চোখাচোখি-সুনীল গঙ্গোপাধ্যায়

দূর পাল্লার ট্রেনযাত্রায় আমার ইচ্ছে করে পরিচয়টা বদল করতে। চব্বিশ ঘণ্টা একই কামরায় থাকলে সহযাত্রীদের সঙ্গে একটু-আধটু আলাপ পরিচয় হবেই। তখন আমি অন্য মানুষ হতে যেতে চাই। টিকিট ছিল চেয়ার কারের। ট্রেন ছাড়ার আগেই দেখলুম, সেখানে তিনজন আমার মুখচেনা। এদের মধ্যে একজনের সাহিত্য বাতিক আছে। আমি মনে-মনে প্রমাদ গুলুম, সারা রাস্তা বকবক করে যেতে হবে… Continue reading চোখাচোখি-সুনীল গঙ্গোপাধ্যায়

বিশ্বমামা ও গলদা চিংড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়

মা একদিন বিশ্বমামাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চান। আমাকে বললেন, আহা ছেলেটা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়, তখন হোটেলে খেতে হয়। রোজ রোজ কি আর হোটেলের খাবার ভালো লাগে। একদিন ওকে ভালো করে বাঙালি রান্না খাওয়াব। যা তো নীলু, জিগ্যেস করে আয়, ও কী কী মাছ খেতে ভালোবাসে? সাহেবদের দেশে গিয়ে তো শুধু মাংসই খায় শুনি।… Continue reading বিশ্বমামা ও গলদা চিংড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়

বিশ্বমামা ও নকল ফুল -সুনীল গঙ্গোপাধ্যায়

ঘরে ঢুকেই বিশ্বমামা বললেন, কীসের একটা সুন্দর গন্ধ পাচ্ছি। ছোটমাসি বললেন, সে কি তুই ফুলের গন্ধ চিনিস না? আমেরিকায় গিয়ে কি ফুলের গন্ধও ভুলে গেলি? ঘরের এক পাশে একটা নিচু টেবিলের ওপর একটা ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা আছে। সাদ, আর গোলাপি রং মেশা। ফুলদানিটার গায়েও সুন্দর ছবি আঁকা। বিশ্বমামা ভুরু কুঁচকে বললেন, ফুলের এত তীব্র… Continue reading বিশ্বমামা ও নকল ফুল -সুনীল গঙ্গোপাধ্যায়

রঙ্কিণী দেবীর খড়্গ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে। ইহা লইয়া তর্ক উঠাইব না, শুধু এইটুকু বলিব, সেরূপ কারণ… Continue reading রঙ্কিণী দেবীর খড়্গ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

হেতমগড়ের গুপ্তধন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মাধববাবু রাগ করে মাধববাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তা মাধববাবু রাগ হলেও হতে পারে। এমনিতেই তিনি রাগী মানুষ। তার ওপর সাতসকালে ঘুম থেকে উঠেই তিনি দেখেন, কাঁচের গ্লাসে জলে-ভেজানো তার বাঁধানো দাঁতজোড়া নেই, ঘরে পরে বেড়ানোর হাওয়াই চটি দুটো হাওয়া, চশমাটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকী, ঘরের কোণে দড়িতে ঝোলানো গামছাখানা পর্যন্ত… Continue reading হেতমগড়ের গুপ্তধন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ইচ্ছাশক্তি-সুনীল গঙ্গোপাধ্যায়

মহাশূন্যের আর্মস্ট্রং স্টেশনের ওপরে ঘুরছে ঝিলমদের রকেট। এর আগে ঝিলমরা এখানে এসেছে অনেকবার। প্রত্যেকবারই এসেছে আনন্দ ভরা মন নিয়ে। আর্মস্ট্রং স্টেশন চমৎকার জায়গা। এখানে এলেই মন ভালো হয়ে যায়। মহাশূন্যে ঘুরতে-ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেই ইচ্ছে করে দু-একদিন আর্মস্ট্রং স্টেশনে কাটিয়ে আসতে। এখানে নাচ, গান, হই-হল্লা, যে-কোনও পছন্দ মতন খাবার, সব কিছুরই ব্যবস্থা আছে। কিন্তু এবারে… Continue reading ইচ্ছাশক্তি-সুনীল গঙ্গোপাধ্যায়

আজব লড়াই-সুনীল গঙ্গোপাধ্যায়

হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে রণজয় দেখল, তার হাত দুটো যেন কী দিয়ে বাঁধা। অথচ দড়ি বা শিকল-টিকল কিছু নেই। হাত দুটো ছাড়াতে গিয়েই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। যেন দুটো ব্লেড তার হাতের চামড়া কেটে দিচ্ছে। তার পা দুটোরও সেই অবস্থা। সে পা ফাঁক করতে পারছে না, কিন্তু কী দিয়ে যে পা বাঁধা তাও… Continue reading আজব লড়াই-সুনীল গঙ্গোপাধ্যায়

বিবেক-মানিক বন্দ্যোপাধ্যায়

শেষ রাত্রে একবার মণিমালার নাড়ি ছাড়িয়া যাওয়ার উপক্রম হইল। শিয়রে ঘনশ্যাম অত্যন্ত সজাগ হইয়াই বসিয়াছিল। স্ত্রীর মুখে একটু মকরধ্বজ দিয়া সে বড় ছেলেকে ডাকিয়া তুলিল। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয় সন্তু। নিখিলবাবু যদি না আসেন, মোড়ের বাড়িটাতে যে নতুন ডাক্তার এসেছেন, ওঁকে আনিস, উনি ডাকলেই আসবেন। ঘরে একটিও টাকা নাই, শুধু কয়েক আনা পয়সা। ভিজিটের টাকাটা… Continue reading বিবেক-মানিক বন্দ্যোপাধ্যায়

গগন চৌধুরীর স্টুডিও -সত্যজিৎ রায়

একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও, সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে-অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটেই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে। এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন; না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে… Continue reading গগন চৌধুরীর স্টুডিও -সত্যজিৎ রায়

খেঁদি-বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)

তখন সবে সন্ধ্যা।–মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালতেই তার স্বামী বলে উঠল–“লতি…আমি একটা নাম ঠিক করেছি।” “কি?” “ওই যে তুমি বল্লে–‘কি’।” “তার মানে?” “ইংরিজি Key মানে চাবি আর বাঙলা ‘কি’–একটা প্রশ্ন। মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে।” “এখন কোথায় কি তার ঠিক নেই–এখন থেকেই নামকরণ! আর আমার মেয়েই হবে তুমি জান্‌লে কি করে? ও জ্যোতিষীর… Continue reading খেঁদি-বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)