হিমুকে আনতে হয়েছে একটা বিশেষ কারণে।মিসির আলীর জগৎ যে একমাত্র জগৎ নয় তা দেখানোর জন্যই হিমুর প্রয়োজন হল।লজিক খুব ভালো কথা,সেই সঙ্গে এন্টি লজিকও যে লজিক এই তথ্যটি মনে রাখা দরকার।ইলেকট্রন,নিউট্রন,প্রোটনে এসে পৃথিবী থেকে যায়নি। বস্তুজগতের মূল অনুসন্ধান করতে করতে এখন বিজ্ঞানীরা পাচ্ছেন -আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক,চার্ম,স্ট্রেঞ্জ…..হচ্ছে কি এসব! কোথায় যাচ্ছি আমরা?আরমা কি খুব ধীরে… Continue reading এই আমি পর্ব – ৮ হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
এই আমি পর্ব – ৭ হুমায়ূন আহমেদ
কিশোর বয়সে সুবোধ ঘোষের একটা উপন্যাস পড়েছিলাম -শুন বরনারী। উপন্যাসের মূল চরিত্র একজন হোমিওপ্যাথি ডাক্তার, হিমাদ্রী। অনেকদিন সেই ডাক্তারের ছবি আমার চোখে আসত।মাঝে মাঝে রাস্তায় কাউকে দেখে চমকে উঠে ভাবতাম,আরে ইনি তো অবিকল হিমাদ্রীর মত। কিশোর বয়সে অনেক পাগলামি ভর করে। সেই পাগলামির কারণেই হয়তো এক সন্ধ্যাবেলায় হিমাদ্রীবাবুর কাছে এক পাতার একটা চিঠি লিখে ফেললক।… Continue reading এই আমি পর্ব – ৭ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
কিন্তু তা বলা হল না।মা দেশে চলে গেলেন।আর ফেরার নাম নেই।সাত দিনের বেশি যে মহিলা ছেলেমেয়েদের না দেখে থাকতে পারেন না তিনি একমাস কাটিয়ে দিলেন।ভাবলেন, ছেলেমেয়েরা খোঁজখবর করবে। আসতে না পারলেও চিঠি দেবে।না,কেউ চিঠিও দিল না।তিনি নিজেই লজ্জার মাথা খেয়ে সবার কাছে চিঠি লিখলেন। অতি সংক্ষিপ্ত পত্র।আমি ভালো আছি।আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না।নামাজ পড়বে। সর্বদা… Continue reading এই আমি পর্ব – ৬ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
তারা সবাই আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি কিছুক্ষণ আগেই গাঁজা খেয়ে এসেছি।ঐ জিনিস তখন কুঠিবাড়ির আশে পাশে খাওয়ি হচ্ছে।লালন শাহ-র কিছু অনুসারী এসেছেন। তারা গাঁজার উপরই আছেন।উৎকট গন্ধে তাদের কাছে যাওয়া যায় না।তাদের একজন আমাকে হাত ইশারা করে কাছে ডেকে বলেছেন,আচ্ছা স্যার, রবিঠাকুর যে লালন শাহ-র গানের খাতা চুরি করে নবেল পেল এ… Continue reading এই আমি পর্ব – ৫ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
উমেশের সঙ্গে আমার পরিচয় নর্থ ডাকোটার ফার্গো সিটিতে।মাদ্রাজের ছেলে।বানরের মত চেহারা। স্বভাব চরিত্রও বানরের মত। সারাক্ষণ তিড়িং বিড়িং করছে।গলা খাকাড়ি দিয়ে থুথু ফেলছে।হাসেও বিচিত্র ভঙ্গিতে খিক খিক করে। থেমে থেমে শব্দ হয়।সমস্ত শরীর তখন বিশ্রী ভাবে দুলতে থাকে।সে এসেছে জৈব রসায়নে M.S. ডিগ্রী নিতে।আমি তখন পড়াশোনার পার্ট শেষ করে ফেলেছি।একটা ইলেকট্রিক টাইপ রাইটার কিনেছি।দিন রাত… Continue reading এই আমি পর্ব – ৪ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ৩ হুমায়ূন আহমেদ
অভিশাপে পাথর হয়ে যাবার ব্যাপারে রূপকথার বইয়ে পাওয়া যায়। ঐ যে দুষ্টু যাদুকর রাজকন্যাকে পাথর বানিয়ে ফেলল। বছরের পর বছর রোদ বৃষ্টিতে পড়ে রইল সেই পাথরের মূর্তি। তারপর এক শুভক্ষণে রাজকুমার এসে তাকে অভিশপ্ত মুক্ত করল। পাথরের মূর্তি প্রাণ ফিরে পেল।তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।শৈশবের রূপকথার গল্পকে গুরুত্ব দেবার কোন কারণ নেই,কিন্তু যৌবনে… Continue reading এই আমি পর্ব – ৩ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ২ হুমায়ূন আহমেদ
এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি। সন্ধ্যা থেকেই কাজ করছি। খাটের পাশে ছোট টেবিল নিয়ে মাথা গুজে লিখে যাচ্ছি। এক মুহূর্তের জন্যেও মাথা তুলছি না। হঠাৎ কি যেন হল। মনে হল কিছু একটা হয়েছে। অদ্ভুত কিছু ঘটে গেছে। বিরাট কোনো ঘটনা, আর আমি তাতে অংশগ্রহণ না করে বোকার মত মাথা গুজে লিখে যাচ্ছি। লেখার খাতা বন্ধ… Continue reading এই আমি পর্ব – ২ হুমায়ূন আহমেদ
এই আমি পর্ব – ১- হুমায়ূন আহমেদ
ভূমিকা ব্যক্তিগত রচনা শিরোনামে আমি একধরনের লেখা অনেক দিন থেকেই লিখছি।শুরু করেছিলাম”হোটেল গ্রেভার ইন”দিয়ে। প্রকাশ করেছিল কাকলী প্রকাশনী।এই ধারার সর্বশেষ রচনা”এই আমি”।এর প্রকাশকও কাকলী।যেখান থেকে শুরু সেখানেই শেষ।চক্র সম্পূর্ণ হল। হুমায়ূন আহমেদ ১৩৫,এলিফেন্ট রোড ঢাকা। আমার বড় মেয়ে তার কলেজে একটা কোয়েশ্চেনিয়ার জমা দেবে। সেখানে অনেক গুলি প্রশ্নের ভেতর একটি প্রশ্ন হলো- তোমার প্রিয় ব্যক্তি… Continue reading এই আমি পর্ব – ১- হুমায়ূন আহমেদ
এইসব দিনরাত্রি শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
সে চোখ বড়ো-বড়ো করে ভয়াত চোখে তাকিয়ে আছে। তার ফর্সা গালে আঙুলের দাগ ফুটে উঠেছে। যেন সেখানে রক্ত জমে গিয়েছে। নীলুকিয়েক সেকেণ্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর একটি কথা না বলে নিচে নেমে গেল। জহিরকে বলল, তুমি এখন শাহানার কাছে যাও। আমি চলে যাচ্ছি।আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি।তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না। তোমাকে যা… Continue reading এইসব দিনরাত্রি শেষ – পর্ব হুমায়ূন আহমেদ
এইসব দিনরাত্রি পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ
ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দে। টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব তাকে এক ফোঁটা পালসেটিলা টু, হানড়েড় খাইয়ে হাসিমুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে না থাকলে কী অবস্থা হত চিন্তা করেছিস? তোরা খামোকা হৈচৈ করিস, কিছু বুঝিস না।টুনির জ্বর এসে যাওয়ায় তাঁকে অত্যন্ত আনন্দিত মনে হল।কামরায় গাড়িভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেন ছুটে চলেছে। গফরগাঁয়ে… Continue reading এইসব দিনরাত্রি পর্ব – ৪০ হুমায়ূন আহমেদ