অনিকেত চাকরি করে একটা আধা-বিদেশি ফার্মে, কেটেকুটে নিয়ে মাসে বেতন পায় সাতশো ছাব্বিশ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়াতে যায় একশো আশি, দুধ পঞ্চান্ন, ঝি পনেরো। খবরের কাগজ, ইলেকট্রিসিটি, ছেলের ইস্কুলের মাইনে এসব বাদ-সাদ গিয়ে হাতে যা থাকে তা দিয়ে বেঁচে থাকা যায়। তার বউ ঝুমুর আবার একটু বড়লোকের মেয়ে। খুব বড়লোক নয়, তবে কলকাতায় বাড়ি… Continue reading আশ্চর্য প্রদীপ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Author: Admin
বুদ্ধিরাম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বুদ্ধিরাম শিশিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। লেবেলে ছাপ অক্ষর সবই খুব তেজাল। ‘ইহা নিয়মিত সেবন করিলে ক্রিমিনাশ, অম্ল পিত্ত ও অজীর্ণতা রোগের নিবারণ অবশ্যম্ভাবী। অতিশয় বলকারক টনিক বিশেষ। স্নায়বিক দুর্বলতা, ধাতুদৌর্বল্য ও অনিদ্রা রোগেরও পরম ঔষধ। বড় বড় ডাক্তার ও কবিরাজরা ইহার উচ্চ প্রশংসা করিয়াছেন।…’ছাপা অক্ষরের প্রতি বুদ্ধিরামের খুব দুর্বলতা। ছাপা অক্ষরে যা বেরোয় তার সবটাই… Continue reading বুদ্ধিরাম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
খগেনবাবু – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নলতাপুরের বাসে ভিড়ের মধ্যে হঠাৎ সামনের দিকে খগেনবাবুকে দেখতে পেল দিগম্বর। অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠল। নলতাপুরের বাসে খগেনবাবু কেন? ইদিকে তো ওনার আসার কথাই নয়। তবে কি এত বছর বাদে খবর হয়েছে। মেয়েদের সিটে এঁটে বসে আছে জুঁইফুল। সংক্ষেপে জুঁই। জায়গা নিয়ে একটু আগে ক্যাটর ক্যাটর করে ঝগড়া করেছে অন্য সব মেয়েমানুষদের সঙ্গে। তারা বলছে,… Continue reading খগেনবাবু – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নরখাদক – মার্ক টোয়েন
ইন্ডিয়ানার টেরি হটেতে (Terre Haute) ট্রেন বদল করে পশ্চিমমুখী এগুচ্ছি, যাব সেন্ট লুই (St. Louis)। পথের পাশের কোনো স্টেশন থেকে এক ভদ্রলোক উঠে এসে আমার পাশে বসলেন, সারা মুখে দয়ালু-ভাব। বয়েস বছর পঁয়তাল্লিশেক, হয়তো পঞ্চাশও হতে পারে। ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা করে বুঝলাম, ভদ্রলোক সদালাপী আর বেশ বুদ্ধিমান। আমি ওয়াশিংটনে থাকি জানতে পেরে তক্ষুনি একাধিক… Continue reading নরখাদক – মার্ক টোয়েন
স্বামীর আত্মা – সমরেশ মজুমদার
সকালবেলার সদ্য চায়ের কাপ শেষ করেছে সৌরভ, বেল বাজল।…………..আজ রবিবার, ক্রমাগত বেল বাজবেই। গত রবিবারে দরজা খোলা নিয়ে তৃণার সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল। হকারের দল, ঝি, দুধওয়ালা থেকে শুরু করে সৌরভের বন্ধুবান্ধব আসার আর শেষ নেই। আজ সৌরভই দরজা খুলল। খুলে জিজ্ঞাসা করল, একি? আপনারা?……..শাশুড়িঠাকরুন গম্ভীর মুখে বললেন, খুশি হওনি মনে হচ্ছে?…….সেকি! আসুন-আসুন। হঠাৎ না… Continue reading স্বামীর আত্মা – সমরেশ মজুমদার
দোলা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গাড়ি বদল করতে হয় মধুডিহি জংশনে।………….আর যে–গাড়ি নিয়ে যাবে আপনাকে লামডিঙে তা আগাগোড়া ছবি–আঁকা। কী নরম আর চকচকে গদির আসন গাড়ির ভিতরে। আর কী মিঠে ইনজিনের ভেঁপু। কু-ঝিক–ঝিক ট্রেন মধুডিহি ছাড়িয়েই বাঁক নেবে মায়াবী জগতে। সবুজ অরণ্যের ডালপালা এসে হাত বুলোবে রেলগাড়ির গায়ে। একটু দুলে–দুলে চলবে মন্থর গাড়ি। খেয়াল করে শুনবেন গাড়ির চাকা ঠিক যেন… Continue reading দোলা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গল্পবলিয়ে তারিণীখুড়ো – সত্যজিৎ রায়
তোরা তো আমাকে গল্পবলিয়ে বলেই জানিস, বললেন তারিণীখুড়ো, কিন্তু এই গল্প বলে যে আমি এককালে রোজগার করেছি সেটা কি জানিস?…………….না বললে জানব কী করে? বলল ন্যাপলা।………..সে আজ থেকে বাইশ বছর আগের কথা, বললেন তারিণীখুড়ো। বম্বেতে আছি, ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি, এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম–আমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্পবলিয়ের সন্ধান করছে।… Continue reading গল্পবলিয়ে তারিণীখুড়ো – সত্যজিৎ রায়
লামডিঙের আশ্চর্য লোকেরা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লামডিঙে খুবই অদ্ভুত–অদ্ভুত ধরনের ঘটনা ঘটত। এই ছোট্ট শহরে কৃপণ, লোভী, রাগি, চোর, সাধু, ম্যাজিসিয়ান, ডাকাত, সাহসী, ভীতু নানারকমেরই লোক ছিল। সকলেই সকলকে চিনত।…………মগন ছিল চোর এবং খুব একটা উঁচু দরের চোরও নয়। প্রায়ই চুরি করতে কারও বাড়ি ঢুকে ধরা পড়ে যেত। সত্যসিন্ধুবাবুর বউ একদিন তাকে রান্নাঘরে ধরে ফেললেন। চুরি করার আগে মগন জালের মিটসেফ… Continue reading লামডিঙের আশ্চর্য লোকেরা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লাখপতি – সত্যজিৎ রায়
ত্রিদিব চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন। কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে, কামরাটা যত ঠাণ্ডা থাকার কথা মোটেই তত ঠাণ্ডা নয়। অথচ তাঁর তিন সহযাত্রীই দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এটা যে কী করে সম্ভব হয় তা ত্রিদিববাবু মোটেই বুঝতে পারেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করেই হয়েছে এই হাল।… Continue reading লাখপতি – সত্যজিৎ রায়
অক্ষয়বাবুর শিক্ষা – সত্যজিৎ রায়
অক্ষয়বাবু ছেলের হাত থেকে লেখাটা ফেরত নিলেন।……….কী রে–এটাও চলবে না?……….ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিলনা, চলবে না। এটা অক্ষয়বাবুর পাঁচ নম্বর গল্প যেটা ছেলে নাকচ করে দিল। অক্ষয়বাবুর ছেলের নাম অঞ্জন। তার বয়স চোদ্দ। অতি বুদ্ধিমান ছেলে, ক্লাসে সে সব সময় ফাস্ট হয়, পড়ার বাইরে তার নানা বিষয়ে কৌতূহল। অক্ষয়বাবু নিজে লেখক নন; তিনি রিজার্ভ ব্যাঙ্কের… Continue reading অক্ষয়বাবুর শিক্ষা – সত্যজিৎ রায়