বললেন, এটা অবশ্যই মূল বিষয় নাতুই আমাকে খােলাখুলি বল টাকাটা কি টগরের দরকার ? ……..হ্যা। ………কী জন্যে দরকার ? বাবা আমি জানি না। আমাকে ভাইয়া বলে নিঠিক আছে আমি টেলিফোন করে টগরের কাছ থেকে জেনে নিচ্ছি। 

মৃন্ময়ী-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

তুমি অবশ্যই ভাইয়াকে টেলিফোন করবে নাব্যাপারটা সে তােমাকে জানাতে চাচ্ছে না। ……..কেন জানাতে চাচ্ছে না ? সে তােমাকে ভয় পায়। পুরাে ব্যাপারটায় ফিসি কিছু আছেফিসি কোনাে ব্যাপারই আমার পছন্দ মৃন্ময়ী মা শােন, এই টাকাটা আমি দেব না। 

আমি খুবই বিস্মিত হয়ে বললাম, তুমি দেবে না! …….বাবা শান্ত ভঙ্গিতে বললেন, নাটগরকে আমার কাছে আসতে হবেওকে এক্সপ্লেইন করতে হবে। ………না দিলে দিও না, কিন্তু ভাইয়াকে বিষয়ে দয়া করে কিছু জিজ্ঞেস করবে না। 

আচ্ছাজিজ্ঞেস করব নাবাবা টেলিফোন রেখে দিলেন। ………..আমি একটা ধাক্কার মতো খেলামবাবা অতি বুদ্ধিমান একজন মানুষবুদ্ধিমান মানুষ কখনাে তার প্রিয়জনদের সঙ্গে এমন রূঢ় আচরণ করে নাআমি একটা ছােট্ট ভুল করেছিআমার বলা উচিত ছিল টাকাটা আমার নিজের ব্যক্তিগত কোনাে কারণে দরকারকারণটা এখন ব্যাখ্যা করতে পারছি নাপরে ব্যাখ্যা করবমিথ্যা বলা হতােআমি নিজে মিথ্যা বলার জন্যে নিজের কাছে ছােট হয়ে থাকতামকিন্তু বেচারা ভাইয়া উদ্ধার পেতসে নিশ্চয়ই বড় ধরনের কোনাে সমস্যায় পড়েছে। 

মােবাইল ফোন বাজছেবাবা টেলিফোন করেছেনফোন সেটে তাঁর নাম্বার ভাসছেপ্রচণ্ড রাগ লাগছেটেলিফোন ধরতে ইচ্ছা করছে নাএই অদ্রতাটা করা কি ঠিক হবে ? হয়তাে বাবা টেলিফোন করেছেন সরি বলার জন্যেহয়তাে তিনি মত বদলেছেনরহমত চাচাকে টাকা দিয়ে পাঠাচ্ছেন। 

মৃন্ময়ী-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

মানুষের ভেতর সব সময় জোয়ার ভাটার খেলা চলেএই রাগ এই ভালােবাসাএই মেঘ এই রৌদ্র। ….মৃন্ময়ীহ্যা বাবাতুই কি এখনাে পথে ? হা জামে আটকে পড়েছিক্লাসের দেরি হয়ে গেল না? রােজই হচ্ছেতুমি কী বলার জন্যে টেলিফোন করেছ সেটা বলে ফেল। 

মৃন্ময়ী শােন, তুই মনে হয় আমার ওপর রাগ করেছিসপুরাে ব্যাপারটা তােকে ঠাণ্ডা মাথায় দেখতে হবে। ……বাবা আমার মাথা এখন মােটেই ঠাণ্ডা না, কাজেই ঠাণ্ডা মাথায় আমি কিছুই চিন্তা করতে পারছি নাপরে তােমার সঙ্গে এই নিয়ে আলােচনা করি

আলােচনার কিছু নেইআমার যা বলার আমি এখনি বলে শেষ করবআমার ধারণা আমার কথা শােনার পর কথার পেছনের লজিক তুই ধরতে পারবিজগতটা আবেগের না মাজগতটা লজিকেরপৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে কোনাে আবেগে ঘুরছে নালজিকে ঘুরছে| এই লজিক সৃষ্টির পেছনে কিন্তু কাজ করেছে আবেগ| সেটা তাে আমরা জানি নালজিকটা আমরা জানিযা জানি কথা হবে তার ভিত্তিতে। …….বেশ বলাে তােমার লজিক। 

মৃন্ময়ী-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

বাবা শান্ত গলায় বললেন, টগর হলাে এমন এক ছেলে যার কিছুই করার ক্ষমতা নেইডিগ্রি পরীক্ষা দুবার দিয়েছেএই তার যােগ্যতাপ্রতি মাসে আমার কাছ থেকে যে টাকাটা হাত খরচ হিসেবে পায়এটাই তার বর্তমানের রােজগার এবং হয়তােবা ভবিষ্যতের রােজগারএই পর্যন্ত যা বলেছি ঠিক আছে

হ্যা ঠিক আছে। …তার কিছু বন্ধু বান্ধব আছে যারা ছায়া জগতের বাসিন্দাদুএকজনের পেছনে পুলিশ ঘুরছেযা বলছি ঠিক আছে মা? ……হ্যা ঠিক আছে। 

এখন টগর নামের অপদার্থ ছেলেটার হঠাৎ ষাট হাজার টাকার দরকার পড়ে গেলবাবা হিসেবে আমি প্রথম যে চিন্তাটা করব তা হলাে সে বড় কোনাে ঝামেলায় জড়িয়েছেটাকা দিয়ে ঝামেলা মেটানাে যায় নাটাকায় ঝামেলাবাড়েটাকাটা না দিয়ে আমার উচিত খোঁজখবর করা ঘটনা কী? ………তােমার টাকা দিতে হবে নাতােমার প্রতি আমার একটাই অনুরােধ তুমি এই নিয়ে কোনাে খোঁজখবর করবে নাভাইয়াকে কিছু জিজ্ঞেস করবে । 

মৃন্ময়ী-পর্ব-(২৫)-হুমায়ূন আহমেদ

তাের অনুরােধ রাখবএবং আশা করব তুইও আমার কথা রাখবিতােমার কী কথা? টগরের টাকাটা অন্য কোনাে সাের্স থেকে জোগাড় করার চেষ্টা করবি নাআমার আর কোনাে সোের্স নেইতুই বুদ্ধিমতী মেয়েসাের্স বের করা তাের জন্যে কোনাে সমস্যা নাথ্যাংক য়ু ফর দি কমপ্লিমেন্টবাবা টেলিফোন রাখি ? ……………………..টেলিফোন রাখার আগে তুই কি স্বীকার করবি আমি যে কথাগুলি বলছি তার পেছনে যুক্তি আছে ? …………………..হা স্বীকার করছিবাবা টেলিফোন রেখে দিলেন। 

 

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(২৬)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *