রেলবাজার স্টেশন-তারাপদ রায়

ঘটনাটা ঘটেছিল মফসলের রেললাইনের একেবারে শেষ স্টেশনে। শেষ স্টেশন মানে এর পরে আর রেললাইন নেই। এই পর্যন্ত রেলগাড়ি এসে তার যাত্রা শেষ হয়ে যায়, তারপর আবার ফিরে যায় বড় শহরে। রেল পরিভাষায় যাকে বলে আপ ট্রেন। এই লাইনে সেই আপ ট্রেনের এটাই শেষ স্টেশন। আপাতত রচনার সুবিধের জন্যে ধরে নেওয়া যাক, আমাদের এই শেষ স্টেশনের… Continue reading রেলবাজার স্টেশন-তারাপদ রায়

রেটটা একটু কমান-তারাপদ রায়

শ্ৰীযুক্ত হরিমোহন চক্রবর্তী একজন ছাপোষা মানুষ। কলকাতায় একটি সরকারি চাকরি করে কোনওরকমে কষ্টেসৃষ্টে সংসার চালান। হরিমোহনবাবু নিজেকে খুব বুদ্ধিমান লোক বলে কখনওই মনে করেন না। এবং সত্যিই তিনি হয়তো বাজার-চালু চৌকশ লোক যেমন সচরাচর দেখা যায় তার মধ্যে পড়েন না। মোটামুটি ধুতি পাঞ্জাবি পরা উত্তর কলকাতার দুঘরের ফ্ল্যাট বাড়িতে বসবাস করা নিজের হাতে প্রতিদিন শাক… Continue reading রেটটা একটু কমান-তারাপদ রায়

রাত্তিরবেলা একা একা-সুনীল গঙ্গোপাধ্যায়

বাড়িটা ভাঙাচোরা হলেও দোতলার একখানা ঘর মোটামুটি বাসযোগ্য আছে। একটা জানলায় কিছুই নেই, অন্য জানলাটায় লোহার শিক দেওয়া। দেওয়ালে চুনবালি খসে গেছে অনেক জায়গায়। মেঝেটা বেশ নোংরা আর কোণে-কোণে মাকড়সার জাল বুনেছিল, সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি, বিশ্বমামা তবু লম্বা নাকটা কুঁচকে বললেন, আরশোলার নাদির গন্ধ বেরুচ্ছে। এই গন্ধে আমার ঘুম আসবে না। বিশ্বমামা তার… Continue reading রাত্তিরবেলা একা একা-সুনীল গঙ্গোপাধ্যায়

স্বপ্নের ভিতরে মৃত্যু-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

“This Is The Way The World Ends Not With A Bang, But A Whimper.” একদিন, জুন মাসের এক বিকেলে মাখনলালের মন ভালো ছিল না। সেদিন অফিসে অনেকক্ষণ ধরে একটানা একটা জরুরি কাজ করতে হয়েছে। যখন অবশেষে হাই তুলে আড়মোড়া ভেঙে সে ঘড়ি দেখল তখন ছ’টা বেজে সতেরো মিনিট। তার মেরুদণ্ড ব্যথা করছিল, মাথার ভিতরে কোথায়… Continue reading স্বপ্নের ভিতরে মৃত্যু-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শিউলিমালা -কাজী নজরুল ইসলাম

বীররামপুর গ্রামের আলি নসিব মিয়াঁর সকল দিক দিয়েই আলি নসিব। বাড়ি, গাড়ি ও দাড়ির সমান প্রাচুর্য! ত্রিশাল থানার সমস্ত পাটের পাটোয়ারি তিনি। বয়স পঞ্চাশের কাছাকাছি। কাঁঠাল-কোয়ার মত টকটকে রং। আমস্তক কপালে যেন টাকা ও টাকের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। তাঁকে একমাত্র দুঃখ দিয়াছে – নিমকহারাম দাঁত ও চুল। প্রথমটা গেছে পড়ে, দ্বিতীয়টার কতক গেছে উঠে, আর কতক… Continue reading শিউলিমালা -কাজী নজরুল ইসলাম

জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই ফেসবুক।

ভুয়া খবর ও অপপ্রচার রোধে ফেসবুকের জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই করবে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য পেজ পরিচালকদের পরিচয় নিশ্চিত করতে বলেছে ফেসবুক। খবর বিবিসির। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ফেসবুকের বেশি ফলোয়ারের পেজের পরিচালকদের তথ্য যাচাই করা হবে। যারা তাদের তথ্য নিশ্চিত করবেন না সেসব পেজের পোস্ট বন্ধ করা হবে। নিজের পরিচয়… Continue reading জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই ফেসবুক।

আখ্যান-কাজী নজরুল ইসলাম

সাপুড়ে (সংগীতাংশ) এক হলুদ-গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে, এনে দে, নইলে রাঁধব না বাঁধব না চুল, কুসমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে বাবলা ফুল, আমের মুকুল। নইলে রাঁধব না, বাঁধব না চুল॥ কুঙ্কুম পাহাড়ে, শাল-বনের ধারে বসবে মেলা আজি বিকেল বেলায়। দলে দলে পথে চলে সকাল… Continue reading আখ্যান-কাজী নজরুল ইসলাম

আমার পথ-কাজী নজরুল ইসলাম

আমার পথ আমার এই যাত্রা হল শুরু ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। ‘মাভৈঃ বাণীর ভরসা নিয়ে’ ‘জয় প্রলয়ংকর’ বলে ‘ধূমকেতু’কে রথ করে আমার আজ নতুন পথে যাত্রা শুরু হল। আমার কর্ণধার আমি। আমায় পথ দেখাবে আমার সত্য। আমি প্রথমে আমার যাত্রা-শুরুর আগে আমার সত্যকে সালাম জানাচ্ছি – নমস্কার করছি। যে-পথ আমার সত্যের বিরোধী, সে-পথ ছাড়া… Continue reading আমার পথ-কাজী নজরুল ইসলাম

রুদ্রমঙ্গল -ক্ষুদিরামের মা-কাজী নজরুল ইসলাম

ক্ষুদিরামের মা ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গানে আছে, ক্ষুদিরাম বলছে – আঠারো মাসের পরে জনম নেব মাসির ঘরে, মা গো, চিনতে যদি না পার মা দেখবে গলায় ফাঁসি – একবার বিদায় দে মা ফিরে আসি। সেই হারা-ক্রন্দনের আশ্বাস-গান শুনে আজও অতি বড়ো পায়াঙ্গ মেয়েরও চোখে জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত-আঁখি আঁখির… Continue reading রুদ্রমঙ্গল -ক্ষুদিরামের মা-কাজী নজরুল ইসলাম

রুদ্রমঙ্গল- ধূমকেতুর পথ-কাজী নজরুল ইসলাম

অনেকেই প্রশ্নের পর প্রশ্ন করছেন, ‘ধূমকেতু’-র পথ কী? সে কী বলতে চায়? এর দিয়ে কোন্ মঙ্গল আসবে ইত্যাদি। নীচে মোটামুটি ‘ধূমকেতু’র পথনির্দেশ করছি। প্রথম সংখ্যায় ধূমকেতুতে ‘সারথির পথের খবর’ প্রবন্ধে একটু আভাস দিবার চেষ্টা করেছিলাম, যা বলতে চাই, তা বেশ ফুটে ওঠেনি মনের চপলতার জন্য। আজও হয়তো নিজেকে যেমনটি চাই তেমনটি প্রকাশ করতে পারব না,… Continue reading রুদ্রমঙ্গল- ধূমকেতুর পথ-কাজী নজরুল ইসলাম