পান্তা বুড়ী রোজ পাতিল ভরে ভাত রাঁধে। তার কতকটা খায়, আর কতকটায় পানি ঢেলে পান্তা করে রাখে। পানির ঠাণ্ডায় ভাত পচে যায় না। রোজ সকালে উঠে সে সেই পান্তা ভাত খায়। এক চোর টের পেয়ে রাত্রে বুড়ী ঘুমাইলে ঘরে ঢুকে তার পান্তা খেয়ে যায়। বুড়ী সকালে উঠে সোরগোল করে। চোরের চৌদ্দ পুরুষ ধরে গালিগালাজ করে।… Continue reading পান্তা বুড়ী – জসীম উদ্দীন
Author: Admin
এক কথায় এত কিছু – জসীম উদ্দীন
শ্বশুরবাড়ি গিয়ে জামাই কোনো কথা বলে না। শালীরা-শালারা কত ঠাট্টা-তামাসা করতে আসে; সে কোনো উচ্চবাচ্য করে না।তখন শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, “দেখুন, আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে। কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা।” বাপ বলল, “আমার ছেলে তো বাড়িতে বেশ ভালোমতোই কথাবার্তা বলে!… Continue reading এক কথায় এত কিছু – জসীম উদ্দীন
বাঙ্গালীর হাসির গল্প – ছোট গল্প – বোকা সাথী – জসীম উদ্দীন
এক ছিল নাপিত। তার সঙ্গে এক জোলার ছিল খুবই ভাব। নাপিত লোকের চুল-দাঁড়ি কামিয়ে বেশী পয়সা উপার্জন করতে পারত না। জোলাও কাপড় বুনে বেশী পয়সা লাভ করতে পারে না। দুই জনেরই সংসারে খুব টানাটানি যাচ্ছিল। আর টানাটানি বলে কারও বউই কাউকে দেখতে পারে না। এটা কিনে আন নাই, ওটা কিনে আন নাই, বলে বউরা দিনরাতই… Continue reading বাঙ্গালীর হাসির গল্প – ছোট গল্প – বোকা সাথী – জসীম উদ্দীন
ছাতার মালিক – সুকুমার রায়
তারা দেড় বিঘৎ মানুষ।তাদের আড্ডা ছিল, গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে, ব্যাং-ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি, তখন থেকে তারা দেখে আসছে, সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা, সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে, “ব্যাঙের ছাতা।” যত সব দুষ্টু ছেলে, রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের… Continue reading ছাতার মালিক – সুকুমার রায়
আশ্চার্য ছবি – সুকুমার রায়
জাপান দেশে সেকালের এক চাষা ছিল, তার নাম কিকিৎসুম। ভারি গরীব চাষা, আর যেমন গরীব তেমনি মূর্খ। দুনিয়ার সে কোনও খবরই জানত না; জানত কেবল চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের যে বুড়ো ‘বঞ্জে’ (পুরোহিত), তার ভাল ভাল উপদেশের কথা। চাষার যে স্ত্রী, তার নাম লিলিৎসী। লিলিৎসী চমৎকার ঘরকন্না করে, বাড়ির ভিতর সব তক্তকে… Continue reading আশ্চার্য ছবি – সুকুমার রায়
টিয়াপাখির বুদ্ধি – সুকুমার রায়
এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়াপাখি ছিল। কুকুরটাকে তিনি নানারকম খেলা আর কাজ শিখিয়ে ছিলেন, “বাইরে যাও”, “দোকানে যাও”, “খাবার আন” ব’লে তিনি যখন যেমন হুকুম করতেন, কুকুরটা ঠিক মতন তাঁর হুকুম তামিল করত। টিয়াপাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখে নি। সে কেবল সবসময় বকর্ বকর্ করে কথা বলত আর কুকুরটার উপর সর্দারি… Continue reading টিয়াপাখির বুদ্ধি – সুকুমার রায়
‘গোপালের পড়া’ – সুকুমার রায়
দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালোমানুষের মতন মুখ করিয়া দু-একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, “কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস?” গোপাল বলিল, “তিনতলায় পড়তে যাচ্ছি।” মামা— “পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না।” গোপাল— “এখানে লোকজন যাওয়া-আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না।” মামা— “আচ্ছা,… Continue reading ‘গোপালের পড়া’ – সুকুমার রায়
তিন মুসাফির – বাঙ্গালির হাসির গল্প – মজার গল্প – জসীম উদ্দীন
আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরী করে বেড়াত। নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বইপুস্তক লিখত। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, সবাই থাকত। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করত না। এমনি তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে… Continue reading তিন মুসাফির – বাঙ্গালির হাসির গল্প – মজার গল্প – জসীম উদ্দীন
গরুর বুদ্ধি – সুকুমার রায়
পণ্ডিতমশাই ভট্চার্যি বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তাঁর সরষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে।কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সরষে পিষে তা থেকে তেল বেরুচ্ছে। আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং ক’রে বাজছে। পণ্ডিতমশাই… Continue reading গরুর বুদ্ধি – সুকুমার রায়
কালাচাঁদের ছবি – সুকৃমার রায়
কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে– তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, “কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ?” কালাচাঁদ বলিল, “আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম।” হেডমাস্টার মহাশয় বলিলেন, “কেন ওরকম করেছিলে?” কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, “আজ্ঞে, ও… Continue reading কালাচাঁদের ছবি – সুকৃমার রায়