ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা, সুতন্বী, সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাঁহাদেরই আশেপাশে জনকয়েক বাঙালী ছোকরাও, কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলড-অলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্য করিল না। করিবার কথাও নয়, বিদেশাগত শিভ্যালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা… Continue reading দুধের দাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
Author: Admin
কাজী নজরুল ইসলাম: হক সাহেবের হাসির গল্প
বাংলার প্রধানমন্ত্রী ‘অনারেবল’ হক সাহেব যে সুন্দর গল্প বলতে পারেন, তা আগে জানতাম না। তবে তাঁর কথায় কথায় চমৎকার ব্যঙ্গ, রসিকতা ও হাস্যরসের পরিচয় পেয়েছি। সকল শ্রোতাই হাসিতে ঘর পূর্ণ করে তা উপভোগ করেছেন। হক সাহেব সর্বদাই হাসি-মুখ। ভীষণ ক্রোধের পরক্ষণেই মুখে বালকের মতো সরল হাসির ফুল ফোটে। দিন-দশেক আগে তাঁর দুটি গল্প শুনেছি। ‘নবযু্গ’-এর… Continue reading কাজী নজরুল ইসলাম: হক সাহেবের হাসির গল্প
যায়খানা – কাজী নজরুল ইসলাম
কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন বিদ্রোহী কবিই ছিলেন না। ছিলেন না কেবল রুদ্রের কণ্ঠস্বর। তিনি তাঁর কাব্যকলায় যে শিল্পীত কারুকাজ করে গেছেন শিল্পবোদ্ধা সমালোচক ও নন্দনতাত্ত্বিকদের কাছে তার মণিরত্নময় রূপ এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। তাঁর সমকালে কেউ কেউ এমনকি রসজ্ঞ সমালোচকেরাও তাঁকে হুজুগের কবি’, কালের সাময়িক ভাষ্যকার বলে আখ্যায়িত করেছিলেন। একমাত্র রবীন্দ্রনাথই খুব… Continue reading যায়খানা – কাজী নজরুল ইসলাম
জোলা আর সাত ভূত – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালবাসত। একদিন সে তার মাকে বলল, ‘মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে,আমাকে পিঠে করে দাও।’সেইদিন তার মা তাকে লাল-লাল, গোল-গোল, চ্যাপটা-চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারি খুশি হয়ে নাচতে লাগল আর বলতে লাগল,‘একটা খাব, দুটো খাব,……………………………………সাত বেটাকেই চিবিয়ে খাব!’ জোলার মা বলল,… Continue reading জোলা আর সাত ভূত – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
দ্য ডেভিল অ্যান্ড ডেনিয়েল ওয়েবস্টার – স্টিফেন বেনেট
আমেরিকা, মার্কিন মুলুক- তার সেরা জায়গা হল নিউ হ্যাম্পশায়ার। অন্ততঃ ড্যানিয়েল ওয়েবস্টারের সেই মত। আর ড্যানিয়েল ওয়েবস্টারের মতের কোন দাম নেই, এ কথা বলবার মত বুকের পাটা আছে কার? ড্যানিয়েল তাকে আস্ত গিলে খাবেন না! উকিলের মত উকিল বটে ড্যানিয়েল ওয়েবস্টার। সাদাকে কালো বলে, দিনকে রাত বলে প্রমাণ করতে তাঁর জুড়ি কেউ কোনদিন কোন দেশে… Continue reading দ্য ডেভিল অ্যান্ড ডেনিয়েল ওয়েবস্টার – স্টিফেন বেনেট
বুদ্ধুর বাপ-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক যে ছিল বুড়ো চাষী, তার নাম ছিল বুদ্ধুর বাপ।বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে,আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়। কিন্ত ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগেমেগে বললে, ‘বেটারা! এবার যদি ধরতে পারি, তাহরে ইঁড়ি-মিড়ি-কিঁড়ি-বাঁধন দেখিয়ে দেব!’ইঁড়ি-মিড়ি-কিঁড়ি-বাঁধন বলে কোনা-একটা জিনিস নেই।… Continue reading বুদ্ধুর বাপ-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
আয়না -জসীম উদ্দীন
এক চাষী খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই। কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওলার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষী হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে, আয়নার ভিতর মানুষ! আহা-হা, এ যে তাহার বাপজানের চেহারা! বহুদিন… Continue reading আয়না -জসীম উদ্দীন
হযবরল (৩য় পর্ব) – সুকুমার রায়
কুমির বলল, “তাহলে কোনটা, এইটা?- দই দম্বল, টেকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল বোকা ভোম্বল- এটাও নয়? আচ্ছা তা হলে দাঁড়াও দেখছি- নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে?- কি বললে?- ও-সব নয়? তোমার গিন্নীর নামে কবিতা?- তা সে কথা আগে বললেই হত। এই তো- রামভজনের গিন্নীটা, বাপ রে যেন… Continue reading হযবরল (৩য় পর্ব) – সুকুমার রায়
হযবরল (২য় পর্ব) – সুকুমার রায়
বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়াল, তার পর মাথা নেড়ে বলল, “বুধোটার যেমন বুদ্ধি! ত্রৈরাশিক দিতে বলব কেন? ভগ্নাংশটা খারাপ হল কিসে? না হে কাক্কেশ্বর, তুমি ভগ্নাংশই দাও।”কাক বলল, “তা হলে আড়াই সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের, তোমার হিসেব হল আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে- খাঁটি হলে দুটাকা চোদ্দোআনা,… Continue reading হযবরল (২য় পর্ব) – সুকুমার রায়
হযবরল – সুকুমার রায়
বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল “ম্যাও!” কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্ প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে!… Continue reading হযবরল – সুকুমার রায়