ডায়াবেটিস রোগীর রোজার সময়ের নিয়ম
১। কখন ও কি পরিমাণে ইনসুলিন ইনজেকশন নিতে হবে বা ট্যাবলেট খেতে হবে সেটা ভালভাবে আপনার চিকিৎসকের নিকট থেকে জেনে নিন । ইনসুলিন নির্ভর ডায়াবেটিস রোগী এবং প্রস্রাবে এসিটোন যাওয়ার প্রবণতা থাকে তাঁদের জন্য চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোজা রাখা উচিত হবে না ।
২। রোজার সময়ের জন্য বিশেষ খাবার নিয়ম জেনে নিন । সেহরির খাবার শেষ সময়ের অঙ্ক কিছুক্ষণ আগে খাওয়া বাঞ্ছনীয় । সেহরীর সময় নামমাত্র পরিমাণে খাবার খেয়ে রোজা রাখা উচিত নয় ।
৩। রোজার দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত ব্যায়াম করার প্রয়োজন নেই ।
৪। রোজার দিন বিকালে দৈহিক পরিশ্রমের কাজ না করে বিশ্রাম নেওয়া ভাল ।
৫। প্রস্রাব পরীক্ষা করতে হবে সেহরির খাবারের পর সকালে (সেহরির ৩/৪ ঘন্টা পর হতে পারে) এবং ইফতার খাওয়ার দুই ঘন্টা পর । এ বিষয়ে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ।
