সে অনেকদিন আগের কথা৷ এক গ্রামে বাস করতো এক বৃদ্ধ কাঠুরিয়া৷ সে বনে কাঠ কাটতো৷ সারাদিন কাঠ কেটে, তা বাজারে বিক্রি করে যে কয় টাকা পেতো, তা দিয়েই চলতো তার সংসার৷ সংসার বলতে একটি মাত্র ছোট্ট ছেলে৷সংসার খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা জমালো কাঠুরিয়া৷ তারপর এক সকালে সে টাকা ছেলেটির হাতে… Continue reading রূপকথার গল্প গ্রীম ভাইদের রূপকথা
Author: Admin
রূপকথার গল্প লাল জুতা
ক্যারেন খুব গরিব একটি মেয়ে। তার জুতা নেই, সে খালি পায়ে হাঁটে। একদিন এক মহিলা তাকে রাস্তায় অসহায়ের মতো পড়ে থাকতে দেখে। ক্যারেনকে দেখে তার খুব মায়া হলো। তিনি ক্যারেনকে দত্তক নিয়ে নিলেন। তারপর তাকে সুন্দর একজোড়া লাল জুতা কিনে দিলেন। আরো একটু বড় হলে ক্যারেন তার প্রিয় লাল জুতাজোড়া পরে গির্জায় যেতে চায়।গির্জায় গিয়ে… Continue reading রূপকথার গল্প লাল জুতা
ছায়াবৃক্ষের রাজকন্যা
অনেক দিন আগের কথা….এক ছিল রাজকন্যা। তার অসাধারণ ক্ষমতা ছিল। সে চাইলেই প্রকৃতির যেকোনো জীবকে তার বশে আনতে পারতো। কিন্তু সে নিজেও জানতো না যে তার এত ক্ষমতা!এ কথা যেন রাজ্যের বাইরে না যেতে পারে,সেদিকে সবার সজাগ দৃষ্টি ছিল। আর তাই,তাকে রাজ্যের বাইরে যেতে দিত না। কিন্তু সে তাতে অসন্তুষ্ট ছিল।সে মনে মনে ভাবতো কি… Continue reading ছায়াবৃক্ষের রাজকন্যা
এক জনদরদী রাজা
এক দেশে ছিল এক জনদরদী রাজা, নাম ছিল হায়দার আলী। শ্যামলীই ছিল তাঁর এক মাত্র কণ্যা। সে অনেক দিন আগের কথা। তখনকার মানুষ খুব ভাল ছিল। কিন্তু রাজা-রাণীর মনে খুব আক্ষেপ ছিল একটি পুত্র সন্তান না হওয়ার জন্য, তবে সে কারণে আল্লাহর বিরুদ্ধে তাদের কোন অভিযোগ ছিল না। বরং তাঁরা মনে প্রাণেই বিশ্বাস করতেন যে,… Continue reading এক জনদরদী রাজা
নতুন রূপকথার গল্প। সেরা রূপকথার গল্প। রাজপুত্রের গল্প।
রাজ্যের নাম কমলপুর। রাজা প্রজা কারও মনে শান্তি নেই। কারণ একটাই, রাজ্যে রাক্ষসীর অত্যাচার। সৈন্য পাঠিয়েও রাজা রাক্ষসীকে ধরতে পারলেন না। রাক্ষসী যে মায়াবিনী! বিভিন্ন রূপ ধরতে পারে। প্রজারা রোজই এসে রাজার কাছে অভিযোগ জানায়— “মহারাজ, রাজ্যের রাক্ষসীর অত্যাচার বেড়েই চলেছে।“ রাক্ষসী রোজই এক একজনকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে। রাজা যদি রাক্ষসীর এ অত্যাচার বন্ধ… Continue reading নতুন রূপকথার গল্প। সেরা রূপকথার গল্প। রাজপুত্রের গল্প।
মজার রূপকথার গল্প ডাইনী বুড়ি
এক সেপাই চলেছে রাজপথ ধরে, ডান-বাঁ, ডান-বাঁ। পিঠে তার পুঁটলি, পাশে ঝুলছে তলোয়ার; যুদ্ধ থেকে সে বাড়ি যাচ্ছে। পথের মধ্যে এক বুড়ি ডাইনীর সঙ্গে দেখা, তার বিকট চেহারা।………ডাইনী বলল, “নমস্কার,সেপাই। বাঃ, তোমার তলোয়ারটি যেমনি ঝকঝকে, পুঁটলিটিও তেমনি বড়ো। আছ বেশ! বলব কি তোমাকে, ইচ্ছা করলেই যত চাও তত টাকা পেতে পার।”…..সেপাই বলল, “ধন্যবাদ, বুড়ি-মা!” পথের… Continue reading মজার রূপকথার গল্প ডাইনী বুড়ি
পরীর দেশের গল্প
পরি রাজ্যে হঠাৎ করে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, আর তা হলো একজন গরিব পরির ঘরে জন্ম নিল লাল ফুটফুটে এক পরি। এর আগে কখনও পরিদের রঙ লাল দেখতে না পাওয়ার কারণে পরিরাজ্যের সকল পরিরা সেই ছোট্ট লাল পরিটাকে দেখার জন্য ভিড় করতে থাকলো। লাল পরির মায়ের বয়স ছিল অনেক বেশি। সে বয়সের ভারে তেমন… Continue reading পরীর দেশের গল্প
রূপকথার গল্প-সৎ মানুষ
এক গরিব রাখাল ছেলে। মাকে নিয়ে তার ছোট সংসার। সে খুবই সরল ও সৎ। সে মাঠে মাঠে গরু চরায়। তার নিজের কোনো গরু নেই। অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে। বিকেল হলে ঘরে ফিরে। মা যা দেয় তাই খেয়ে নেয়। কোনো কথা বলে না। বায়না ধরে না। খেয়ে দেয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে। একদিন… Continue reading রূপকথার গল্প-সৎ মানুষ
টলিউডে তারিণীখুড়ো – সত্যজিৎ রায়
তাকিয়াটাকে কোলের উপর টেনে নিয়ে আরও জমিয়ে বসে ঝুঁকে পড়ে তারিণীখুড়ো তাঁর গল্প আরম্ভ করলেন। —………..আমার তখন তেইশ বছর বয়স, তবে একটা তেকোনা ফ্রেঞ্চকাট গোছের দাড়ি রেখেছিলাম বলে মনে হত তেত্রিশ। বেয়াল্লিশ সালের কথা বলছি। তখন যুদ্ধ চলেছে পুরোদমে, কলকাতার রাস্তাঘাটে খাকি পরা জি. আই. সেনা ঘোরাফেরা করছে, শহরের চেহারাটাই পালটে গেছে। জোড়া জোড়া মার্কিন… Continue reading টলিউডে তারিণীখুড়ো – সত্যজিৎ রায়
রাজবাড়ির চিত্ররহস্য (৫ম পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ
মিনিট কুড়ি পরে সাইকেল রিকশায় চেপে গোয়েন্দা প্রবর আবির্ভূত হলেন। কর্নেল বারান্দায় গিয়ে তাঁকে সম্ভাষণ করে ঘরে নিয়ে এলেন। ঘরে ঢুকে একটা চেয়ারে বসে হালদারমশাই চাপাস্বরে বললেন,–একখান আশ্চর্য খবর লইয়া আইসি। আমি বাংলোর বারান্দায় বইয়া চা খাইত্যাসি, সেই সময়ই দেখলাম, কলকাতার সেই জগদীশবাবু একটা গাড়ি থিক্যা নামলেন, তারপর তিনি একটা বাড়ির বারান্দায় উঠলেন। গাড়িখান বাড়িটার… Continue reading রাজবাড়ির চিত্ররহস্য (৫ম পর্ব) – সৈয়দ মুস্তাফা সিরাজ