কাজির বিচার – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

রামকানাই ভাল মানুষ-নেহাত গোবেচারা। কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ। দুইজনে দেখা-শোনা আলাপ-সালাপ হল। ঝুটরাম বললে, ‘ ভাই দুজনেই বোঝা বয়ে কামকা কষ্ট পাই কেন? এই নাও, আমার পুঁটলিটাও তোমায় দিই-এখন তুমি সব বয়ে নাও। ফিরবার সময় আমি বইব। ‘রামকানাই ভালমানুষের মত দুজনের বোঝা ঘাড়ে বয়ে চলল। গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে। রামকানাই বলল,… Continue reading কাজির বিচার – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

চোর ধরা – লীলা মজুমদার

নন্দর আজ বেজায় মন খারাপ। সেই সকাল থেকে সব জিনিসকে কীসে যেন পেয়েছে! ঘুম থেকে উঠেই ভ্যাদাকে ঠ্যাঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যাঁন্ডেলের সুতো কতখানি এল খুলে! তায় আবার ভ্যাদা হতভাগা এমনি চেঁচাল যে বড়োমামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুই গাঁট্টা বসিয়ে দিলেন। তারপর, সেই দেয়ালে কাজলকালি দিয়ে কুকুর তাড়া… Continue reading চোর ধরা – লীলা মজুমদার

আমাদেরটাই পথ দেখাল – জসীম উদ্দীন

রহিম শেখ খুবই অসাবধান। আজ এটা ভাঙে, কাল ওটা হারায়। এজন্য বউ তাকে অনেক বকে। কিন্তু এতো বকেও বউ তাকে সাবধান করতে পারে না। সেদিন হাটে যাওয়ার সময় বউ বার বার করে বলে দিয়েছে, “দেখ আজ হাটে গিয়ে আমার তেলের শিশিটা যেন হারিয়ে এসো না। এই শিশিটা আমার বাপের বাড়ি হতে এনেছি, দেখেছ! কেমন সুন্দর… Continue reading আমাদেরটাই পথ দেখাল – জসীম উদ্দীন

দাশুর কীর্তি – সুকুমার রায়

নবীনচাঁদ ইস্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল সুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে এল। ‘ডাকাতে ধরেছিল ? বলিস কিরে!’ ডাকাত না তো কি? বিকাল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে, তার নতুন কেনা শখের পিরানটিতে কাদাজলের পিচ্‌কিরি দিয়ে গেল। আর যাবার… Continue reading দাশুর কীর্তি – সুকুমার রায়

যেমন রোগ তেমন দাওয়াই – নাসিরুদ্দীন হোজ্জা

এক দম্পতি। ভীষণ স্বাপ্নিক তারা। এই দিবা স্বপ্নের ঘোরে থাকা দম্পতির প্রতিবেশী আবার আর কেউ নয়, স্বয়ং নাসিরুদ্দীন হোজ্জা। একদিন এই দম্পতি দিবা স্বপ্নকে প্রায় বাস্তব বানিয়ে ফেলল। স্বামী বলছিলঃ টাকা পেলেই একটা দুধেল গাই কিনবো। স্ত্রী বললো : সে দারুণ হবে গো। ম্যালা ভাণ্ডও লাগবে, যাই দামদর করে কিনে ফেলিগে। এসব ব্যাপারে দেরি করা… Continue reading যেমন রোগ তেমন দাওয়াই – নাসিরুদ্দীন হোজ্জা

তাহা আমি জানি – জসীম উদ্দীন

এক রাখাল ছেলে মাঠে গরু ছেড়ে দিয়ে গাছ তলায় বসে আছে। এমন সময় এক মুসাফির এসে তাঁকে বলল, “বাবা, তুমি আমাকে একটু পানি খাওয়াবে? আমার বড়ই তৃষ্ণা পেয়েছে।”রাখালটি মুসাফিরকে নিজের জন্যে রাখা পানি খেতে দিল। পানি খেয়ে মুসাফির খুবই খুশী হল। যাওয়ার সময় মুসাফির রাখাল ছেলেটিকে একটি মন্ত্র শিখেয়ে দিয়ে গেল, “তুমি কেন ঘষ, আমি… Continue reading তাহা আমি জানি – জসীম উদ্দীন

হুজুর কেবলা (২য় পর্ব) – আবুল মনসুর আহমদ

এশার নামাজের পর দাঁড়িয়া চিরুনি ও কাপড়ে আতর লাগানো সুন্নত এবং পীর সাহেব সুন্নতের একজন বড় মো’তেকাদ ছিলেন।ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই জযবা আসিত। সে জযবাকে মুরিদগণ ‘ফানাফিল্লাহ’ বলিত।এই ফানাফিল্লাহর সময় পীর সাহেব ‘জ্বলিয়া গেলাম’ ‘পুড়িয়া গেলাম’ বলিয়া চিৎকার করিয়া চিৎ হইয়া শুইয়া পড়িতেন। এই সময় পীর সাহেবের রুহ আলমে-খাল্ক্ হইতে আলমে-আমরে পেঁৗছিয়া রুহে… Continue reading হুজুর কেবলা (২য় পর্ব) – আবুল মনসুর আহমদ

হুজুর কেবলা – আবুল মনসুর আহমদ

এমদাদ তার সবগুলি বিলাতি ফিনফিনে ধুতি,সিল্কের জামা পোড়াইয়া ফেলিল; ফ্লেক্সের ব্রাউন রঙের পাম্প সুগুলি বাবুর্চিখানার বঁটি দিয়া কোপাইয়া ইলশা-কাটা করিল। চশমা ও রিস্টওয়াচ মাটিতে আছড়াইয়া ভাঙ্গিয়া ফেলিল; ক্ষুর স্ট্রপ,শেভিংস্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাঁটিয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল;বিলাসিতার মস্তকে কঠোর পদাঘাত করিয়া পাথর-বসানো সোনার আংটিটা এক অন্ধ ভিক্ষুককে দান করিয়া এবং টুথক্রিম ও টুথব্রাস পায়খানার… Continue reading হুজুর কেবলা – আবুল মনসুর আহমদ

বানর রাজপুত্র – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এক রাজার সাত রানী, কিন্ত ছেলেপিলে একটিও নাই। রাজার তাতে বড়ই দুঃখ; তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন, কেউ এলে ভাল করে কথা কন না।একদিন হয়েছে কি-এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, ‘রাজা তোমার মুখ যে ভার দেখছি; তোমার কিসের দুঃখ?’ রাজা বললেন, ‘সে কথা আর… Continue reading বানর রাজপুত্র – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

আটকলা – জসীম উদ্দীন

রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক-ওদিক হলেই সে তার বউকে ধরে বেদম মার মারে। সেদিন বউ সকালে সকালে উঠে ঘর-দোর ঝাড়ু দিতেছে, রহিম ঘুম হতে উঠে বলল, “আমার হুঁকায় পানি ভরেছ?” বউ বলল, “তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুঁকায় পানি ভরি নাই। এই এখনই ভরে দিতেছি।” রহিম চোখ গরম করে বলল, “এত বেলা… Continue reading আটকলা – জসীম উদ্দীন