চলে যায় বসন্তের দিন পর্ব:১০ হুমায়ূন আহমেদ

ভোর পাঁচটায় পুলিশ আমাকে এ্যারেস্ট করল। টিভি নাটকের মতো দৃশ্য। একজন পুলিশ অফিসার পিস্তল হাতে ঢুকলেন। তাঁর পিছনে দুই দুবলা পুলিশ। রাইফেলের ভারে মাথা ঘুরে যে-কোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। পুলিশ অফিসার ঘরে ঢুকেই হুঙ্কার দিলেন–হ্যান্ডস আপ।আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, স্যার ভালো আছেন? পুলিশ অফিসার আগের মতোই হুঙ্কার টাইপ গলায় বললেন, ইউ… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:১০ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৯ হুমায়ূন আহমেদ

খাঁ সাহেবের দুটা চোখ ধ্বক করে জ্বলে উঠল। তিনি স্টুডিওর সবাইকে চমকে এলিয়ে পড়ে গেলেও সঙ্গে সঙ্গে উঠে বসল। নিজেকে সামলাবার জন্যে কিছুটা সময় নিল। তারপর শাড়ির আঁচল মাথায় তুলতে তুলতে সহজ গলায় বলল, বাবা রেকর্ডিং শেষ করে চলে এসো। আমি বাসায় যাচ্ছি।খাঁ সাহেব থমথমে গলায় বললেন, রেকর্ডিং-এর সময় তুই থাকবি না? ফুলফুলিয়া বলল, না।… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৯ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

রাস্তায় নেমে মনে হলো আমার কাজকর্ম গুছিয়ে ফেলা উচিত। খালু সাহেব এবার আমাকে ছাড়বে না। জেলখানায় ঢুকাবে। এটা এক অর্থে মন্দ না। নিশ্চিত মনে কিছুদিন কাটানো যায়। খাওয়া দাওয়ার ঝামেলা নেই। ঘুমানোর সমস্যা নেই। সব দায়দায়িত্ব সরকারের। আমার মতো মানুষদের জন্যে জেলখানার মতো ভালো থাকার জায়গা আর কী হতে পারে। মৎস্য মারিব খাইব সুখে-র মতো—… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৮ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

গাছটার ভয়ঙ্কর কোনো ব্যাধি হয়েছে। মানুষের যেমন ক্যান্সার হয় গাছদেরও নিশ্চয়ই হয়। এরকম কিছু হয়েছে। ব্যথায় যন্ত্রণায় সে ছটফট করছে। গাছটার কাছে এসে দাঁড়ালে তার মৃত্যু-যন্ত্রণা টের পাওয়া যায়।তুমি গাছটার মৃত্যু-যন্ত্রণা টের পাচ্ছ? জ্বি পাচ্ছি। শুধু আমি একা না, পাখিরাও টের পাচ্ছে। আমরা অনেকক্ষণ হলো গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এই সময়ের মধ্যে কোনো পাখিকে কি… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৭ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

ওপাশ থেকে যে টেলিফোন ধরেছে তার গলা আমি চিনতে পারছি না। প্রচুর চিৎকার চোঁচামেচির পর গলা ভেঙে গেলে যে আওয়াজ বের হয়। সে রকম আওয়াজ হচ্ছে। গলাটা পুরুষের না মহিলার তাও বুঝতে পারছি না। আন্দাজের ওপর বললাম, মাজেদা খালা? হুঁ।ফজলামি করবি না।ঘটনা কী? জানি না ঘটনা কী। তুই কোথায়? এই মুহুর্তে আমি একটা টেলিফোনের দোকানে।মেস… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৬ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ

চব্বিশ ঘণ্টা যাক তারপর যা বলার বলব।খালু সাহেব দরজার দিকে রওনা হলেন। ফ্লাস্কটা ফেলে যাচ্ছেন। নিয়ে যেতে হবে। বলব কিনা বুঝতে পারছি না। বললে হয়তো আরো রেগে যাবেন। থাকুক ফ্লাস্ক। দেখেই বোঝা যাচ্ছে দামি জিনিস। বরং এক কাজ করা যেতে পারে, ফ্লাঙ্ক ভর্তি চা নিয়ে ফুলফুলিয়ার সঙ্গে দেখা করা যেতে পারে। ঐ দিন তাঁর গরম… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৫ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

সেনাপতি বলল, গোলাবর্ষণ না করার পেছনে আমার একশ দুটা যুক্তি আছে। তার প্রথমটা হলো–আগের রাতে প্ৰচণ্ড বৃষ্টি হয়েছে। সব বারুদ গেছে ভিজে।বিচারপতি বললেন, বাকি একশ একটা যুক্তি বলতে হবে না। বারুদ ভেজা এই একটাই যথেষ্ট। যাও তুমি খালাস।ফুলফুলিয়ার ব্যাপারে বারুদ ভেজার অর্থ হলো— মেয়েটা বিবাহিতা। তার স্বামী নাইক্ষ্যংছড়িতে আছে। পোস্টমাস্টার। পাহাড়ি-বাঙালি সমস্যার কারণে স্ত্রীকে নিজের… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৪ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০৩ হুমায়ূন আহমেদ

ঐ ঘটনার পর আমি তোর খালুকে ফুলফুলিয়া মেয়েটার কথা বলেছি। আমি চিন্তা করে দেখলাম, ছেলে যেভাবে বিগড়াচ্ছে ফুলফুলিয়ার ব্যাপারটা আর গোপন রাখা ঠিক হবে না। ক্যাসেট করা কথাবার্তাও তোর খালুকে শুনিয়েছি। বেচারা যে কী পরিমাণে শকড হয়েছে তুই বিশ্বাস করবি না। তিনদিনের একটা কনফারেন্সে তার সুইডেনে যাবার কথা ছিল। এটা সে বাতিল করেছে। সিগারেট ছেড়ে… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০৩ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০২ হুমায়ূন আহমেদ

আমরা বসে আছি কারণ আমরা বসে বসে গল্প করছিলাম। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম তাহলে— বসে না থেকে দাঁড়িয়ে থাকতাম।ততক্ষণে মাজেদা খালার বাড়িতে ভূতের তাণ্ডব শুরু হয়েছে। মাজেদা খালা চিৎকার করছেন। তার কাজের তিনটি মেয়ের দুটি চিৎকার করছে। একটি গলা ছেড়ে কাঁদছে। খালু সাহেব ইংরেজিতে সবাইকে ধমকাচ্ছেন। (দারুণ টেনশনের মুহুর্তে খালু সাহেব বাংলা ভুলে যান।)… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০২ হুমায়ূন আহমেদ

চলে যায় বসন্তের দিন পর্ব:০১ হুমায়ূন আহমেদ

মাজেদা খালার দুশ্চিন্তা দূর করার জন্যে না, ফুলফুলিয়ার ব্যাপারে কৌতূহলী হয়েই খালার ধানমণ্ডির বাসায় গেলাম। খালু সাহেব আমাকে দেখে প্রথম কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলেন যেন চিনতে পারছেন না। তারপর শুকনো গলায় বললেন, কী ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, আপনাদের দেখতে এসেছি।খালু সাহেব ও বলে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে মুখ ঢেকে ফেললেন। খালু সাহেব আমাকে সহ্যই… Continue reading চলে যায় বসন্তের দিন পর্ব:০১ হুমায়ূন আহমেদ