রুদ্রমঙ্গল -বিষ-বাণী-কাজী নজরুল ইসলাম

মাভৈঃ! মাভৈঃ!! ভয় নাই, ভয় নাই – ওগো আমার বিষ-মুখ অগ্নি-নাগ-নাগিনিপুঞ্জ! দোলা দাও, দোলা দাও তোমাদের কুটিল ফণায় ফণায়। তোমাদের যুগ যুগ-সঞ্চিত কাল-বিষ আপন আপন সর্বাঙ্গে ছড়িয়ে ফেলো। তোমাদের বিভূতি-বরণ অঙ্গ কাঁচা বিষের গাঢ় সবুজ রাগে রেঙে উঠুক। বিষ সঞ্চয় করো, বিষ সঞ্চয় করো – হে আমার তিক্ত-চিত ভুজঙ্গ তরুণ দল! তোমাদের ধরবে কে? মারবে… Continue reading  রুদ্রমঙ্গল -বিষ-বাণী-কাজী নজরুল ইসলাম

রূপালী ব্যাংক লিমিটেড ক্যাশিয়ার অফিসার নিয়োগ পরীক্ষা সমাধান

রূপালী ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা সমাধান অফিসার ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা সমাধান রূপালী ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা সমাধান ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা সমাধান রূপালী ব্যাংক লিমিটেড ক্যাশিয়ার অফিসার নিয়োগ পরীক্ষা সমাধান   সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার পরীক্ষার সমাধান ২০১৮

রুদ্রমঙ্গল – মন্দির ও মসজিদ-কাজী নজরুল ইসলাম

‘মারো শালা যবনদের!’ ‘মারো শালা কাফেরদের!’ – আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাধিয়া গিয়াছে। প্রথমে কথা-কাটাকাটি, তারপর মাথা-ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লার এবং মা কালীর ‘প্রেস্টিজ’ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম – তখন আর তাহারা আল্লা মিয়া বা কালী ঠাকুরানির নাম লইতেছে না। হিন্দু-মুসলমান পাশাপাশি… Continue reading রুদ্রমঙ্গল – মন্দির ও মসজিদ-কাজী নজরুল ইসলাম

রুদ্রমঙ্গল- মোহর্‌রম-কাজী নজরুল ইসলাম

ফিরে এসেছে আজ সেই মোহর্‌রম – সেই নিখিল-মুসলিমের ক্রন্দন-উৎসবের দিন। কিন্তু সত্য করে আজ কে কেঁদেছে বলতে পার হে মুসলিম? আজ তোমার চোখে অশ্রু নাই। আজ ক্রন্দন-স্মৃতি তোমার উৎসবে পরিণত! তোমার অশ্রু আজ ভণ্ডামি, ক্রন্দন আজ কৃত্রিম কর্কশ চিৎকার। চুপ রও কাপুরুষ। ‘হায় হাসান, হায় হোসেন!’ বলে মিথ্যা বীভৎস চিৎকার করে আর মা ফাতেমার পুত্র-শোকাতুর… Continue reading রুদ্রমঙ্গল- মোহর্‌রম-কাজী নজরুল ইসলাম

রুদ্র-মঙ্গল-কাজী নজরুল ইসলাম

নিশীথ রাত্রি। সম্মুখে গভীর তিমির। পথ নাই। আলো নাই। প্রলয়-সাইক্লোনের আর্তনাদ মরণ-বিভীষিকার রক্ত-সুর বাজাচ্ছে। তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাবকাচ্ছে যে, সে দানবও নয়, দেবতাও নয়, রক্ত-মাংসের মানুষ। ধীরে ধীরে পিছনে চলেছে তেত্রিশ কোটি আঁধারের যাত্রী। তারা যতবার আলো জ্বালাতে চায়, ততবারই নিভে নিভে যায়। তাদের আর্তকণ্ঠে অসহায়ের ক্রন্দন, ‘বোধন… Continue reading রুদ্র-মঙ্গল-কাজী নজরুল ইসলাম

রুদ্রমঙ্গল- হিন্দু-মুসলমান-কাজী নজরুল ইসলাম

একদিন গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা হচ্ছিল আমার, হিন্দু-মুসলমান সমস্যা নিয়ে। গুরুদেব বললেন : দ্যাখো, যে ন্যাজ বাইরের, তাকে কাটা যায়, কিন্তু ভিতরের ন্যাজকে কাটবে কে? হিন্দু-মুসলমানের কথা মনে উঠলে আমার বারেবারে গুরুদেবের ওই কথাটাই মনে হয়। সঙ্গে সঙ্গে এ প্রশ্নও উদয় হয় মনে, যে এ-ন্যাজ গজালো কী করে? এর আদি উদ্ভব কোথায়? ওই সঙ্গে এটাও… Continue reading রুদ্রমঙ্গল- হিন্দু-মুসলমান-কাজী নজরুল ইসলাম

স্বামী-স্ত্রী – মানিক বন্দোপাধ্যায়

রাত দশটায় মেনকা ঘরে এল। এ বাড়িতে সকাল সকাল খাওয়াদাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ার চেয়ে লম্বায় দুহাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোণাচেভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্পচেয়ার, চারদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে… Continue reading স্বামী-স্ত্রী – মানিক বন্দোপাধ্যায়

ডিম-তারাপদ রায়

সাতদিন বা তিনদিনের নোটিশে, সম্পাদক মশায় যাই বলুন, জোরাজুরি করে যে হাসির রচনা হয় না, এই গল্পই তার প্রমাণ। এই ডিম নামক গল্পটিকে কোনও সম্ভ্রান্ত পাঠক যদি আর্যভাষায় অশ্বডিম্ব বলে অভিহিত করেন তাহলেও বোধহয় আপত্তির কিছু থাকতে পারে না। সে যা হোক, এই খারাপ গল্পের সূত্রে আর একটা বিপদের কথা জানিয়ে রাখি। তরল রচনায় কথিকার… Continue reading ডিম-তারাপদ রায়