সমর সেন এর জীবনী ও সাহিত্যকর্ম

সমর সেন ত্রিশ দশকের একজন আধুনিক নাগরিক কবি। নগর জীবনের চালচিত্র তাঁর কবিতায় চমৎকার ভাবে রূপায়িত হয়েছে। নগর জীবনের ক্লেদ ও ক্লান্তি, মধ্যবিত্ত জীবনের প্রতি অবজ্ঞা এবং সংগ্রামী গণচেতনাকে তিনি কাব্যে রূপ দিয়েছেন।সমর সেন

কাব্যের সংখ্যা তুলনামূলক কম হলেও ব্যতিক্রমী ও নিজস্ব বৈশিষ্টতায় অনন্য। রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি করেছিল। স্বাধীনোত্তর কালে বিপ্লবী বামপন্থী চিন্তাধারার সমর্থক ছিলেন তিনি।

  • বিশিষ্ট এই কবি জন্মগ্রহণ করেন – ১০ অক্টোবর, ১৯১৬ সালে।
  • তাঁর পৈত্রিক নিবাস – কলকাতার বাগবাজারে।
  • অন্যতম এই কবির পিতার নাম – অরুণ সেন।
  • তাঁর পিতা অরুণ সেন ছিলেন – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক।
  • তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের – পৌত্র।
  • বিশিষ্ট এই কবির শিক্ষাজীবন – তিনি কাশিমবাজার স্কুল থেকে ম্যাট্রিক (১৯৩২), স্কটিশ চার্চ কলেজ থেকে আই.এ (১৯৩৪) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৩৭) ও স্নাতকোত্তর (১৯৩৮) পাস করেন।
  • চারের দশকের এই কবিকে বলা হয় – ‘নাগরিক কবি’।
  • কার্ল মার্কসের দর্শনের উদ্বুদ্ধ কবি ছিলেন – সমর সেন।
  • তিনি অনুবাদকের কাজ নিয়ে সোভিয়েত ইউনিয়ন যান – ১৯৫৭ সালে।
  • তিনি দেশে ফিরে আসেন – ১৯৬১ সালে।
  • রুশ সাহিত্যের একজন দক্ষ অনুবাদক ছিলেন – সমর সেন।
  • তাঁর নিজের প্রকাশিত ইংরেজি প্রত্রিকার নাম – ‘ফ্রন্টিয়ার’।
  • তিনি সহ-সম্পাদক ছিলেন – স্টেটসম্যান পত্রিকার।
  • সমর সেনের রাজনৈতিক মনন গঠিত হয় – মার্কসবাদী নেতা রাধারমণ মিত্র ও বঙ্কিম মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করার ফলে।

সমর সেন এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ৭১ বছরের জীবনে তিনি কাব্যসাধনা করেন – মাত্র ১২ বছর, ১৯৩৪-১৯৪৬ সাল পর্যন্ত।
  • ’কবিতা’ পত্রিকার সম্পাদক ছিলেন – সমর সেন।
  •  তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা – পাঁচটি।
  • ’আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্রিস্ট’ উক্তিটি – সমর সেনের।
  • ’কয়েকটি কবিতা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • ১৯৩৭ সালে-’কয়েকটি কবিতা’ গ্রন্থটি প্রকাশিত হয় ।
  • ’কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থর রচয়িতা – সমর সেন।
  • ’গ্রহণ ও অন্যান্য কবিতা’ কোন ধরনের লেখা – কাব্যগ্রন্থ।
  • তাঁর রচিত ‘গ্রহণ ও অন্যান্য কবিতা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩৭ সালে।
  • ’নানা কথা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • তাঁর রচিত ‘নানা কথা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৪২ সালে।
  • ’তিন পুরুষ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • ’তিন পুরুষ’ কাব্যগ্রন্থের রচয়িতা – সমর সেন।
  • ১৯৪৪ সালে-’তিন পুরুষ’ লেখাটি প্রকাশিত হয় ।
  • ’খোলা চিঠি’ কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ।
  • তাঁর রচিত ‘খোলা চিঠি’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৪৩ সালে।
  • তাঁর কবিতাসংগ্রহ ’সমর সেনের কবিতা’ প্রকাশিত হয় – ১৯৫৪ সালে।
  • ’বাবু বৃত্তান্ড’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ।
  • ’বাবু বৃত্তান্ড’ গল্পগ্রন্থটির রচয়িতা – সমর সেন।
  • ১৯৭৮ সালে-’বাবু বৃত্তান্ড’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ।
  • বিশিষ্ট এই কবি মৃত্যুবরণ করেন – ২৩ আগস্ট, ১৯৮৭ সালে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *