জননী – শওকত ওসমান ১. প্রহর সন্ধ্যা উত্তীর্ণ ০১. প্রহর সন্ধ্যা উত্তীর্ণ। উঠানের উপরে রান্নাঘর। উপরে কোনো খড়ের ছাউনি নাই। কয়েকটি বাঁশের খুঁটি ও কঞ্চির ছায়ারেখা আগুনের ঝলকে মাঝে মাঝে চোখে পড়ে। আরো একটি রান্নাঘর আছে উঠানের দক্ষিণে। গ্রীষ্মের দিনে কুঁড়েঘরের ভিতর রান্নার কাজ কষ্টকর। আজহার খাঁ তাই দরিয়াবিবির জন্য উঠানের উপর চালহীন রান্নাঘর তৈরি… Continue reading জননী – শওকত ওসমান -প্রহর সন্ধ্যা উত্তীর্ণ
Author: Admin
চিঠি#পত্র -(মনিকা শকুন্তলা)
চিঠি#পত্র (মনিকা শকুন্তলা) প্রিয় রাখাল, অনেক বছর হয় তোমাকে দেখিনা। ঠিক বাস্তবে দেখিনা তবে কল্পনার চোখে তো নিশিদিন দেখি তোমাকে। সেই যে সে বছর গ্রাম ছেড়ে শহরে আসলাম আর তো সামনা সামনি দেখা হয়নি আমাদের। আমি ও তো সুযোগ পাইনি নিজ গাঁয়ে আসার। এখন আমি অনেক অনেক দূরে তোমার থেকে,তোমাদের থেকে।সূদুর রাজধানীতে বসে এই চিঠি… Continue reading চিঠি#পত্র -(মনিকা শকুন্তলা)
রাজনীতি (প্রবন্ধ) – গোলাম মোস্তফা
রাজনীতি (প্রবন্ধ) – গোলাম মোস্তফা মুসলিম জাহানের শাসনতন্ত্র পাকিস্তানের নূতন শাসনতন্ত্র ঘোষণা করা হইয়াছে। দেশবাসী এর গঠন-প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্বন্ধে ওয়াকিফহাল। এই নূতন পরিবর্তনের মূলে দাঁড়িয়ে মুসলিম জাহানের কোন্ রাষ্ট্রে কিরূপ শাসন পদ্ধতি বিদ্যমান রয়েছে, তার একটা সংক্ষিপ্ত পরিচয় উপভোগ্য হতে পারে। সব দেশের পূর্ণ পরিচয় এক প্রবন্ধে দেওয়া অসম্ভব। নিয়ে আমি তাই তুরস্ক, মিসর,… Continue reading রাজনীতি (প্রবন্ধ) – গোলাম মোস্তফা
ইসলাম (প্রবন্ধ) – গোলাম মোস্তফা
ইসলাম (প্রবন্ধ) – গোলাম মোস্তফা ভূমিকা আমাদের এই সংশয়জড়িত কালে মরহুম গোলাম মোস্তফা এক উজ্জ্বল বিশ্বাসের প্রতীক। জীবন থেকে আহরিত সেই ব্যক্তিক বিশ্বাস তার কাব্য ও সাহিত্যকে পরম সত্যের পথে নিঃসংশয়চিত্তে বহন করেছে। জীবন-সাধনার মতোই সাহিত্যের ক্ষেত্রেও তিনি কখনো দ্বিধা-দ্বন্দ্বে কিংবা সংশয়বাদিতায় পথভ্রষ্ট হননি। কাব্যে প্রেম ও ইসলাম মূলতঃ উপজীব্য হলেও, গদ্যে তার বিষয়-বৈচিত্র্য লক্ষণীয়।… Continue reading ইসলাম (প্রবন্ধ) – গোলাম মোস্তফা
দুষ্কালের দিবানিশি – শওকত আলী – প্রদোষে প্রাকৃতজনের কাহিনী
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১৬. প্রদোষে প্রাকৃতজনের কাহিনী প্রদোষে প্রাকৃতজনের কাহিনী এখানেই সমাপ্ত। পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, লীলাবতী, বসন্তদাস, ছায়াবতী, মিত্রানন্দ, নিরঞ্জন প্রমুখ চরিত্রগুলির শেষ পর্যন্ত কী হলো? কেন তাদের পরিণতি লিপিবদ্ধ হলো না? এ প্রশ্নের উত্তরে সবিনয় নিবেদন এই যে, সীমাবদ্ধ ক্ষমতাই লেখককে অধিক বিস্তারে যেতে সাহসী করেনি। উপরন্তু ঐসব চরিত্রের পরিণতি… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – প্রদোষে প্রাকৃতজনের কাহিনী
দুষ্কালের দিবানিশি – শওকত আলী – প্রায় পরিত্যক্ত নগরীর নির্জন পথে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১৫. প্রায় পরিত্যক্ত নগরীর নির্জন পথে প্রায় পরিত্যক্ত নগরীর নির্জন পথে পথে কয়দিন সে ভ্রমণ করলো। চোর দস্যু এবং পথকুক্কুর ব্যতীত আর জনপ্রাণী গোচরে আসে না। যারা নগরীতে তখনও আছে, তারা গৃহের বাহির হয় না। তথাপি সংবাদ পাওয়া যায়। এখন আর অবিদিত নয় কিছু। মহারাজ লক্ষ্মণ সেন নওদীয়ার প্রাসাদ থেকে… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – প্রায় পরিত্যক্ত নগরীর নির্জন পথে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী – অভিমন্যুদাসকে আহত করে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১৪. অভিমন্যুদাসকে আহত করে অভিমন্যুদাসকে আহত করে দীনদাসের পলায়নের কয়েক দিবস পরই সংবাদটি পাওয়া যায়। সংবাদটি নিয়ে আসে কন্যা সরস্বতীর দেবর নবীন স্নাতক মাধবাচার্য। অভিমন্যু লাঞ্ছিত হওয়ার ঘটনায় সোমজিৎ ঈষৎ চিন্তিত হয়েছিলেন। আশঙ্কা হয়েছিলো, মহাসামন্ত হরিসেন কোনো না কোনো গোলযোগ সৃষ্টি করবে। কিন্তু দেখা গেলো, হরিসেনের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – অভিমন্যুদাসকে আহত করে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী – যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১৩. যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ। একদিকে বণিকদের অবস্থান, অন্যদিকে সাধুপুরুষ আহমদ তাঁর শিষ্যদের নিয়ে থাকেন। দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করে আনার পর যবন কেন্দ্রেই আশ্রয় হয়েছে লীলাবতীর। কেন্দ্রে রমণীদের থাকবার কোনোই ব্যবস্থা। ছিলো না–ঐ দিনই আরও দুটি নিরাশ্রয়া তরুণী মহাত্মা আহমদের কাছে আশ্রয় প্রার্থনা।… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – যবন কেন্দ্রের মধ্যে দুই ভাগ
দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১২. সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে তারা যাত্রা বিরতি করে। দেহ আর চলছিলো না। দুই দিবসের ক্রমাগত, এবং বিরতিবিহীন পদক্ষেপণ–শরীরের দোষ কি! গ্রাম প্রান্তের মন্দিরটি দেখে বসন্তদাস বললো, সখা চলো, এই মন্দিরেই আশ্রয় নেওয়া যাক। মন্দিরটি শিবের, এবং অতিশয় প্রাচীন। গর্ভগৃহে একটি তৈল দীপ জ্বলছিলো। কিন্তু নিকটে… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী -সন্ধ্যাকালে পথিপার্শ্বের এক গ্রামে
দুষ্কালের দিবানিশি – শওকত আলী – দীনদাস স্বগৃহে এসেছেন
দুষ্কালের দিবানিশি – শওকত আলী ১১. দীনদাস স্বগৃহে এসেছেন দীনদাস স্বগৃহে এসেছেন। তারপর পক্ষকাল গত। ইতোমধ্যে তিনি উজুবটেও গিয়েছিলেন। ভস্মীভূত ক্ষেত্রকর পল্লীটিতে এখন আর ধ্বংসাবশেষ দেখা যায় না। বাতাস এবং বৃষ্টি ভস্ম ও অঙ্গারগুলি মৃত্তিকার সঙ্গে মিশ্রিত করে দিয়েছে। তদুপরি ক্ষুদ্র ক্ষুদ্র তরুলতার আবির্ভাবে এমন হয়েছে স্থানটি, যে ঈষদুচ্চ গৃহ–পীঠগুলি না থাকলে অনুমানই করা যেতো… Continue reading দুষ্কালের দিবানিশি – শওকত আলী – দীনদাস স্বগৃহে এসেছেন