পাজি পিটার – সুকুমার রায়

শহরের কোণে মাঠের ধারে এক পুরানো বাড়িতে পিটার থাকত। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলত ‘পাজি পিটার’ —কারণ পিটার কোন কাজকর্ম করে না—কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবল ঢের লোক ঠকিয়েছি—একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, ‘তুমি কে হে? মতলবখানা কি?” পিটার… Continue reading পাজি পিটার – সুকুমার রায়

বাঙ্গালীর হাসির গল্প – ছোট গল্প -ভাগাভাগি – জসীম উদ্দীন

বাপ মরে গিয়েছে। দুই ভাই আলাদা হবে। বড়ভাই ছোটভাইকে বলল, “দেখ, আমাদের একটিমাত্র গাই (গাভী) আছে, কেটে তো আর দুই ভাগ করা যাবে না। তুই ছোটভাই। তোকেই গাই’র বড় ভাগটা দেই। তুই তাহলে গাই’র মুখের দিকটা নে। আর আমি গাই’র লেজের দিকটা নেই।” ছোটভাই ভারি খুশি! বড়ভাই যে তাঁকে ভাল ভাগটা দিয়েছে, সেজন্য সে বড়… Continue reading বাঙ্গালীর হাসির গল্প – ছোট গল্প -ভাগাভাগি – জসীম উদ্দীন

দ্রিঘাংচু – সুকুমার রায়

এক ছিল রাজা।রাজা একদিন সভায় বসেছেন- চারিদিকে তাঁর পাত্র-মিত্র আমির ওমরা সিপাই শান্ত্রী গিজ গিজ করছে- এমন সময় কোথা থেকে একটা দাঁড়কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু ক’রে চারিদিক তাকিয়ে, অত্যন্ত গম্ভীর গলায় বলল, “`কঃ”‘। কথা নেই বার্তা নেই হঠাৎ‌ এরকম গম্ভীর শব্দ- সভাসুদ্ধ সকলের চোখ এক সঙ্গে গোল… Continue reading দ্রিঘাংচু – সুকুমার রায়

জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা – জসীম উদ্দীন

বিবাহের পর ছেলেটি এই প্রথম তার শ্বশুরবাড়ি যাবে। সে গোপনে কিছু টাকা-পয়সা সংগ্রহ করে বউ এর জন্য একটি শাড়ি, কয়েকগাছা চুড়ি আর একছড়া পুঁতির মালা কিনে সঙ্গে নিল।যাওয়ার সময় মা উপদেশ দিলেন, বাবা! শ্বশুরবাড়ি যেতে কাউকে সঙ্গে নিবে না। আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানারকম জিনিস খেতে দিবে, কিন্তু তুমি যদি তার সব খাও,… Continue reading জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা – জসীম উদ্দীন

বাঙ্গালির হাসির গল্প – চুক্তি – জসীম উদ্দীন 

গ্রামের মধ্যে সবচাইতে বড়লোক আমাদের খাঁ সাহেব; কিন্তু বড়ই কৃপণ। একটি পয়সাও তার হাতের কানি আঙুল গড়িয়ে পড়ে না। তার বাড়িতে কেহ কোনোদিন দাওয়াত খেতে পায় না। সেবার তার ছেলের বিবাহ। সমস্ত গ্রামের লোক এসে ধরল, “খাঁ সাহেব! এবার আর আপনাকে ছাড়ব না; আপনার ছেলের বিবাহ। আমাদিগকে দই চিনি খাওয়াতে হবে।” খাঁ সাহেব অনেক ওজর… Continue reading বাঙ্গালির হাসির গল্প – চুক্তি – জসীম উদ্দীন 

দাশুর খ্যাপামি – সুকুমার রায়

ইস্কুলের ছুটির দিন । ইস্কুলের পরেই ছাত্র-সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে । দাশুর ভারি ইচ্ছে ছিল, সে-ও একটা কিছু অভিনয় করে । একে-ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম, সে কিছুতেই হবে না ।সেইতো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল ; সেবার সে অভিনয়টা… Continue reading দাশুর খ্যাপামি – সুকুমার রায়

বুদ্ধিমান চাকর (২য় পর্ব) – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়া যেতে যেতে দেখল, তার বাবু বড় ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করল, ‘বাবু, কোথায় যাচ্ছেন?’ বাবু বললেন, ‘শিগ্‌গির এস ভজহরি, সর্বনাশ হয়েছে-আমাদের ঘরে আগুন লেগেছে।’ তাতে ভজহরি বলল, ‘আপনার কোন ভয় নাই বাবু, ও মিছে কথা। আগুন কি করে… Continue reading বুদ্ধিমান চাকর (২য় পর্ব) – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

বুদ্ধিমান চাকর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশী , তাতে বুদ্ধি- সুদ্ধির ধার ধারে না- কাজেই কাজি সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না- বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে।একদিন কাজি সাহেব তাকে দুই ধমক দিয়ে বললেন, ‘ফের যদি এরকম বেয়াদবী করিস- কাউকে সেলাম না করিস, তবে তোকে… Continue reading বুদ্ধিমান চাকর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি – জসীম উদ্দীন

বাপ মরে গিয়েছে। ঘুঘু আর ফাঁদ দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগল মারামারি। ফাদ রেগে বলল, “তুই ঘুঘু দেখেছিস। কিন্তু ফাঁদ দেখিস নাই।” ঘুঘু রাগ করে বাড়ি হতে পালিয়ে গেল। বিদেশে গিয়ে সে এ বাড়ি, সে বাড়ি, কত বাড়ি ঘুরল। সবাইকে বলল, আমি ধান নিড়াইতে পারি-পাট কাটতে পারি-গরুর হেফাজত করতে পারি। কিন্তু কার… Continue reading ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি – জসীম উদ্দীন

ঠুকে মারি আর মুখে মারি – সুকুমার রায়

মুখে-মারি পালোয়ানের বেজায় নাম, —তার মত পালোয়ান নাকি আর নাই। ঠুকে-মারি সত্যিকারের মস্ত পালোয়ান, মুখে-মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে-মারি আর থাকতে না পেরে, কম্বলে নব্বুই মন আটা বেঁধে নিয়ে, সেই কম্বল কাঁধে ফেলে মুখে-মারির বাড়ি রওয়ানা হ’লো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর ক্ষিদে পাওয়ায় ঠুকে-মারি কম্বলটা কাঁধ থেকে… Continue reading ঠুকে মারি আর মুখে মারি – সুকুমার রায়