মৃন্ময়ী-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

যেন ডেনটিস্টের কাছে এসেছেকিছুক্ষণের মধ্যেই তার ডাক পড়বেআমাকে দেখেই সে অতি ব্যস্ত ঙ্গিতে উঠে দাঁড়ালযেন আমি ডেনটিস্টের এসিসটেন্টতাকে বলতে এসেছিআসুন আপনার ডাক পড়েছে

আমি বললাম, আপনি আজহার চাচার ছেলে শুভ ? ছেলেটা মেঝের দিকে তাকিয়ে মাথা নাড়লদাঁড়িয়ে আছেন কেন? বসুনছেলেটি সঙ্গে সঙ্গে বসে পড়লআপনি কি কিছু খাবেন ? চাকফি কিংবা ঠাণ্ডা কিছু

ছেলেটা না সূচক মাথা নাড়লআমি ঘরে ঢােকার পর থেকে সে একবারও আমার দিকে তাকায় নি। অথচ এই ছেলেই নাকি ছােটবেলায় আমাকে বিয়ে করার জন্যে ব্যস্ত ছিল। ……..আপনি একা একা বসে আছেন, আপনার খারাপ লাগছে না

আমি সামান্য চমকালাম। ছেলেটার গলার স্বর অস্বাভাবিক সুন্দরবিষাদময়। প্রকৃতি কোনাে মানুষকেই পুরােপুরি নিঃস্ব করে পাঠান নাকিছু না কিছু দিয়ে পাঠানএকে হয়তাে অপূর্ব কণ্ঠস্বর দিয়ে পাঠিয়েছেনকিংবা ছেলেটার কণ্ঠস্বর সুন্দর এটা আমার কল্পনাও হতে পারে। 

বেচারা একা একা অন্ধকারে চুপচাপ বসে আছে দেখে আমার মনে হয়তাে তার সম্পর্কে এক ধরনের করুণা তৈরি হয়েছেকরুণার কারণেই মনে হচ্ছে ছেলেটার গলার স্বর সুন্দরশুধু একটি মাত্র শব্দ না শুনে বলা যায় না কারাের গলার স্বর সুন্দর না অসুন্দরআমি নিশ্চিত হবার জন্যে বললাম, আপনি মেঝের দিকে তাকিয়ে আছেন কেন? লজ্জা লাগছে ? ছেলেটা হ্যা সূচক মাথা নাড়লআমার নিজের উপরই রাগ লাগছে— আমি ঠিকমতাে প্রশ্ন করতে পারছি না এমনভাবে প্রশ্ন করছি যে সে কথা না বলেও জবাব দিতে পারছেআমার প্রশ্নগুলি এমন হওয়া উচিত যেন উত্তর দিতে হলে কথা বলতে হয়। 

মৃন্ময়ী-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

আপনি কি নিজের বাড়িতেও এরকম চুপচাপ একা বসে থাকেন ? ছেলেটা আবারাে হ্যা সূচক মাথা নাড়লআবারাে ভুল প্রশ্ন করেছিবসে বসে সময় কাটিয়ে দিচ্ছেন। ……..হ্যা সূচক মাথা নাড়া । আমি তো দেখি ভালােই বিপদে পড়েছিযে প্রশ্নই করছি সে মাথা নেড়ে নেড়ে পার পেয়ে যাচ্ছে। 

আমি যে একের পর এক প্রশ্ন করে যাচ্ছি আপনার কি খারাপ লাগছে ? ……..ছেলেটা না সূচক মাথা নাড়লআমি হতাশ হয়ে বললাম, কিছু মনে করবেন নাআমি যে প্রশ্নই করছি আপনি মাথা নেড়ে জবাব দিয়ে যাচ্ছেনআমি আপনার গলার স্বর শুনতে চাচ্ছিএইবার আমি যে প্রশ্ন করব তার জবাব দয়া করে কথা বলে দেবেনলম্বা একটা সেনটেন্স বলবেন

একটা লম্বা সেনটেন্সে জবাব দিলে আমি আর আপনাকে প্রশ্ন করে বিরক্ত করব নাপ্রশ্নটা হচ্ছে আমি মার কাছে শুনেছি ছােটবেলায় আপনি নাকি আমাকে বিয়ে করার জন্যে ব্যস্ত ছিলেনসেই ঘটনা কি আপনার মনে আছে? ..ছেলেটা ছােট্ট নিঃশ্বাস ফেলে বলল, মনে আছেতখন খুব বােকা ছিলামএখনাে বােকা। 

যে বােকা সে কিন্তু বুঝতে পারে না যে সে বোেকাআমি বুঝতে পারি। …….আপনাকে কি এর আগে কেউ বলেছে যে আপনার গলার স্বর অস্বাভাবিক সুন্দর

মৃন্ময়ী-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

হ্যা বলেছেএকজন মওলানা সাহেব ছিলেনআমাকে কেরাত শিখাতেন উনি বলেছেন। …আর কেউ বলে নি ? আপনি বলেছেন। ………………..হ্যা আমি তাে একটু আগেই বললামআচ্ছা আমি যাইআপনি আপনার মতাে বসে থাকুন। 

রাত এগারােটার দিকে কাওসার স্যার টেলিফোন করলেনখুব সহজ গলায় বললেন, মৃন্ময়ী ভালাে আছ ? …………….আমি বললাম, জ্বি স্যার ভালাে আছিআমার টেলিফোন নাম্বার পেলেন কোথায় ? …….জোগাড় করেছিকীভাবে জোগাড় করেছি সেই ইতিহাস বলে সময় নষ্ট করার প্রয়ােজন দেখছি নাতুমি সত্যি ভালাে তাে

জ্বি ভালােহঠাৎ করে চলে গেলে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ..রাগ করেন নি তাে স্যার ? আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসা উচিত ছিল । ….উচিত অনুচিত বিচার করে তাে মানুষ সব সময় কাজ করতে পারে নাতােমার সেই মুহূর্তে চলে যেতে ইচ্ছা করেছেতুমি চলে গিয়েছভালােকরেছ। 

আপনার কাছে তাে টাকা ছিল নাফুচকাওয়ালাকে কী বলেছেন? ………ঐটা কোনাে সমস্যা হয় নিযে ছেলেটি তােমাকে ফলাে করে তার নাম কী

মৃন্ময়ী-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

নাম জানি নাজিজ্ঞেস করাে নি ? ………..জিজ্ঞেস করি নিছেলেটা কে, কী করে? ঠিক জানি নাতার সঙ্গে তােমার কী কথা হয়েছে ? স্যার আমার বলতে ইচ্ছা করছে না। ………..বলতে ইচ্ছা না করলে বলতে হবে নাতুমি কোন সমস্যায় পড়লে আমাকে বলতে পারােআমি খুব ভালাে কাউন্সেলর। 

সব সমস্যার সমাধান আপনার কাছে আছে ? …………সমস্যা থাকলে সমাধান থাকবেইসমাধান আছে অথচ সমস্যা নেই তা কি হয় ? …… তা হয় নাতােমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি ? আমি বৃষ্টির শব্দ শুনছি। 

বৃষ্টি হচ্ছে নাআমার একটা ঝড় বৃষ্টির সিডি আছেসিডিটা শুনছিআমার মন যখন খুব ভালাে থাকে তখন এই সিডি শুনিআবার মন যখন খুব খারাপ থাকে তখনও এই সিভি শুনি। 

 

Read More

মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *