অচেনা আকাশ-মনিকা শকুন্তলা

তোমার আকাশ ঠিক কেমন রঙে বর্ণিল? আমি জানিনা তবে জানতে চেয়েছি অনেক… দূর থেকে যে বর্ণচ্ছটায় রাঙানো তুমি কাছে এলে সেই সব সুদূরে মিলায়। মনে হয় কিছু একটা না পাওয়ার বেদনা তোমাকে তাড়া করে ফেরে। হয়তো আমি ভুল কিংবা সঠিক। তবু একান্ত ব্যক্তিগত বেদনার মেঘ যখন আকাশে তারা করে ফেরে তখন কিন্তু দৃষ্টি এড়িয়ে যাওয়া… Continue reading অচেনা আকাশ-মনিকা শকুন্তলা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – এখন মানুষটাকে নিয়ে কুলসুম করে কী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৫. এখন মানুষটাকে নিয়ে কুলসুম করে কী এখন মানুষটাকে নিয়ে কুলসুম করে কী? পাশে বসে স্বামীর কপালে হাত দিলে কুলসুমের হাতের তালুতে আগুনের ছ্যাক লাগে, জ্বরের দাপাদাপিতে তমিজের বাপের গা যেন পুড়ে যাচ্ছে। মানুষের গায়ে এতো তাপ? এই তাপে কুলসুম এক হাঁড়ি ধান সেদ্ধ করে ফেলতে পারে। তবে ধানের হাঁড়ির বদলে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – এখন মানুষটাকে নিয়ে কুলসুম করে কী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কালাম মাঝির নৌকা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৪. কালাম মাঝির নৌকা কালাম মাঝির নৌকা ও ছোটো শালাকে নিয়ে যমুনায় গিয়ে তমিজের বাপ সুবিধা করতে পারলো না। যমুনার মানুষ বিলের মাঝিদের মোটে গ্রাহ্য করে না, এমন কি আকালের সময় গিরিরডাঙা থেকে উঠে-যাওয়া মাঝিরাও যমুনার মাঝিদের সঙ্গে কুটুম্বিতা করার আশায় নিজেদের পুরোনো আত্মীয়স্বজনকে একটু এড়িয়েই চলে। সাড়ে পাঁচশো ছয়শো হাত… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কালাম মাঝির নৌকা

লাল গোলাপের বার্তা-মনিকা শকুন্তলা

জানো নাকি ওগো প্রিয়ে, লাল গোলাপের বার্তা ? তোমায় রাঙাবে বলে মনে মনে গাঢ় রঙে আজ সে প্রস্ফুটিতা। লাল গোলাপের পাপড়ি গুলো দুলছে দেখো হাওয়ায়, বলতে পারো আজ এই দিনে কি কথা সে শুধায়? নিরব মনে হাসবে শুধু বলবে না কি কিছু! গোলাপ ঘ্রাণে মাতাল হাওয়া নেবে তোমার পিছু।। কাব্যসুধা যেমনি করে মর্মে এসে পশে,… Continue reading লাল গোলাপের বার্তা-মনিকা শকুন্তলা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কোরান ও সুন্নার আদের্শ জীবন যাপন

কোরান ও সুন্নার আদের্শ জীবন যাপন করার লক্ষে পাকিস্তান কায়েমের জেহাদে ঝাপিয়ে পড়ার আহ্বান বাঙলা ভাষায় জানালেও নিজের পেশাগত অভ্যাসের কারণে এবং সৈয়দ আমির আলির স্পিরিট অফ ইসলাম-এর প্রায় অর্ধেকটাই মুখস্থ থাকার ফলে সাদেক উকিলের বেশিরভাগ কথাই বেরিয়ে আসে ইংরেজিতে। ইসলামের বিজয়গাথা প্রচার ও সেই সঙ্গে রাজভাষার ব্যাকরণগত শুদ্ধতা বজায় রাখতে তার মনোযোগ, যত্ন ও… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কোরান ও সুন্নার আদের্শ জীবন যাপন

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – তোর জন্যে দেরি

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২২. তোর জন্যে দেরি তোর জন্যে দেরি করবার পারনু না রে তমিজ। বেল গেছে কুটি, তোর বাড়িত আসার সময় হলো এখন? কথা বললে বৈকুণ্ঠের মুখের সামনে চিবানো মুড়ির কুয়াশা ওঠে। ধুতির কোঁচড় থেকে হাতের মস্ত মুঠি ভরে সে মুড়ি তোলে, মুখের ভেতরে মুড়ি ফেলতে ফেলতেও কথা বলা তার থামে না, কথা… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – তোর জন্যে দেরি

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ধান যে তমিজের আরেকটু প্রাপ্য

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২১. ধান যে তমিজের আরেকটু প্রাপ্য ধান যে তমিজের আরেকটু প্রাপ্য, অন্তত বিলের পানি ও কামলা বাবদ তার কাছ থেকে বেশিই নেওয়া হয়েছে, আবদুল কাদের এটা মানে।–তোর কথা ন্যায্য। কিন্তু ভাইজান বাগড়া দিবি। সপ্তাহের ছয়টা দিনই তো ভাইজান বাড়ি থাকে না, কিন্তু কাদের কিছু করতে পারলো না। ভাইজান নাই, আছে ভাবি।… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ধান যে তমিজের আরেকটু প্রাপ্য

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – একে এক দুয়ে দুই

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২০. একে এক দুয়ে দুই একে এক। দুয়ে দুই, দুই দুই। তিনে তিন, তিন তিন। চারে চার, চার চার। মণ্ডলবাড়ির বাইরের উঠানে বসে ধান মাপে হামিদ সাকিদার। কয়েক হাত তফাতে। শরাফত মণ্ডল বসে রয়েছে ইজি চেয়ারে। আবদুল আজিজ ঘুমে-কাতর চোখজোড়া জোর করে খুলে রেখে নজর রাখছিলো দাঁড়িপাল্লার কাঁটার দিকে, ঘুম তাড়াতে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – একে এক দুয়ে দুই

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ডাক্তার শামসুদ্দিন খোন্দকার

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৯. ডাক্তার শামসুদ্দিন খোন্দকার ডাক্তার শামসুদ্দিন খোন্দকারের ওই গোপন কথাটি ইসমাইল আবদুল কাদেরকে জানায় সপ্তাহখানেক পর। উত্তরবঙ্গের প্রজাসাধারণের একমাত্র মুখপত্র সাপ্তাহিক প্রজাবাহিনীতে দি কুবের ব্যাংক লিঃ-এর একটি নিলামের বিজ্ঞাপন দেখে সেদিন টাউনে যাচ্ছিলো আবদুল কাদের, হোসেন মঞ্জিলে ঢুকলো ইসমাইলের সঙ্গে একটু পরামর্শ করতে। খাকি প্যান্ট, ছাই রঙের কোট পরে ও সোলার… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ডাক্তার শামসুদ্দিন খোন্দকার

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ইসমাইল হোসেনের বাড়িতে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৮. ইসমাইল হোসেনের বাড়িতে ইসমাইল হোসেনের বাড়িতে সেদিন মেলা মানুষ। দুই দিকে পাথরের ওপর গথিক অক্ষরে যথাক্রমে হোসেন মঞ্জিল ও এম. টি হোসেন খোদাই-করা দুই পিলারের মাঝখানে কাঠের ফ্রেমে বাঁধা টিনের গেট হাট করে খোলা। দুই পাশের কামিনী গাছ দুটো পড়ে গেছে গেটের দুই পাল্লার আড়ালে। ভেতরে পাঁচিল ঘেঁষে দুটো গোলঞ্চ,… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ইসমাইল হোসেনের বাড়িতে