হুমায়ূন আহমেদ এর জীবনী ও সাহিত্যকর্ম্য

হুমায়ূন আহমেদ এর জীবনী

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলা গল্প-নাটক ও উপন্যানের এক অপ্রতিদ্বন্দী রূপকার ছিলেন হুমায়ূন আহমেদ । নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে শহীদ পুলিশ কর্মকর্তা পিতা ফয়জুর রহমান ও মাতা আয়েশা আখতার খাতুনের (আয়েশা ফয়েজ) ছয় সন্তানের মধ্যে হুমায়ূন আহমেদ ছিলেন সকলের বড় । তিনি তাঁর সাহিত্যকর্মে অনায়াসে ও বিশ্বাসযোগ্যভাবে অতিবাস্তব ঘটনাবলির অবতারণা করতেন যা তাকে আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা প্রদান করে ।

হুমায়ূন আহমেদ এর জীবনী-Humayun Ahmed

  • জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন – ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নানা বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে ।
  • তাঁর শৈশবে পিতৃপ্রদত্ত নাম ছিল – শামসুর রহমান (কাজল) ।
  • বিশিষ্ট এই সাহিত্যিকের শিক্ষাজীবন – বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন ।
  • হুমায়ূন আহমেদ যে বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন – যুক্তরাষ্ট্রের নর্থ ভাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে (পলিমার রসায়নে) ১৯৮২ সালে ।
  • তিনি কর্মজীবন শুরু করেন – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে । পরবর্তীতে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন ।
  • বিশিষ্ট এই সাহিত্যিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন – ১৯৭৩ সালে (প্রিন্সিপাল ইব্রাহিম খানের নাতনি গুলকেতিন খানকে বিবাহ করেন । কিন্তু ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটলে ঐ বছরই অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিবাহ করেন) ।

Humayun Ahmed –

  • হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস – নন্দিত নরকে (১৯৭২ সালে প্রকাশিত হয়) ।
  • অনৈতিক সম্পর্কের কারণে সহজ সরল রাবেয়ার গর্ভে সন্তান চলে আসে এতে পরিবারের সবাই দ্বিধান্বিত হয়ে পড়ে, রাবেয়ার ভাই মন্টু গৃহশিক্ষকে সন্দেহ করে তাকে হত্যা করলে, মন্টু হত্যার দায়ে দন্ডিত হয় – প্রভৃতি বিষয়গুলো হুমায়ূন আহমেদের যে উপন্যাসে পরিলক্ষিত হয় – ‘নন্দিত নরকে’ উপন্যাসে ।
  • হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৭৩ সালে ।
  • ‘প্রথম প্রহর’ তাঁর যে শ্রেণীর রচনা – প্রথম টেলিভিশন নাটক (১৯৮৩ সালে প্রচারিত হয়) ।
  • হুমায়ূন আহমেদ রচিত ‘আগুনের পরশমণি’ যে শ্রেণীর রচনা – মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।
  • হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে – শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সূর্যের দিন, অনীল বাগচীর একদিন ।
  • টেলিভিশনে তাঁর রচিত প্রথম ধারাবাহিক নাটক – এইসব দিনরাত্রি (১৯৮৫ সালে প্রচারিত হয়) ।

হুমায়ূন আহমেদ এর জীবনী ও সাহিত্যকর্ম্য

  • হুমায়ূন আহমেদ তাঁর যে ধারাবাহিক নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধকে নতুনভাবে জাগিয়ে তুলেছেন – ‘বহুব্রীহি’ নাটকের মাধ্যমে ।
  • নব্বইয়ের দশকে টেলিভিশনে প্রচারিত তাঁর যে নাটকটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল – ‘কোথাও কেউ নেই’ ।
  • ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের কেন্দ্রিয় ‘বাকের ভাই’ চরিত্রের অভিনয় করেছিলেন – বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ।
  • হুমায়ূন আহমেদের অন্যান্য টিভি নাটকের মধ্যে রয়েছে – অয়োময়, নক্ষত্রের রাত, আজ রবিবার, অপরাহ্ণ প্রভূতি ।
  • মুক্তিযুদ্ধের সময় গেরিলাদের দুঃসাহসিক অভিযানের বর্ণনা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কিছু চরিত্রের সন্নিবেশ তাঁর যে উপন্যাসের মধ্যে পরিলক্ষিত হয়েছে – ‘আগুনের পরশমণি’ উপন্যাসে ।

Humayun Ahmed –হুমায়ূন আহমেদ এর জীবনী ও সাহিত্যকর্ম্য

  • হুমায়ূন আহমেদের অন্যান্য বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে – ফেরা (১৯৮৬), প্রিয়তমেষু (১৯৮৮), বাসর (১৯৮৮), এলেবেলে ১ম ও ২য় পর্ব (১৯৯০), সাজঘর (১৯৮৯), ছায়াসঙ্গী (১৯৯০), শ্রাবণ মেঘের দিন (১৯৯১), দুই দুয়ারী (১৯৯১) প্রভূতি ।
  • ‘অমানুষ’, ‘মৃন্ময়ী’ ও ‘লীলাবতী’ উপন্যাস তিনটির রচয়িতা – হুমায়ূন আহমেদ ।
  • ‘তোমার জন্য ভালোবাসাদ’, ‘তারা তিনজন’, ‘কুহক’, ‘ দ্বিতীয় মানব’ হুমায়ূন আহমেদের যে শ্রেণীর রচনা – সায়েন্স ফিকশন ।
  • ‘দেয়াল’ হুমায়ূন আহমেদের সৃষ্ট হিমু চরিত্রটির আত্মপরিচয় ঘটে তাঁর যে উপন্যাসের মাধ্যমে – ‘ময়ূরাক্ষী’ ।
  • তাঁর হিমু সিরিজের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য – হিমু এবং হিমু, হিমুর হাতে কয়েকটি নীলপত্র, একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁপোকা, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে প্রভূতি ।
  • ‘শুভ্র’ হুমায়ূন আহমেদের যে উপন্যাসের চরিত্র – ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসের ।
  • হুমায়ূন আহমেদ সম্পর্কে “বাংলা সাহিত্যের সর্বশক্তিমান সৃষ্টিকারী” এই উক্তিটি করেছেন – বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন ।
  • “বাংলা সাহিত্যে একটি শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক” হুমায়ূন আহমেরদ সম্পর্কে এই উক্তিটি করেছেন – বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ।

হুমায়ূন আহমেদ এর জীবনীHumayun Ahmed

  • হুমায়ূন আহমেদকে “উপমহাদেশের অন্যতম সেরা লেখক” হিসেবে আখ্যায়িত করেছেন – শীর্ষেন্দু মুখোপাধ্যায় ।
  • পাকিস্তানের প্রাচীনতম ও সর্বাধিক জনপ্রিয় ইংরেজি সংবাদপত্র ডন তাকে যে উপাধি প্রদান করেছেন – “বাংলাদেশের সাংস্কৃতিক কিংবদন্তি” ।
  • ‘আনন্দ বেদনার কাব্য’ ও ‘নিশিকাব্য’ রচনা দুটি হুমায়ূন আহমেদের যে শ্রেণির সাহিত্যকর্ম – ছোট গল্প ।
  • হুমায়ূন আহমেদের অন্যান্য ছোট গল্পের মধ্যে রয়েছে – জলকন্যা, ছায়াসঙ্গী, এলেবেলে, নলিহতী প্রভূতি ।
  • কাঠপেন্সিল, রঙপেন্সিল, নিউইয়র্কের নিলাকাশে ঝকঝকে রোদ, আমার ছেলেবেলা, বলপয়েন্ট প্রভূতি হুমায়ূন আহমেদের যে শ্রেণির রচনা – আত্মজীবনীমূলক রচনা ।
  • ‘মিসির আলী’, ‘দীঘির জলে কার ছায়া গো’, ‘কৃষ্ণপক্ষ’, ‘রজনী’, কে কথা কয়’ সাহিত্য কর্মগুলো হুমায়ূন আহমেদের যে শ্রেণির রচনা – ‍উপন্যাস ।

হুমায়ূন আহমেদ এর জীবনী ও সাহিত্যকর্ম্য-Humayun Ahmed

  • হুমায়ূন আহমেদের যে যে সাহিত্যকর্ম অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, নিরন্তন, নয় নম্বর বিপদ সংকেত, সাজঘর, দারুচিনি দ্বীপ, কৃষ্ণপক্ষ, অনিল বাগ্চীর একদিন, ঘেটুপুত্র কমলা প্রভূতি ।
  • ৮৬ তম অস্কার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হুমায়ূন আহমেদের – ‘শ্যামল ছায়‘ চলচ্চিত্রটি ।
  • হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘আগুনের পরশমণি’ যতটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে – আটটি শাখায় ।
  • ‘লজিক ও এন্টি লজিক’ বিষয়গুলো যে দুটি চরিত্রের মাধ্যমে হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে তুলে ধরেছেন – মিসির আলী ও হিমু চরিত্রের মাধ্যমে ।

Humayun Ahmed –হুমায়ূন আহমেদ এর জীবনী

  • সবুজ সাথী, এই মেঘ এই রৌদ্র, নিমফুল হুমায়ূন আহমেদের যে শ্রেনির রচনা – টিভি নাটক ।
  • হুমায়ূন আহমেদ তাঁর কোন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রে, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ গীতিকার বিভাগে “বাচসাস” পুরস্কার অর্জন করেন – ‘শ্রাবণ মেঘের দিন’ ।
  • এই সাহিত্যিক প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য গড়ে তোলেন – গাজীপুরের পিরুজালি গ্রামে ‘নুহাশ পল্লী’ এবং সেন্ট মার্টিন দ্বীপে ‘সমুদ্র বিলাস’ নামে দুটি অবকাশযাপন কেন্দ্র ।
  • হুমায়ূন আহমেদ যে যে সাহিত্য পুরস্কার লাভ করেন – লেখক শিবির পুরস্কার (১৯৭৩) মাইকেল মধুসূদন পদক (১৯৮৭), একুশে পদক (১৯৯৪) প্রভূতি ।
  • হুমায়ূন আহমেদের কয়েকটি উক্তি – “ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো । দুই হাত লাগে । এক হাতে তালি বাজে না । অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না” । “নারীদেরকে সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন । শুধু পূর্ণতাই না অতিরিক্ত দিয়ে দিয়েছেন । তাই তো আমরা ‘অপূর্ণ পুরুষ’ পূর্ণ হতে এই নারীরদেরই প্রয়োজন হয়” ।
  • বিংশ শতাব্দীর বাঙালি এই জনপ্রিয় কথা সাহিত্যিক নিউইয়র্কের মোমরিয়াল স্লোয়ান কেটর্রি ক্যান্সার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন – ২০১২ সালের ১৯ জুলাই ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *