সূর্যসখা – (মনিকা শকুন্তলা)

সূর্যসখা - (মনিকা শকুন্তলা)

সূর্যসখা

(মনিকা শকুন্তলা)

 

সূর্যের সাথে করেছি মিতালি
সে আমার সখা আমি তার সখি
কেউ না যখন আমায় ডাকে
সূর্য শুধু সঙ্গে থাকে।

আমায় সে আগলে রাখে
শক্তি যোগায় বৃক্ষশাখে
মেঘ জমিয়ে বৃষ্টিকে ডাকে
পাহাড় সাগর নদীর বাঁকে।

পাখিরা যায় ঝাঁকে ঝাঁকে
ওই সূর্যসম শক্তি সাথে
রোদের আলোয় সূর্যস্নানে
আনন্দে আর কলতানে।

যখন আমি যেদিকে যাই
সূর্যরশ্মি সঙ্গে করে
মহাআলোর দিকে পা বাড়াই।

প্রাণে নিয়ে রবির আলো
মহাযাত্রা শুরু হলো
মহাকালের ডাক শুনেছি
রৌদ্রতাপে আজ হৃদয় জাগ্রত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *