ফুটবল ও আমরা – হুমায়ূন আহমেদ

চার বছর আগে কথা। অয়োময় ধারাবাহিক নাটকের চিত্রায়ন হচ্ছে ময়মনসিংহের রাজবাড়িতে। ক্যামেরা নিয়ে সবাই বসে আছি। শিল্পীরা তৈরি। পরিচালক নওয়াজিশ আলী খান এ্যাকশান বললেই অভিনয় পর্ব শুরু হবে। এমন সময় ঝামেলা শুরু হল। মিছিলের প্রচণ্ড শ্লোগানে চারদিক কাঁপতে লাগল। আমাদের দেশটা মিটিং-মিছিলের দেশ। শ্লোগান কোন নতুন ব্যাপার না। কিন্তু সেদিনের মিছিলের শ্লোগান অতি বিচিত্র। সাধু… Continue reading ফুটবল ও আমরা – হুমায়ূন আহমেদ

চর্মন্তুদ অথবা জুতো ও পটললাল-তারাপদ রায়

০১. গল্পটায় সবে হাত দিয়েছি। মূর্তিমান গঙ্গারাম এসে হাজির। নাম দেখেই সে চটে গেল। আমার উপরে রাগারাগি করতে লাগল, এই জন্য আপনার কিছু হল না। কোনওদিন একটা প্রাইজ পর্যন্ত পেলেন না। আমি গঙ্গারামকে বোঝাতে গেলাম, প্রাইজ পাইনি সে কথা ঠিক নয়, দু-একটা ছোটখাটো প্রাইজ অবশ্যই পেয়েছি, আর বড় প্রাইজগুলো নোবেল, পুলিতজার, জ্ঞানপীঠ…. আমাকে কথা শেষ… Continue reading চর্মন্তুদ অথবা জুতো ও পটললাল-তারাপদ রায়

বিবি এগারো বারো-তারাপদ রায়

বি বি ওয়ান ওয়ান ওয়ান টু সাদাত কলেজ করটিয়ার প্রিন্সিপ্যাল ইব্রাহিম খান সাহেব খুব কড়া অধ্যক্ষ ছিলেন। তাঁরই আমলে সাদাত কলেজ ফাস্ট গ্রেড কলেজে উন্নীত হয়। ফার্স্ট গ্রেড কলেজ মানে বি. এ ক্লাস পর্যন্ত। তার আগে সাদাত কলেজে আই. এ. পর্যন্ত পড়ানো হত। তখন কলকাতা ছাড়া সারা বঙ্গপ্রদেশে বি. এ. পর্যন্ত পড়ার কলেজ সামান্য সংখ্যক… Continue reading বিবি এগারো বারো-তারাপদ রায়

অবিচ্ছিন্ন-তারাপদ রায়

সেই কবেকার ডোডোতোতাই। তারা এখন আর সেই ছয়-সাত বছরে আটকিয়ে নেই, ঢের বড় হয়েছে। তাতাইবাবু এখন বিদেশবাসী। সেখানে পড়াশুনো শেষ করে এখন নিজেই পড়াচ্ছেন। আর ডোডোবাবু পুরোদস্তুর এঞ্জিনিয়ার, তাকেও কাজেকর্মে প্রায়ই বিদেশে যেতে হয়। প্রায় আড়াই বছর পরে এবার তাতাইবাবু কলকাতায় এসেছিলেন। সঙ্গে মেমবউ, বিশাল বড়সড় মেমসাহেব। তাতাইয়ের কাকা বউ দেখে বলেন, এই একটা বউ… Continue reading অবিচ্ছিন্ন-তারাপদ রায়

জয়াবতী ও জয়গোপালের কাহিনি-তারাপদ রায়

০১. এই সামান্য কাহিনির নায়ক-নায়িকা শ্রীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত এবং শ্রীমতী জয়াবতী বসু পরস্পর নিতান্তই অপরিচিত। এই কাহিনির বাইরে বা ভিতরে তাদের দুজনের মধ্যে কোনও সংশ্রব, আলাপ-পরিচয় পর্যন্ত নেই। শ্রীমতী জয়াবতী বসু আবহাওয়া অফিসের করণিক, বয়স চব্বিশ, চেহারা তেমন নয় বটে তবে জয়াবতী সুকেশী। শ্ৰীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত মধ্য কলকাতার একটা বয়স্ক শিক্ষণ নৈশ বিদ্যালয়ে প্রকৃতি বিজ্ঞানের… Continue reading জয়াবতী ও জয়গোপালের কাহিনি-তারাপদ রায়

স্বপ্নের রথে রপ্তানি-সমরেশ মজুমদার

ব্যাপারটা কীরকম? যে সন্ধেয় একটু পানভোজন হয় সেই রাত্রেই সুশোভন স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে তাঁর কোনও আপত্তি নেই। কোথায় যেন পড়েছিলেন, যে মানুষ স্বপ্ন দেখে না তার বেঁচে থাকাই অর্থহীন। প্রথম যৌবনে এক-আধবার একে ওকে স্বপ্নে দেখেছেন। পরিচিতা বা অপরিচিতা সেইসব সুন্দরীরা খুব দ্রুত স্বপ্ন থেকে সরে গিয়েছিল। তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাননি। বোধহয়… Continue reading স্বপ্নের রথে রপ্তানি-সমরেশ মজুমদার

তারাপ্রসন্নের কীর্তি-রবীন্দ্রনাথ ঠাকুর

লেখকজাতির প্রকৃতি অনুসারে তারাপ্রসন্ন কিছু লাজুক এবং মুখচোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাঁহার সর্বনাশ উপস্থিত হইত। ঘরে বসিয়া কলম চালাইয়া তাঁহার দৃষ্টিশক্তি ক্ষীণ, পিঠ একটু কুঁজা, সংসারের অভিজ্ঞতা অতি অল্প। লৌকিকতার বাঁধি বোল-সকল সহজে তাঁহার মুখে আসিত না, এইজন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকেও তাঁহাকে একটা উজবুক-রকমের মনে… Continue reading তারাপ্রসন্নের কীর্তি-রবীন্দ্রনাথ ঠাকুর

এন-আর-আই-তারাপদ রায়

ডক্টর উমাকুমার চক্রবর্তী একজন এন-আর-আই, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অর্থাৎ অনাবাসী ভারতীয়। এন-আর-আই এই শব্দটির সঙ্গে এখন অনেকেই রীতিমতো পরিচিত। অনেক সৌভাগ্যবানের নিকট-আত্মীয় বা বন্ধুই হয়তো এন-আর-আই। তবু কেউ যাতে নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে রেড ইন্ডিয়ান বা ওয়েস্ট ইন্ডিয়ান জাতীয় কিছু না ভাবেন, তাই প্রথমেই বলে রাখা ভাল এঁরা আমাদের মতো, আমাদেরই লোক। শুধু আমরা দেশে… Continue reading এন-আর-আই-তারাপদ রায়

লালমোহনের বিপদ-তারাপদ রায়

লালমোহন পাল লালমোহনের কোনওদিন কিছু হবে, এমন কেউই আশা করেনি। সবাই ধরে নিয়েছিল, লালমোহনের ভবিষ্যৎ অন্ধকার, বিশেষ করে সে যখন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ব্যাক পেল। অবশ্য লালমোহনের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা ভাববার কারণ ওই শুধু ব্যাক পাওয়া নয়। মাধ্যমিক পরীক্ষার আগেই আঠারো-উনিশ বছর বয়েসের মধ্যে তার নানাবিধ গুণ দেখা গিয়েছিল। মারামারি, ভীতি প্রদর্শন, ইভটিজিং, ছিনতাই… Continue reading লালমোহনের বিপদ-তারাপদ রায়

মধ্যবর্তিনী-রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পরিচ্ছেদ নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের, তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন পরিচিত পুরাতন চটি-জোড়াটার মধ্যে পা-দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে, সে সম্বন্ধে ভ্রমেও কোনোরূপ চিন্তা… Continue reading মধ্যবর্তিনী-রবীন্দ্রনাথ ঠাকুর