বীণার অসুখ – হুমায়ূন আহমেদ

বীণার বয়স একুশ। সে লালমাটিয়া কলেজে বি.এ. সেকেন্ড ইয়ারে পড়ত। বীণার মামা ইদরিশ সাহেব একদিন হঠাৎ বললেন, বীণা তাের কলেজে যাবার দরকার নেই। বাসায় থেকে পড়াশােনা কর। পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কী পড়াশােনা হয় তা তাে জানাই আছে। যাওয়া-না-যাওয়া একই। বীণা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি আচ্ছা। মামার কথার উপর কথা… Continue reading বীণার অসুখ – হুমায়ূন আহমেদ

নিস্তার নৌকো-সমরেশ মজুমদার

দক্ষিণ খোলা বাড়িটা তৈরি করতে সুধাময়ের একটু বেশি খরচ পড়েছে। অধ্যাপকের পক্ষে কলকাতা শহরের ভাড়াটে বাড়িতে থেকে নিজে তদারকি করে বাড়ি বানানো অসম্ভব। সে কারণেই বন্ধুর পরিচিত কন্ট্রাক্টরের ওপর দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল। প্রতি রবিবার খেয়েদেয়ে ভবানীপুর থেকে সল্টলেকে সুধাময় আর দয়মন্তী চলে আসত। ভিত খোঁড়া থেকে শুরু করে একটু-একটু করে বাড়িটা খাড়া হচ্ছে, বাড়ির… Continue reading নিস্তার নৌকো-সমরেশ মজুমদার

নবারুণবাবু সুখে থাকুন-তারাপদ রায়

আজ কিছুদিন হল নবারুণবাবু কিছুটা মোটা হয়ে পড়েছেন। নবারুণবাবুর বয়েস এই আগামী পয়লা অগ্রহায়ণে পঁয়তাল্লিশ পূর্ণ হবে। এক স্ত্রী, এক কন্যা। খুব ঝামেলা ঝঞ্জাট নেই তার জীবনে। চিরকাল মাঝারি চাকরি করেছেন, মাঝারি ধরনের উচ্চাশা তার। খুব টানাটানিও নেই তার, আবার খুব সচ্ছলতাও নেই। ভালভাবেই চলে যাচ্ছিল নবারুণবাবুর দিন। কিন্তু এইসব মাঝারি মানুষদের মধ্যে জীবনে একটা… Continue reading নবারুণবাবু সুখে থাকুন-তারাপদ রায়

কাঠঠোকরা-সমরেশ মজুমদার

দপ্তর থেকে ইস্যু করা পাশ দেখিয়ে শেষ মুহূর্তেও একটা বার্থ পেয়ে গেল হরিপদ। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়ত সন্ধেবেলায়, এখন দশটার পরে। নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে। বারোটা বছর যেন হুস করে চলে গেল। চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদ। লিস্ট অনুযায়ী জিনিস… Continue reading কাঠঠোকরা-সমরেশ মজুমদার

রেলের কামরার গল্প -সুনীল গঙ্গোপাধ্যায়

প্রত্যেক ট্রেনের কামরাতেই একটা গল্প আছে। বিশেষত রাত্রির যাত্রায়। একটা ছোট্ট ঘেরাটোপের মধ্যে, ওপর-নীচের চারটি শয্যায় সম্পূর্ণ অচেনা চারজন মানুষ একটা রাত কাটিয়ে যায়, এর মধ্যে গল্প থাকবে না? সম্প্রতি আমাকে পুরুলিয়া জেলায় যেতে হয়েছিল, চক্রধরপুর প্যাসেঞ্জার, রাতের জার্নি। রাত দশটার পর ছাড়বে, সুতরাং খাওয়াদাওয়ার পাট চুকিয়ে ট্রেনে ওঠা। আমি নির্দিষ্ট ঘেরাটোপে পৌঁছে দেখি, আর… Continue reading রেলের কামরার গল্প -সুনীল গঙ্গোপাধ্যায়

চার দেওয়াল এবং একটি খাট-সমরেশ মজুমদার

ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়। কিংবা এমনও তো বলা যেতে পারে, যে কোনও ঘৃণার আগে সেই ভালোবাসার শব রয়ে যায়, ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয়। কিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায়, হায়, একটা জলের দাগও রেখে যায় না। এখন সেই ভাঙা টুকরো… Continue reading চার দেওয়াল এবং একটি খাট-সমরেশ মজুমদার

মা-সুনীল গঙ্গোপাধ্যায়

জানলার পরদাটা সরিয়ে দিল দীপ। সকাল থেকেই ঝুরুঝুরু বরফ পড়ছে। বাড়ির সামনের রাস্তার ওপারেই পার্ক। ওয়াশিংটন স্কোয়ার। এর মধ্যেই পার্কটা প্রায় সাদা হয়ে এসেছে তুষারে। শুরু হল সুদীর্ঘ শীতকাল। কঠিন শীতকাল। সব সময়ে একগাদা পোশাকে জবরজং হয়ে থাকতে হবে। এই সোমবারটাও ছুটি ছিল। শুক্কুরবার বিকেল থেকে সোমবার রাত্তির পর্যন্ত টানা ছুটি, ভাবাই যায় না। লং… Continue reading মা-সুনীল গঙ্গোপাধ্যায়

মোমচোর-সুনীল গঙ্গোপাধ্যায়

মালবিকার একটুও ভয় নেই। বাজি পোড়ানোর নেশায় সে খুশিতে ঝলমলে হয়ে উঠেছে। কালি পটকাগুলো সে অনায়াসে হাতে ধরে ধরেই ফাটায়। পলতেয় আগুন লাগিয়ে পটকাটা ছুড়ে দেয়, হাতখানা যতদূর সম্ভব লম্বা করে রাখে, মুখখানা তার হাসি ও উত্তেজনায় অপরূপ হয়ে ওঠে, শেষ মুহূর্তে সেটা শূন্যে ছুড়ে দেয়, মাটিতে পড়ার আগেই দুম করে ফাটে। অভিজিৎ আর রণদেব… Continue reading মোমচোর-সুনীল গঙ্গোপাধ্যায়

ধাপ্পা-সত্যজিৎ রায়

চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ক ভল্যুম ছিল? সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে। তার বন্ধু অধ্যাপক রণেন সেনগুপ্তর ছেলে মহিম। সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে। সে নিজেই আগ্রহ করে তার সমরেশকাকার আড়াই হাজার অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে শেলফে রেখে তাদের একটা তালিকা করে… Continue reading ধাপ্পা-সত্যজিৎ রায়

শিশু সাহিত্যিক -সত্যজিৎ রায়

ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী এক বছর হল বেরোচ্ছে। সম্পাদক সুপ্রকাশ সেনগুপ্ত আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভাল করতে। টাকার জোর নেই, তাই কাজটা সহজ নয়। গ্রাহক সংখ্যা দেড় হাজারের মতো; বিজ্ঞাপন যা আসে তার থেকেই টেনেটুনে চলে যায়। লাভ থাকে না মোটেই। তবে সুপ্রকাশ আদর্শবাদী, তাঁর বিশ্বাস, কাগজটা দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য চেষ্টার কোনও ত্রুটি… Continue reading শিশু সাহিত্যিক -সত্যজিৎ রায়