মৃন্ময়ী-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

মা গলার আওয়াজ নামিয়ে ফিসফিস পর্যায়ে নিয়ে এসে বললেন, তােকে টেলিফোন করার সময় মজার একটা কাণ্ড হয়েছেতাের বাবা হঠাৎ ঘরে ঢুকেছেকিছুক্ষণ ভুরু টুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে এতে মজার কী হলাে?

মৃন্ময়ীওমা মজার না! তাের বাবা ভাবছেগভীর রাতে হাসিহাসি মুখে কার সঙ্গে কথা ? রহস্যটা কী ? তাের বাবার মনে একটা কিন্তু তৈরি হয়েছে। 

বাবার মনে এত সহজে কিন্তু তৈরি হয় নাবাবা এত রাত পর্যন্ত জেগে আছে কেন

কয়েক রাত ধরেই তাে এই অবস্থা। ঘুমাচ্ছে না, জেগে থাকছেএকটু পরপর বিছানা থেকে উঠে পানি খায়কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করে, কিছুক্ষণ লেখার টেবিলে বসে হিসাব নিকাশ করেবাকি সময়টা বারান্দায় হাঁটাহাঁটি করে। 

কী ব্যাপার, তুমি কিছু জিজ্ঞেস করাে নি ? | না আমি কোনাে প্রশ্ন করলেই তাে তাের বাবা রেগে যায়কী দরকার তাকে রাগিয়ে! মৃ তাের সিডি বন্ধ হয়ে গেছে, আবার দেটেলিফোনে শুনছি তাে আওয়াজটা রিয়েল মনে হচ্ছেমনে হচ্ছে সত্যি সত্যিই ঝড় হচ্ছেএকটু আগে যে মট করে শব্দ হলাে সেটা কি গাছ ভাঙার শব্দ ? টেলিফোনে না শুনে সিডি প্লেয়ারের সামনে বসে যখন শুনব তখন আর রিয়েল মনে হবে নাএটা নিয়ে তাের সঙ্গে বাজি ধরতে পারি। 

মৃন্ময়ী-পর্ব-(১৬)

মা শােনাে, টেলিফোন কানের কাছে ধরে ধরে কান ব্যথা করছে। তুমি আসতে চাইলে আসএকটাই শর্ত আমাকে বিরক্ত করতে পারবে না| আমি টেলিফোন নামিয়ে রেখে হতাশ নিঃশ্বাস ফেললামআজ রাতের কাজের এখানেই ইতিমা আমার ঘরে এসে সুবােধ বালিকার মতাে ঘুমিয়ে পড়বেনতা কখনাে হবে নাতার প্রধান চেষ্টাই থাকবে আমার সঙ্গে গল্প করাসেইসব গল্পেরও কোনাে আগা মাথা নেইএক জায়গা থেকে আরেক 

জায়গায় গল্পগুলি লাফিয়ে যাবে ইদানীং গল্পের নতুএক প্রশাখা যুক্ত হয়েছেপ্যাকেজ নাটক বানায় এমন একজন মাকে বলেছে তার নাটকে বড় খালার ভূমিকায় অভিনয় করতেভদ্রলােক নাটকের স্ক্রীপ্টও মাকে দিয়েছেনমাসব গল্প এখন বড় খালার চরিত্রে গিয়ে পড়ছে। 

কিছু কিছু মানুষের মনে হয় মনের বয়স বাড়ে নাকিশােরী অবস্থায় মার মন যেমন ছিলএখনাে সে রকমই আছেশরীর বুড়িয়ে যাচ্ছেচামড়ায় ভাজ পড়ছে, চোখের নিচ ঝুলে পড়ছেমাথার চুল পাকতে শুরু করছেমা নানান রকম ক্রিম ঘষাঘষি শুরু করেছেনভিটামিন E ক্রিম। জয়পুরের মাটি দিয়ে মাড ট্রিটমেন্টচন্দন বাটার প্রলেপজিনিসগুলাে যে একেবারেই কাজ করছে। 

তা নামাঝে মাঝে মাবয়স খুবই কম মনে হয়কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী, কিংবা ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে রকম মনে হয়তবে ব্যাপারটা খুবই অল্প সময়ের জন্যে ঘটেআমার ধারণা এটা প্রকৃতির একটা খেলাপ্রকৃতি মাঝে মাঝে বয়স্ক মানুষের চেহারা থেকে বয়সের সব চিহ্ন সরিয়ে কিছুক্ষণের জন্যে তারুণ্য দিয়ে এক ধরনের বিভ্রম তৈরি করেবিভ্রম তৈরির খেলা প্রকৃতির খুবই প্রিয় খেলা। 

মৃন্ময়ী-পর্ব-(১৬)

মার এর মধ্যে চলে আসার কথাতিনি আসছেন নাহয়তাে মত বদলেছেন। টেলিফোন রিসিভার হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছেনআমি হাতের রং মুছে বারান্দায় এসে দাঁড়ালামবারান্দার শেষ মাথায় বেতের চেয়ারে পা তুলে বাবা বসে আছেনতাকে আসবাবপত্রের মতাে মনে হচ্ছেকাওসার স্যার ক্লাসে বলেছেনচোখ খােলা রাখবেযা দেখবে চোখ খােলা রেখে দেখবেতাহলে বুঝবে ফার্নিচারকে মাঝে মাঝে জীবন্ত মনে হবেআবার কিছু কিছু মানুষকে ফার্নিচার মনে হবে। 

স্যারের অনেক কথাই ঠিক নাতবে একটা কথা একশঅগ ঠিক। 

মানুষ নিজেকে Conditioned করে নিতে পছন্দ করেবারান্দার শেষ মাথায় তিনটা বেতের চেয়ার আছেবাবা বসে আছেন মাঝেরটায়এই চেয়ার ছাড়া তাকে কখনাে অন্য চেয়ারে আমি বসতে দেখি নি। আমি এগিয়ে গেলামবাবা আমাকে দেখে নড়েচড়ে বসলেনতিনি মনে হলাে আমাকে আসতে দেখে খুশি হয়েছেনঅদ্রিার রােগী যখন রাত জাগে তখন যেকোনাে জাগ্রত মানুষকে দেখে খুশি হয়। 

আমি হালকা গলায় বললাম, বাবা, তােমার খবর কী ? কোনাে খবর নেই । 

ঘুম আসছে না

 কেন ঘুম আসছে না

জানি না কেন আসছে নাঘুমের অষুধ খেয়েছ

পাঁচ মিলিগ্রাম ডরমিকাম খেয়েছিকিছুক্ষণের জন্যে ঝিমঝিম ভাব এসেছিল কেটে গেছে। 

কোনাে বিশেষ কিছু নিয়ে তুমি কি টেনশন করছ

 ব্যবসা ভালাে চলছে? ভালাে চলছে না, তবে টেনশান করার মতােও কিছু নাবসব তােমার পাশে ? বােস। 

তাহলে একটা কাজ করাে বাবা তুমি মাঝখানের চেয়ারটা ছেড়ে অন্য যেকোনাে চেয়ারে বসমাঝখানের চেয়ারটা আমাকে ছেড়ে দাও। 

মৃন্ময়ী-পর্ব-(১৬)

বাবা কোনাে প্রশ্ন করলেন নামাঝের চেয়ারটা ছেড়ে দিলেনআমি বসতে বসতে বললাম, আজহার চাচার আনা কাফনের কাপড়টা কি তােমার মধ্যে কোনাে সমস্যা তৈরি করেছে

 আমার নিজের কিন্তু ধারণা করেছেতােমার ঘুম না হওয়া রােগ শুরু হয়েছে এর পরইএক কাজ করােকোনাে ভিখিরিকে কাপড়টা দিয়ে দাওকাফনের কাপড় এটা বলে দিতে হবে না বলাে যে পায়জামা পাঞ্জাবি বানানাের জন্যে কাপড়আজহার চাচার আনা এই বিশেষ বস্তুটা তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ

বাবা বিরক্ত গলায় বললেন, আজহার একটা গাধাআমি কোন দুঃখে তার কথা সিরিয়াসলি নেব ? গাধাটা গতকাল দুপুরে আমার অফিসে এসেছিলকী বলতে এসেছিল জানিস ? সে বনানী গােরস্তানে তার এবং তার স্ত্রীর কবরের জন্যে জায়গা কিনেছেদুই লাখ টাকা লেগেছেমহাআনন্দে এই খবর দিতে এসেছেযেন রাজ্য জয় করেছে। 

আমি বললাম, তাঁর কাছে এই খবরটা গুরুত্বপূর্ণ বলেই তিনি এসেছেনসবাই পৃথিবীটাকে দেখবে তার নিজের মতাে করেসেই দেখা ভুলও হতে পারে 

আবার শুদ্ধও হতে পারে। তােমার বন্ধুর দৃষ্টিভঙ্গির জন্যে তােমার রাগ করা সাজে নাউনি গােরস্তানে জায়গা কিনছেন তাতে তুমি কেন রাগবে

 বাবা থমথমে গলায় বললেন, আমি রাগব কারণ গাধাটা আমার জন্যেও জায়গা কিনতে চায়। আমার কাছে এসেছিল এই জন্যেজায়গার নাকি খুব টানাটানিএখন না কিনলে পরে আর পাওয়া যাবে না

আজিমপুর গোরস্তানে যে অবস্থা হয়েছেএখন আর জায়গা বিক্রি হচ্ছে নাব্যাক ডাের দিয়ে জায়গা কেনাও বন্ধকিনলে এখনি কিনতে হবে। 

তুমি কী বললে

আমি বলেছিকবরের জন্যে জায়গা কেনা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নাআমার কবর কোথায় হবে সেটাও ঠিক করা হয় নিদেশের বাড়িতে হতে পারেআমি খুব কঠিন গলায় আজহারকে বলেছি আমার কবরের জায়গা নিয়ে সে যেন মাথা না ঘামায়

মৃন্ময়ী-পর্ব-(১৬)

উনি মাথা ঘামালে ঘামাকতুমি মাথা ঘামিও নাতুমি তােমার মতাে থাকে। 

তাই তাে আছি। 

তা নেইতুমি খুবই আপসেট হয়ে পড়েছ। এখন দয়া করে ডাউনসেট হওঁ। 

ডাউনসেটটা কী

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *