ফারুক আনন্দে অভিভূত হলেন। কারণ, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঝুম বৃষ্টি। তাঁর ইচ্ছা করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজেন। তিনি বৃষ্টিবিষয়ক একটি বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন। কিছুতেই মনে পড়ছে । শুধু একটা লাইন মনে আসছে-বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান। খন্দকার মােশতাকের আগামসি লেনের বাড়ির দোতলায় মেজর রশীদ বসে আছেন।… Continue reading দেয়াল(পর্ব-১৩)- হুমায়ূন আহমেদ
Author: Admin
দেয়াল(পর্ব-১২)- হুমায়ূন আহমেদ
বলেন কী স্যার! আমি তােমাকে সত্যি কথা বলছি। ভালাে কথা, আমিও যে পীরবংশের সন্তান তা কি জানাে ? জি-না স্যার। আমি পীরবংশের। বংশের ধারা অনুযায়ী আমি এখন গদিনশীন পীর। অথচ আমার কোনােই ক্ষমতা নেই। এটা একটা আফসােস। তবে আফসােস থাকা ভালাে। মানুষ একমাত্র প্রাণী যে পুরােপুরি সফল জীবন পার করার পরেও আফসােস নিয়ে মৃত্যুবরণ করে। … Continue reading দেয়াল(পর্ব-১২)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-১১)- হুমায়ূন আহমেদ
তার আগেই জাহাঙ্গীর সােফায় এলিয়ে পড়লেন। জ্বরে তাঁর গা পুড়ে যাচ্ছিল। এই মানুষটি গুনে গুনে তিন সপ্তাহ প্রবল জ্বরে ভুগল। তাঁকে রাখা হলাে একতলার একটা ঘরে। বাংলা সিনেমার নায়িকাদের মতাে আমি আমার স্বামীর সেবা–যত করলাম তা যেন কেউ মনে না করেন। মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিয়েছি। এই পর্যন্তই। | তাঁর নিউমােনিয়া হয়ে গিয়েছিল।… Continue reading দেয়াল(পর্ব-১১)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-১০)- হুমায়ূন আহমেদ
আমাকে ঘরে তালাবন্ধ করে রাখা হলাে। শুক্রবার বাদ জুম্মা দশ হাজার এক টাকা কাবিনে আমার বিয়ে হয়ে গেল। এত দিন জানতাম মেয়ে তিনবার কবুল না বলা পর্যন্ত কবুল হয় না। সেদিন জানলাম লজ্জাবশত যেসব নারী কবুল বলতে চায় না, তারা রেহেলের ওপর রাখা কোরানশরিফ তিনবার স্পর্শ করলেই কবুল হয় । আমার হাত ধরে জোর করে তিনবার… Continue reading দেয়াল(পর্ব-১০)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৯)- হুমায়ূন আহমেদ
ছােট মা হলাে পীর সাহেবের দ্বিতীয় স্ত্রী। তাঁর নাম জুলেখা বিবি। তাঁর একটিই সন্তান, জাহাঙ্গীর। জাহাঙ্গীর কোরানে হাফেজ। জুলেখা বিবি আরামে ও আলস্যে সময় কাটান। বেশির ভাগ সময় চুল এলিয়ে উবু হয়ে বসে থাকেন। তখন তাঁর গায়ের কাপড় ঠিক থাকে না। এই নিয়ে তাঁর কোনাে মাথাব্যথাও দেখা যায় না। মনে হয় তিনি তাঁর সুন্দর শরীর… Continue reading দেয়াল(পর্ব-৯)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৮)- হুমায়ূন আহমেদ
একসময় আমাদের অঞ্চলে মিলিটারি চলে এল। খাতিমনগরে মিলিটারির গানবােট ভিড়ল। দাদাজানের বাড়ি থেকে খাতিমনগর বাজার দু’মাইল দূরে। খবর শােনামাত্র দাদাজান আমাকে নিয়ে তাঁর পীর সাহেবের হুজরাখানায় উপস্থিত হলেন। বিশাল এলাকাজুড়ে পীর সাহেবের হুজরাখানা। চারদিকে দেয়াল, দেয়ালের ওপর কাটাতার । দুর্গের মতাে ব্যাপার । হুজরাখানার ভেতরে দুটি মাদ্রাসা আছে। একটি ছেলেদের, একটি মেয়েদের। দুটিই হাফেজি মাদ্রাসা।… Continue reading দেয়াল(পর্ব-৮)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৭)- হুমায়ূন আহমেদ
ঢাকা থেকে পালানাের সময় রিকশা ছাড়া আর যেসব যানবাহনে আমি চড়েছি সেগুলি হচ্ছে—মহিষের গাড়ি, মােটরসাইকেল (শিবগঞ্জ থানার ওসি সাহেব মােটরসাইকেল চালিয়েছেন, তার পেছনে দাদাজান ও আমি বসেছি।) সবশেষে নৌকা। নৌকাও কয়েক ধরনের। এর মধ্যে একটা ছিল বালিটানা নৌকা। এই নৌকায় পাটাতনের নিচে আমাকে দাদাজান লুকিয়ে রাখলেন। যাত্রার পুরাে সময়টা তিনি আতঙ্কে অস্থির হয়ে ছিলেন। তিনি… Continue reading দেয়াল(পর্ব-৭)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৬)- হুমায়ূন আহমেদ
অবন্তি তার দাদাজানের পাশে এসে দাঁড়াল। সরফরাজ খান ছবি নামিয়ে রাখলেন। অবন্তি বলল, টাসকি খেয়েছ দাদাজান ? টাসকি আবার কী ? টাসকি হচ্ছে কোনাে-একটা জিনিস দেখে ঘাবড়ে যাওয়া। তুমি কি ছবি দেখে টাসকি খেয়েছ? টাসকি খাওয়ার মতাে কোনাে ছবি না। দাদাজান, তুমি হিংসা করছ। আমি হিংসা করছি ? গরুর নাদিকে আমি হিংসা করব ? গরুর… Continue reading দেয়াল(পর্ব-৬)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৫)- হুমায়ূন আহমেদ
আপনার কাছে নাম গােপন করেছিলাম বলে দুঃখিত। আমার নাম শরিফুল হক। আচ্ছা জনাব, যাই। ডাকনাম ডালিম। আমাকে ডালিম নামেই বেশির ভাগ চেনে। আপনি তাহলে ডালিম কুমার ? যুবক জবাব দিলেন না। রাধানাথ কোনাে কারণ ছাড়াই খানিকটা অস্থির বােধ করলেন। যুবক কি তার নিজের অস্থিরতা খানিকটা তাঁকে দিয়েছে। এই সম্ভাবনা আছে। মানুষ চুম্বকের মতাে। একটি চুম্বক… Continue reading দেয়াল(পর্ব-৫)- হুমায়ূন আহমেদ
দেয়াল(পর্ব-৪)- হুমায়ূন আহমেদ
রাধানাথ বললেন, একটা জাতীয় দৈনিকে ভালাে কোনাে খবর ছাপা হবে না তা হয় না। ভালােমতাে খুঁজে দেখাে, নিশ্চয়ই কিছু-না-কিছু আছে।রিকশাওয়ালার সততা, মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছে টাইপ কিছু থাকার কথা। শফিক বলল, একটা পেয়েছি। লবণের দাম কিছু কমেছে। আগে ছিল ষাট টাকা কেজি, এখন হয়েছে পঞ্চাশ টাকা কেজি। সরকার স্থলপথে ইন্ডিয়া থেকে লবণ আমদানির নির্দেশ… Continue reading দেয়াল(পর্ব-৪)- হুমায়ূন আহমেদ