নিম্মগামী-সুনীল গঙ্গোপাধ্যায়

স্নেহের বাবাজীবন অমিয়, আমায় তুমি চিনিবা না। তোমার পিতাঠাকুর অকালে স্বর্গগত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনও সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান। ভক্তিপদর মৃত্যুসংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পুব মাইজপাড়া গ্রামে, এমনই আমি মনে করিতেছি, আশা করি ইহাতে কোনও ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল… Continue reading নিম্মগামী-সুনীল গঙ্গোপাধ্যায়

কচ্ছপের গল্প – হুমায়ূন আহমেদ

ঔপন্যাসিক আসিফ নজরুল সেদিন আমার বাসায় এসেছে। গম্ভীর চেহারার একজন ছেলে। নিজের ওপর তার আস্থা সীমাহীন। কাটা কাটা কথা বলে আশপাশের মানুষদের চমকে দেয়ার সূক্ষ্ম চেষ্টা আছে। মানুষকে চমকে দিয়ে কথাশিল্পী মাত্রই আনন্দ পান। আসিফ তার ব্যতিক্রম হবে এটা মনে করার কোন কারণ নেই। ব্যতিক্রম কিছুটা আছে। তার কথায় অন্যকে আহত করার চেষ্টা আছে। যাই… Continue reading কচ্ছপের গল্প – হুমায়ূন আহমেদ

এখনই-তারাপদ রায়

সংবাদসমীক্ষা অধ্যাপক সুদর্শন সেন বাইরের ঘরে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। তিনি নিজের পয়সা দিয়ে একটা ইংরেজি, একটা বাংলা, দুটো খবরের কাগজ রাখেন। এ ছাড়া আর একটি বাংলা কাগজে তিনি কখনও-সখনও প্রবন্ধাদি লিখে থাকেন বলে, পত্রিকা কর্তৃপক্ষ সেই কাগজটা তাঁকে বিনামূল্যে দেয়। এখন সকাল সাতটা। এখন থেকে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত তিনটে… Continue reading এখনই-তারাপদ রায়

টোটকা-রজত বন্দ্যোপাধ্যায়

টোটকা   রজত বন্দ্যোপাধ্যায়, ০৫/০৬/২০২১   আজ থেকে বছর তেত্রিশ চৌত্রিশ আগে রাঁচিতে তখনো একটু সবুজ বাকি ছিল, ইলেকট্রিসিটি আর লোডশেডিংএর মধ্যে সারাদিন যে কোন একের টিকে থাকার প্রতিযোগিতা ছিল, আলাদা ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে রাজনৈতিক আবহাওয়া গরম ছিল। যেটা একেবারেই ছিল না সেটা হচ্ছে সার্বিক আইন-শৃঙ্খলা; এককথায় সবাই ছিল সবার রাজা। আর রাজারা তো যখন… Continue reading টোটকা-রজত বন্দ্যোপাধ্যায়

ভাল-খারাপ -তারাপদ রায়

হিব্রু ভাষায় একটা প্রবাদ আছে, হঠাৎ প্রভাকরবাবু বললেন। নানা কারণে আমাদের সন্ধ্যাসমিতির সভ্যেরা প্রায় কেউই প্রভাকরবাবুকে পছন্দ করেন না। প্রভাকরবাবু আমাদের এ পাড়ায় এসেছেন প্রায় পনেরো বছর কিন্তু আগাগোড়া আমাদের এড়িয়ে গেছেন। পুজো-পার্বণে চাঁদা-টাঁদা দিয়েছেন; কিন্তু সন্ধ্যাসমিতির ক্লাবঘরে, যেখানে প্রায় প্রতি সন্ধ্যায় আমাদের জমাট আড্ডা বসে, তাস খেলা হয়, সেখানে তিনি ভুলেও কোনও সন্ধ্যায় পা… Continue reading ভাল-খারাপ -তারাপদ রায়

আবহাওয়া-তারাপদ রায়

শ্রীযুক্ত নিত্যানন্দ পাটনায়েক কটক বেতার কেন্দ্রের একজন সামান্য ঘোষক। তিনি নিউজ বুলেটিনগুলি পাঠ করে শ্রোতাদের শোনান। মূল সংবাদের সঙ্গে তার সংযোগ খুবই কম, কারণ সে সবই রাজধানী নয়াদিল্লি থেকে রিলে হয়ে আসে, স্থানীয় সংবাদ প্রচার করার সুযোগ কখনও কখনও পাটনায়েক যে পান না তা নয়, কিন্তু সেও খুবই কম। কারণ ঘোষকদের মধ্যে তিনিই সবচেয়ে জুনিয়ার।… Continue reading আবহাওয়া-তারাপদ রায়

বেঁচে থাকা-সমরেশ মজুমদার

ট্র্যাঙ্গুলার পার্কের সামনে অবনীভূষণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। আশেপাশের দোকানগুলো বন্ধ হচ্ছে। যে দোকানটায় ও তড়কা রুটি খায় সেটা ঝাঁপ টেনে দিচ্ছে, চেয়ারগুলো টেবিলের ওপর পা তুলে শোয়ানো। অতএব আজ রাত্রে খাওয়া হল না। অবনীভূষণ অবশ্য খাওয়ার জন্যে তেমন কোনও কিছু বোধ করছিল না। একটু আগেই শেষ বাসটা গড়িয়াহাটার দিকে গেছে। সেটা থেকেই নামল অবনী। বসন্ত… Continue reading বেঁচে থাকা-সমরেশ মজুমদার

ভ্রমণকাহিনি-তারাপদ রায়

নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায়, অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারওর পক্ষে বেরোনো কী সম্ভব? কাউকে যদি সত্যি সত্যিই কলকাতার বাইরে পুজোর সময়ে থাকতে হয়, তা হলে তাকে আষাঢ় মাসেই রওনা হতে হবে। আর তা ছাড়া অবশ্য পায়ে হেঁটে যাওয়া যায়। কিন্তু যোগেশবাবুর পক্ষে সেটা সম্ভব… Continue reading ভ্রমণকাহিনি-তারাপদ রায়

হিম আগুন-সমরেশ মজুমদার

গত কয়েকদিনের মধ্যে গত রাতেই বোধহয় ঠান্ডাটা কট্টর ছিল। আজ বিছানা ছেড়ে বেরিয়ে আসতে একটুও ইচ্ছে হচ্ছিল না। জানালার কাঁচ খোলা, বাইরের পৃথিবীটা আড়ালে। কিন্তু যেহেতু ঘড়ি বলছে এখন সকাল দশটা তাই অস্বস্তি শুরু হল। ঠিক এই মুহূর্তে যদি ঘড়িতে সময় সাড়ে ছয় বা সাত থাকত তাহলে দিব্যি ঘুমিয়ে পড়তে পারতাম। যেই জানলাম বেলা বেশ… Continue reading হিম আগুন-সমরেশ মজুমদার

ব্লু-জন গহ্বরের বিভীষিকা -সত্যজিৎ রায়

১৯০৮ সালের ৪ ফেব্রুয়ারি সাউথ কেনসিংটনের ৩৬ নং আপার কভেন্ট্রি ফ্ল্যাটে যক্ষ্মা রোগে ডাঃ জেস হার্ডকাসূলের মৃত্যুর পর, তাঁর কাগজপত্রের মধ্যে নিম্নলিখিত কাহিনীটি পাওয়া যায়। যাঁরা হার্ডকাকে ঘনিষ্ঠভাবে চিনতেন, তাঁরা একাহিনী সম্পর্কে কোনও মন্তব্য না করলেও, অন্তত এটুকু একবাক্যে স্বীকার করেন যে, হার্ডকাল একজন সুস্থমস্তিষ্ক বৈজ্ঞানিক-বুদ্ধিসম্পন্ন লোক ছিলেন; তাঁর পক্ষে নিছক মনগড়া কতগুলো আজগুবি ঘটনাকে… Continue reading ব্লু-জন গহ্বরের বিভীষিকা -সত্যজিৎ রায়