আজ আমার মনটা বেশ খুশি-খুশি, তাই ভাবছি এইবেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে। তোমরা তো আর এদের মতো নও। এরা বিশ্বাস করে না। এরা। ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না। এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই। বিকেল হলেই… Continue reading সদানন্দের খুদে জগৎ – সত্যজিৎ রায়
Category: শিল্প-ও-সাহিত্য
ভীমগড়ের কালো দৈত্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
সরকারি ডাকবাংলো থেকে বিকেলে বেরুনোর সময় চৌকিদার সুখলাল হিন্দি-বাংলা মিশিয়ে যা বলেছিল, তার সারমর্ম ছিল এরকম :…….পশ্চিমের সবচেয়ে উঁচু আর ন্যাড়া পাহাড়ের ওধারে বাস করে এক ‘কালা দেও’, অর্থাৎ কিনা কালো দৈত্য। তার চেহারা ঘনকালো মেঘের মতো। পেল্লায় তার গড়ন। তার হিংস্র দাঁত ঝকঝক করে উঠলেই কানে তালা ধরানো হুঙ্কার শোনা যাবে। দৈবাৎ যদি তাকে… Continue reading ভীমগড়ের কালো দৈত্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
ব্রজবুড়ো – সত্যজিৎ রায়
শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলব বলব করেও বলা হয়নি। আমাদের ডাইনে একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বলল সুবু। রোজ ইস্কুল থেকে ফেরার পথে দেখি। একতলার বারান্দায় একটা বেতের… Continue reading ব্রজবুড়ো – সত্যজিৎ রায়
রতনবাবু আর সেই লোকটা – সত্যজিৎ রায়
ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তত ভাল বলেই মনে হচ্ছে। স্টেশনের পিছনে শিরীষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ–সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হোন্ডল আর… Continue reading রতনবাবু আর সেই লোকটা – সত্যজিৎ রায়
নুটি মন্তর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।……..পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি মন্ত্রবলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কী না-হতে পারে! লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড়ো বড়ো হবসের-চবসের কুলুপ লাগানো আছে— পায়রাগাছির রোজা এসে কী একটা মন্তর বিড়-বিড় করে বলে দু-বার তালা ঝম-ঝম করে নাড়লে, আর তালা সব গেল বেমালুম খুলে।… Continue reading নুটি মন্তর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শিয়াল পণ্ডিত – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
কুমির দেখলে, সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে, ‘ ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না।’ অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে, নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের… Continue reading শিয়াল পণ্ডিত – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
মায়া – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দু-বছর আগের কথা বলি। এখনও অল্প-অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কী করে এলাম এখানে! বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি করিনি, কে করেছে আমি জানিও না,… Continue reading মায়া – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সোনাকরা যাদুকর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।………আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ হয়ে এক একখানা ঘরে বাস করে এক-এক শরিক— এই অবস্থা। ধানের জোতজমি যা আছে, তাতে একটা গোলাও ভরে না। রোহিণী রায়ের বর্তমান বংশধরগণ পেটপুরে দু-বেলা খেতেও পান না। আমি আর নন্তু রোহিণী রায়ের চণ্ডীমণ্ডপে, বেণীমাধব রায়ের পাঠশালায় রোজ পড়তে যাই।… Continue reading সোনাকরা যাদুকর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ডুমনিগড়ের মানুষখেকো – সত্যজিৎ রায়
আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার, বললেন তারিণীখুড়ো।……ডুমনিগড় ম্যাপে আছে? জিজ্ঞেস করল ন্যাপলা। ন্যাপলার মুখে কিছু আটকায় না।…..তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই? চোখ-কান কুঁচকে বিস্ময় আর। বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন তারিণীখুড়ো। ম্যাপ তৈরি করে কারা? মানুষে তো! ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস? জোড়া মানুষ সায়ামীজ টুইসের… Continue reading ডুমনিগড়ের মানুষখেকো – সত্যজিৎ রায়
অন্নপ্রাশন – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয়। কী যে অসুখ তা-ই কী ভালো করিয়া ঠিক হইল? জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে, ভালো কবিরাজ বলিয়া পসারও আছে। সে বলিয়াছিল, সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার একটাকা ভিজিটে রোগী দেখে, সে বলিয়াছিল, ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনিবার মতো সংগতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত; কাল বৈকালে যে… Continue reading অন্নপ্রাশন – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়