অন্যদিন – হুমায়ূন আহমেদ ০১. পান্থনিবাস বোর্ডিং হাউস পান্থনিবাস বোর্ডিং হাউস ১১-বি কাঁঠাল বাগান লেন (দোতালা) ঢাকা-৯ চিঠি লিখলে এই ঠিকানায় চিঠি আসে। খুঁজে বের করতে গেলেই মুশকিল। সফিক লিখেছিল অবশ্যি, তোর কষ্ট হবে খুঁজে পেতে। লোকজনদের জিজ্ঞেস কবতে পারিস কিন্তু লাভ হবে বলে মনে হয় না। একটা ম্যাপ একে দিলে ভাল হত। তা দিলাম… Continue reading অন্যদিন – হুমায়ূন আহমেদ
Author: Admin
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -নারায়ে তকবির—আল্লাহু আকবর
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৪. নারায়ে তকবির—আল্লাহু আকবর নারায়ে তকবির—আল্লাহু আকবর স্লোগানে গোলাবাড়ি থেকে ওদিকে লাঠিডাঙা এবং এ দিকে গিরিরডাঙা পর্যন্ত কেঁপে উঠলে শীতরাত্রির হিম কেটে লাফিয়ে ওঠে চারপাশের গ্রামগুলো। শরাফত মণ্ডল নিজেই প্রায় দৌড় দিয়ে হাজির হয় গোলাবাড়ির হাটে, কাদেরকে ধরে এই মানুষগুলিকে যে করে হোক ঠেকাতে হবে। কিন্তু কাদের দোকানেও নাই। চেয়ার ও… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -নারায়ে তকবির—আল্লাহু আকবর
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – মুকুন্দ সাহার দোকানে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩৩. মুকুন্দ সাহার দোকানে মুকুন্দ সাহার দোকানে কয়েক দিনের বাসি আনন্দবাজার পত্রিকায় হুমড়ি খেয়ে পড়ে লোকজন। কলকাতায় মুসলমানরা হিন্দুদের মেরে সাফ করে ফেললো। সুরাবর্দি নিজে পিস্তল নিয়ে বেরিয়েছে হিন্দু মারতে। সতীশ মুক্তারের গলাটা ঘ্যারঘারে হলেও আনন্দবাজার পত্রিকা জোরে জোরে পড়ে মন্তব্য করার দায়িত্বটা পালন করতে হয় তাকেই। তবে তার সাটাসাটি শুনে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – মুকুন্দ সাহার দোকানে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – বাঙালি নদীর কোলে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩২. বাঙালি নদীর কোলে বাঙালি নদীর কোলে মা ভবানীর দ, দয়ের মাছ তো মায়ের সেবার জন্যেই, না কী। বলিস? প্রশ্নের জবাবের জন্যে নায়েববাবু পরোয় করে না, ঐ মাছ চুরি করে বেটা মাঝি, ম্লেচ্ছ মাঝি, এ্যাঁ? মায়ের সন্তান হয়ে আমরা তা সহ্যও করি! আবার তার সঙ্গে তোদের মহা খাতির! ছি! ধিক্কারটি নায়েবমশাই… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – বাঙালি নদীর কোলে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – চারদিকে আগুনের শিখা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩১. চারদিকে আগুনের শিখা চারদিকে আগুনের শিখার ভেতরে কী করে ঢুকে পড়ে কেরামত আলি আর বেরুতে পারে না। আগুনের আভায় একটা মুখ চেনা চেনা ঠেকে; বলতে কি সেদিকে তাকিয়েছিলো বলেই সে আগুনের মধ্যে আটকে পড়ে; নইলে পালাবার সুযোগ হয়তো ঠিকই পাওয়া যেতো। মুখটা কার গো? লম্বাটে কালো মুখে আগুনের আঁচ, তার… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – চারদিকে আগুনের শিখা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -লাল পাগড়িওয়ালারা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ৩০. লাল পাগড়িওয়ালারা ক্যা গো, লাল পাগড়িওয়ালারা তোমাক তো ধরলো না? মাঝিপাড়ার জুম্মাঘরত তুমি কি শোলোক না শাস্তর কছো আর ডাইঙার পয়দাগুলা জাল লিয়া দৌড় মারলো কালাহার মুখে। মাঝিপাড়ার জুম্মাঘরেত তুমি নামাজও পড়িছো, ছি! ছিক্কা! গিরিরডাঙায় মাঝিদের জামাতে জুম্মার নামাজ পড়ে কেরামত আলি তার শ্বশুরের তো বটেই, শ্বশুরের বেটিরও ইজ্জতে ফাটল… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -লাল পাগড়িওয়ালারা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -কাৎলাহার বিলের পশ্চিমপাড়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৯. কাৎলাহার বিলের পশ্চিমপাড়ে কাৎলাহার বিলের পশ্চিমপাড়ে গিরিরডাঙার মাঝিরা এলোমেলো সারিতে দাঁড়িয়ে বিলে ঝপঝপ করে জাল ফেললে কালাম মাঝির বাড়ির কাছে ফকিরের ঘাট থেকে দক্ষিণে বুলু মাঝির বাড়ির ঘাট পর্যন্ত তোলপাড় ওঠে। বেশিরভাগ জেলেই নিয়ে এসেছে প্যালা জাল; ভালকা বাঁশের ত্রিভুজের মাঝখানে এই জাল দিয়ে ধরা যায় বড়ো জোর ছোটো মাছ।… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -কাৎলাহার বিলের পশ্চিমপাড়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – তমিজের বাপ, কথা কও না
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৮. তমিজের বাপ, কথা কও না তমিজের বাপ, কথা কও না? হাজেরানে মজলিশ পুস করে, জবাব দাও।–হাজেরান মজলিশ নামে কাউকে সনাক্ত করতে না পেরে বিচলিত হয়ে কিংবা অপরিচিত এই ব্যক্তির প্রশ্নের জবাব খুঁজতে কিংবা প্রশ্নটিকে ভালো করে বুঝতে কিংবা মাথা থেকে ঘুমের ময়লা কাটাতে চোখজোড়া বড়ো বড়ো করে তমিজের বাপ তাকিয়ে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – তমিজের বাপ, কথা কও না
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পোড়াদহের মেলা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৭. পোড়াদহের মেলা পোড়াদহের মেলা থেকে তমিজ বাড়ি ফেরে অনেক রাত করে। অতো রাতে মেলা-ফেরতা মানুষের কলরবে মাঝিপাড়া গমগম করে ওঠে, ঘুমিয়ে-পড়া বৌঝিরা জেগে উঠে পুরুষদের হাত থেকে ঝোলা তুলে নেয়, ছেলেমেয়েরা জিলেপির আর তেলেভাজার গন্ধে ঘুমের মধ্যেই গড়িয়ে পড়ে নতুন কোনো স্বপ্নে। আর তমিজের ঘরে তার সঙ্গে ঢোকে শুধু কালাম… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পোড়াদহের মেলা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কুলসুমের হাতের তালুর স্পন্দনে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২৬. কুলসুমের হাতের তালুর স্পন্দনে কুলসুমের হাতের তালুর স্পন্দনে চেরাগ আলির গলায় মুনসির শোলোকের ডাকে তমিজের বাপ চোখ মেলে। চোখ মেলতেই তার চোখ ফের খুঁজে যায়। নয়নের মাঝখানে সে দেখে, বাঙালি নদীর বোগা স্রোত ধরে তার নৌকা চলেছে পোড়াদহের দিকে। স্রোত রোগা হলে কী হয়, দেড় মণ ওজনের বাঘাড় মাছ আর… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কুলসুমের হাতের তালুর স্পন্দনে